মে ১৩, ২০১৭ ১৩:২২ Asia/Dhaka

রংধনু আসরের শিশু-কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আর ভালো তো থাকারই কথা। কারণ তোমাদের মধ্যে অনেকেই এবারের এসএসসি, দাখিল কিংবা সমমানের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেছো অথবা তোমাদের পরিবারের কেউ না কেউ এ পরীক্ষায় উত্ত্বীর্ণ হয়েছে।

আমরা লক্ষ্য করেছি যে, ভালো রেজাল্টের কারণে অনেকের পরিবারেই বয়ে গেছে আনন্দের বন্যা। কিশোর মনগুলোতে দেখা গেছে উল্লাসের প্লাবন, চোখে চোখে ছিল  আনন্দের ঝিলিক। শিক্ষার্থীদের নির্মল হাসিতে ভরে ওঠেছে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। বসে থাকেননি শিক্ষক-অভিভাবকরাও, তারাও তাল মিলিয়েছেন শিক্ষার্থীদের আনন্দ উদযাপনে। সর্বত্র দেখা গেছে মিষ্টি বিতরণ আর শুভেচ্ছা বিনিময়ের ধুম। এ যেন সাদা কালো রসালো মিষ্টির উৎসব।

বন্ধুরা, তোমাদের এ আকাশছোঁয়া সাফল্যে আমরাও আনন্দিত। তবে এত দূর থেকে তোমাদের জন্য তো মিষ্টি পাঠাতে পারব না, তাই আমরা তোমাদের জানাতে চাই- ইরানের বিভিন্ন রঙের গোলাপ ও টিউলিপ ফুলের শুভেচ্ছা।  

আর তোমাদের এ আনন্দকে বাড়িয়ে দিতে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় যারা জিপিএ-ফাইভ পেয়েছে তাদের মধ্য থেকে চাররজন বন্ধুকে নিয়ে আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। তারা হচ্ছে মোহাম্মদ মাহমুদুল হক নাঈম, তামান্না ইসলাম নীলা, তানভীর আহমেদ রোমানি ও মুমতাহিনা তানযীম রেখা। এ অনুষ্ঠানে আমরা তাদের সাফল্যের কারণ, পড়াশোনার পদ্ধতি, ভবিষ্যত পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছি। সেইসঙ্গে তারা শুনিয়েছে গান ও কবিতা। অনুষ্ঠানটি শুনতে উপরের ছবিতে ক্লিক করো।  

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩