ফার্সি ভাষায় 'ইসম' اسم মানে নাম (১৭তম পর্ব)
ফার্সি ভাষা শিক্ষার্থী বন্ধুরা! আপনাদের হয়তো মনে পড়বে যে, গত আসরে হামিদ এবং মুহাম্মাদ চা-খানায় যাবে বলেছিল। কথা অনুযায়ী তারা এখন চা-খানাতেই আছে। মুহাম্মাদ বেশ কৌতূহলের সাথে এদিক ওদিক দেখছে।
চায়ের দোকানে কটা টেবিল আর কটা কাঠের চেয়ার আছে। আরো আছে কয়েকটা খাট বা চৌকি। চৌকির পাশেই জলের একটি নহর আছে। কেউ কেউ চেয়ারে বসে আছে আবার কেউবা চৌকির ওপরে বালিশে হেলান দিয়েছে। মুহাম্মাদ এবং হামিদও চৌকির ওপরে বালিশে হেলান দিয়ে বসেছে। তাদের ডানদিকের কোণায় একজন সেতার বাজিয়ে ইরানী সঙ্গীত গাচ্ছিলো। তার সেতারের ধ্বনি বেশ আকর্ষণীয় ছিল এবং তার কণ্ঠে ইরানী ক্ল্যাসিকেল সঙ্গীতও ছিল প্রশান্ত ও চিত্তাকর্ষক। মুহাম্মাদ মনোযোগের সাথে শুনছিল। তো তাদের মাঝে যেসব কথাবার্তা হয় সেসব জানতে হলে আমাদের সাথেই থাকুন। তার আগে যথারীতি নতুন শব্দগুলোর সাথে পরিচিত হওয়া যাক।
چه جالب - কী চমৎকার ব্যাপার !اینجا - এখানেموسیقی - মিউজিকزنده - সরাসরি বা জীবন-موسیقی زنده - জীবন- সঙ্গীতدارد - আছেاو - সেآقا - জনাবدوست من - আমার বন্ধুآواز - সঙ্গীতآوازهای ایرانی - ইরানী সঙ্গীতاو آواز می خواند - সে গান গাচ্ছেساز - বাদ্যযন্ত্রاسم - নামچیست ؟ - কীسه تار - সেতারساز ایرانی - ইরানী বাদ্যযন্ত্রصدا - শব্দخیلی - খুবدلنشین - মর্মস্পর্শীدارچین - একপ্রকার চায়ের নামچای - চাچای دارچینی - দারুচিনি চাتو می خوری - তুমি খাবেمن نمی دانم - আমি জানি নাمن فکر می کنم - আমার মনে হয়خوشمزه - মজারقوری - চা পরিবেশনের পাত্রمن می گیرم - আমি নেবোدوتا - দুটিدیزی - দিযীپلو - পোলাওما می خوریم - আমরা খাবোما نمی خوریم - আমরা খাবো নাسبزی - সব্জিپیاز - পেঁয়াজترشی - টক বা আচারنان - রুটিجالب - মজারجالب است মজার ব্যাপার
অর্থসহ নতুন শব্দগুলো জেনে নেওয়া গেল। এবার চলুন মুহাম্মাদ ও হামিদের কথোপকথনটি লক্ষ্য করা যাক।
محمد - چه جالب . اینجا موسیقی زنده دارد .حمید - بله . آن آقا دوست من است . آوازهای ایرانی می خواند .محمد - اسم آن ساز چیست ؟حمید - اسم آن سه تار است . سه تار ، یک ساز قدیمی ایرانی است .محمد - صدای این تار خیلی دلنشین است .
মুহাম্মদ : - কী মজার ব্যাপার! এখানে দেখছি জীবন- মিউজিকের ব্যবস্থা আছে।হামিদ - হ্যাঁ , ঐ ভদ্রলোক আমার বন্ধু। ইরানী সংগীত গায়।মুহাম্মদ :- ঐ বাদ্যযন্ত্রটার নাম কী ?হামিদ - ওটার নাম হলো সেতার। সেতার একটা প্রাচীন ইরানী বাদ্যযন্ত্র।মুহাম্মদ :- এই তারের ধ্বনি বেশ হৃদয়গ্রাহী।
ইরানী মিউজিক শোনার পর হামিদ কথা বলতে শুরু করে।
حمید - چای دارچینی می خوری ؟محمد - نمی دانم . خوشمزه است ؟حمید - بله ، من یک قوری چای دارچینی می گیرم با دو تا دیزی .محمد - دیزی رو با پلو می خوریم ؟حمید ( با خنده ) - نه دیزی رو با پلو نمی خوریم . ما دیزی رو با سبزی و پیاز و ترشی و نان می خوریم .محمد - جالب است .
হামিদ : দারুচিনি চা খাবে ?মুহাম্মাদ : আমি জানি না, এটা কি সুস্বাদু ?হামিদ : হ্যাঁ, আমি এক কেতলি দারুচিনি চা এবং দুইটা দিযী নিচ্ছি।মুহাম্মাদ : দিযী কি পোলাও দিয়ে খাবো ?হামিদ : ( হেঁসে হেঁসে ) না, দিযী পোলাও দিয়ে খাবো না। আমরা দিযীখাবো সব্জি, পেঁয়াজ, আচার এবং রুটি দিয়ে।মুহাম্মাদ : মজার ব্যাপার !
মুহাম্মাদ প্রথমবারের মতো দারুচিনি চা খাচ্ছে। ভালোই লাগছে তার। আশা করি আপনারাও ইরান সফরে এলে ইরানী খাবারের স্বাদ উপভোগ করবেন।#