আগস্ট ২৫, ২০১৬ ১৩:৩৪ Asia/Dhaka

পাঠক! প্রায় এক সপ্তাহ হয়ে গেল রমীনের বাবার অপারেশন হয়েছে। সাঈদ আজ রমীনের বাবাকে দেখতে গেছে। সে মুহাম্মাদকে বলেছে যে রমীনের বাবার অবস্থার উন্নতি হয়েছে এবং সম্ভবত তাঁরা আগামীকাল বা পরশু শিরায চলে যাবে। সেজন্যেই মুহাম্মাদ রমীনকে টেলিফোন ক'রে এ ব্যাপারে আলাপ করে। তো আলাপের আগে চলুন নতুন শব্দগুলোর সাথে পরিচিত হওয়া যাক।

خانواده - خانواده ات - آنها می روند - همه خوبند - فردا - پس فردا - الان - به راحتی - او راه می رود - دکتر رضوی - جراح - بسیار خوب - جراحان ایرانی - درست است - بیمارستان - بیمارستانها - جراحان - مردم - کشور - کشورها - همسایه - عمل جراحی - برای - آنها می آیند - راستی - تو می روی - من می روم - با خانواده ام - چند روز - تو می مانی - من می مانم - تقریبا - هفته - یک هفته - تو بر می گردی - من بر می گردم - کی ؟ - جمعه - چون - خیلی - کاردارم -

পরিবার । তোমার পরিবার । তাঁরা যাবেন । সবাই ভালো । আগামীকাল। পরশু। এখন । সহজেই। হাঁটা-চলা করছে। ডক্টর রাজাভি। সার্জন বা অস্ত্রোপচারকারী। বেশ ভালো। ইরানী অস্ত্রোপচারকারীগণ। ঠিক আছে। হাসপাতাল। হাসপাতালগুলো। অস্ত্রোপচারকারীগণ। জনগণ। দেশ। দেশগুলো। প্রতিবেশী। অপারেশন। জন্যে। তাঁরা আসবেন। সত্যিই। তুমি যাবে। আমি যাবো। আমার পরিবারের সাথে। কয়েক দিন। তুমি থাকবে। আমি থাকবো। প্রায়। সপ্তাহ। এক সপ্তাহ। তুমি ফিরবে। আমি ফিরবো। কখোন? শুক্রবার। কেননা। অনেক। কাজ আছে।মুহাম্মাদ রমীনের মোবাইলে ফোন করছে। রমীন রিসিভার কানে নিয়ে মুহাম্মাদের সাথে সালাম-কালাম ও কূশল বিনিময় করছে। কূশল বিনিময়ের পর মুহাম্মাদ রমীনকে জিজ্ঞেস করছেঃ

محمد - خانواده ات چه طورند ؟ رامین - همه خوبند . آنها فردا یا پس فردا به شیراز می روند . محمد - الان پدرت چه طور است ؟ خوب است ؟ رامین - بله . خیلی خوب است . او به راحتی راه می رود . دکتر رضوی جراح بسیار خوبی است . محمد - بله . جراحان ایرانی بسیار خوبند . رامین - درست است . ایران بیمارستانها و جراحان خوبی دارد و مردم کشورهای همسایه برای عمل جراحی به ایران می آیند . محمد - راستی تو هم به شیراز می روی ؟ رامین - بله . من هم با خانواده ام به شیراز می روم . محمد - چند روز در شیراز می مانی ؟ رامین - تقریباً یک هفته . محمد - کی به تهران برمی گردی ؟ رامین - جمعه به تهران برمی گردم . چون دراینجا خیلی کار دارم.

মুহাম্মাদ : তোমার পরিবারের সবাই কেমন আছেন?রমীন : সবাই ভালো। তাঁরা তো কাল বা পরশু শিরায চলে যাচ্ছেন।মুহাম্মাদ : তোমার বাবা এখন কেমন আছেন? ভালো ?রমীন : হ্যাঁ ! খুব ভালো। তিনি এখন স্বচ্ছন্দে চলতে ফিরতে পারছেন। ডক্টর রাজাভি খুব ভালো সার্জন।মুহাম্মাদ : হ্যাঁ ! ইরানী সার্জন বা অস্ত্রোপচারকারীগণ খুব ভালো।রমীন : হ্যাঁ , হ্যাঁ, ঠিক। ইরানে ভালো ভালো হাসপাতাল এবং ভালো ভালো ডাক্তার রয়েছে এবং প্রতিবেশি দেশগুলোর জনগণ অপারেশনের প্রয়োজনে ইরানে আসে।মুহাম্মাদ : আচ্ছা, তুইওকি শিরাযে যাবি ?রমীন : হ্যাঁ, আমিও আমার পরিবারের সাথে শিরাযে যাবো।মুহাম্মাদ : শিরাযে ক'দিন থাকবে ?রমীন : সপ্তাখানেক।মুহাম্মাদ : তেহরানে ফিরবে কবে ?রমীন : শুক্রবারে ফিরবো তেহরানে,কেননা এখানে অনেক কাজ আছে।#