ফার্সি ভাষায় 'বযর' بازار মানে বাজার (২৭তম পর্ব)
মুহাম্মাদ এবং তার বন্ধু হামিদ বাজার থেকে ফিরছে। শীতকাল শেষের দিকে,তাই শীত কমে গেছে। রাস্তাঘাটের অবস্থাও অন্যরকম। অধিকাংশ মানুষই তাদের ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত। নওরোযের আগে ঘরবাড়ি পরিষ্কার করা ইরানীদের একটা রসম বা নিয়ম। নওরোযের আগেভাগে তারা ঘরের কার্পেটগুলো ধোয় এবং পর্দাগুলো ধোয়। কেউ কেউ আবার পুরো বাসাটাই নতুন করে রং করে।
এমনকি ইরানীরা নওরোয উপলক্ষ্যে রান্নাঘর এবং গাড়ি পার্কিং পরিষ্কার করার ওপরও গুরুত্ব দেয়। মোটামুটি সবাই কর্মতৎপর হয়ে ওঠে। মুহাম্মাদ জনগণের মাঝে একধরনের কর্মচাঞ্চল্য টের পায় কিন্তু কারণটা ঠিক বুঝে উঠতে পারে না। সে তাই হামিদের কাছে জানতে চায়। তাদের কথাবার্তাগুলো শুনুন। তবে তার আগে যথারীতি আজকের আসরের নতুন শব্দগুলো জেনে নেওয়া যাক।
رفتگر - رفتگرها - خیابان - خیابانها - بیشتر - آنها تمیز می کنند - این روزها - همه - مردم - همه ی مردم - فرش - آنها می شویند - چون - هفته - بعد - سه هفته بعد - سال جدید - اول شروع می شود - خودشان - آنها آماده می کنند - چه طور ؟ ایرانی ها - همه جا - نوروز - قبل از - چه روزی است ؟ اولین - روز - روزها - سال - ما می گوییم - جشن - ملی - لباس - نو - لباس نو - آنها می خرند - آنها می پزند - شیرینی - درست است - بازار - خیلی - شلوغ - هم - مهمانی - آنها می روند - خانه - پدر بزرگ - مادر بزرگ - پدر - مادر - فامیل - فامیلها - دوست - دوستان ـ به نظرم
রাস্তা ঝাড়ুদার। রাস্তা ঝাড়ুদাররা। রাস্তা। রাস্তাগুলো। তুলনামূলকভাবে বেশি। তারা পরিষ্কার করছে। এই দিনগুলো। সবাই। লোকজন। সব লোকজন। কার্পেট। তারা ধোয়। কেননা। সপ্তাহ। পর। তিন সপ্তাহ পর। নতুন বছর। প্রথমে শুরু হয়। তারা নিজেরা। তারা প্রস'ত করে। কেমন ? ইরানীরা। সব জায়গায়। নওরোয বা নববর্ষ। আগে। কোন্ দিন ? প্রথম। দিন। দিনগুলো। বছর। আমরা বলি। উৎসব। জাতীয়। জামা-কাপড়। নতুন। নতুন জামাকাপড়। তারা কেনে। তারা পাকায়। মিষ্টি। ঠিক আছে। বাজার। অনেক। ভিড়। ও। মেহমানী। যায়। ঘর। দাদা। দাদী। বাবা। মা। পরিবার বা বংশ। পরিবারগুলো। বন্ধু। বন্ধুরা। আমার দৃষ্টিতে।শব্দগুলো অনুবাদসহ শুনলেন এতোক্ষণ। এবার কথোপকথনের পালা। শুনুন তাহলে।
محمد - به نظرم این روزها رفتگرها خیابانها را بیشتر تمیز می کنند . چرا مردم فرش می شویند ؟ حمید - چون سه هفته بعد ، سال جدید شروع می شود ، مردم خودشان را آماده می کنند . محمد - چه طور مردم خودشان را آماده می کنند ؟ حمید - ایرانی ها خانه ها و خیابانها را قبل از نوروز تمیز می کنند . آنها همه جا را می شویند . محمد - نوروز در ایران چه روزی است ؟ حمید - ما به اولین روزهای سال نوروز می گوییم . نوروز یک جشن ملی ایرانیهاست . محمد - ایرانیها برای نوروز دیگر چه کار می کنند ؟ حمید - آنها لباس نو می خرند . شرینی می پزند یا می خرند . محمد - درست است . بازار هم این هفته خیلی شلوغ است . حمید - ایرانی ها در عید نوروز به مهمانی می روند . به خانه ی پدر بزرگ و مادر بزرگ ، پدر و مادر ، فامیلها و دوستان .
মুহাম্মাদ : মনে হচ্ছে ইদানীং ঝাড়ুদাররা রাস্তাগুলো একটু বেশিই পরিষ্কার করছে। লোকজন কেন কার্পেট ধুচ্ছে।হামিদ : কেননা,তিন সপ্তাহ পরে নতুন বছর শুরু হচ্ছে,সেজন্যে লোকজন প্রস'তি নিচ্ছে।মুহাম্মাদ : জনগণ কীভাবে প্রস'তি নিচ্ছে ?হামিদ : ইরানীরা নওরোযের আগে রাস্তাঘাট এবং ঘরবাড়ি পরিষ্কার করে। তারা সব জায়গাই ধোয়।মুহাম্মাদ : ইরানে কোন্দিনটি নওরোয ?হামিদ : আমরা বছরের প্রথম দিনগুলোকে নওরোয বলি। নওরোয ইরানের একটি জাতীয় উৎসব।মুহাম্মাদ : ইরানীরা নওরোযে আর কী করে ?হামিদ : তারা নতুন জামাকাপড় কেনে। মিষ্টি তৈরী করে অথবা কেনে।মুহাম্মাদ : ঠিকই বলেছো। এ সপ্তায় বাজারেও ব্যাপক ভিড়।হামিদ : ইরানীরা নওরোযের সময় বেড়াতে যায়। দাদা-দাদী,বাবা-মা , আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের বাসায় বেড়াতে যায়।কথোপকথনটি অর্থসহ শুনলেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরও অর্থছাড়া আরেকবার শুনুন এবং কতোটা বুঝতে পারলেন,যাচাই করুন।
محمد - به نظرم این روزها رفتگرها خیابانها را بیشتر تمیز می کنند . چرا مردم فرش می شویند ؟ حمید - چون سه هفته بعد ، سال جدید شروع می شود ، مردم خودشان را آماده می کنند . محمد - چه طور مردم خودشان را آماده می کنند ؟ حمید - ایرانی ها خانه ها و خیابانها را قبل از نوروز تمیز می کنند . آنها همه جا را می شویند . محمد - نوروز در ایران چه روزی است ؟ حمید - ما به اولین روزهای سال نوروز می گوییم . نوروز یک جشن ملی ایرانیهاست . محمد - ایرانیها برای نوروز دیگر چه کار می کنند ؟ حمید - آنها لباس نو می خرند . شرینی می پزند یا می خرند . محمد - درست است . بازار هم این هفته خیلی شلوغ است . حمید - ایرانی ها در عید نوروز به مهمانی می روند . به خانه ی پدر بزرگ و مادر بزرگ ، پدر و مادر ، فامیلها و دوستان .
পাঠক! নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইরানীরা নওরোযের আগে সবকিছু পরিষ্কার ঝকঝকে করে ফেলে। নিকটজনদের বাসায় যায়,তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানায়। নতুন বছরটি যাতে ভালো কাটে সেই কামনায় একে অপরের জন্যে দোয়া করে। নববর্ষে বেড়ানোর ঘটনা এবং বড়োদের কাছ থেকে ছোটোরা যেসব উপহার পায় তা খুবই চমৎকার এবং স্মরণীয় ব্যাপার। নওরোয উৎসব মূলত পুনঃ পুনঃ বন্ধুত্ব এবং হৃদ্যতার উৎসব,দয়ার উৎসব।#