ফার্সি ভাষায় 'চাশ্ম' چشم মানে জো হুকুম (৩৩তম পর্ব)
ফার্সী ভাষা শিক্ষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মোহাম্মাদ ও রমিন আগামী বৃহস্পতিবার বন্ধুদের সাথে তেহরানের উত্তরে পাহাড় ভ্রমনে যাবে। তারই প্রস্তুতির অংশ হিসেবে তারা ঠিক করলো ট্রাউজার, কেডস ও স্পোর্টস ব্যাগ কিনবে। তেহরানের জমহুরি রোড স্পোর্টস সামগ্রী বিক্রির দোকানের জন্য বিখ্যাত।
এ কারণে মোহাম্মাদ ও রমিন জমহুরি রোডে অবস্থিত খেলাধুলার সামগ্রী বিক্রির একটি দোকানে গেল। এ দোকানে বিভিন্ন ধরনের স্পোর্টস ব্যাগসহ অন্যান্য সামগ্রী রয়েছে। তারা দুজনে দোকানে ঢুকলো। দোকানে ঢোকার পর দোকানদারের সাথে তাদের যে আলাপ হয়েছে তা আমরা শুনবো। তবে তার আগে চলুন এসব আলাপে ব্যবহৃত ফার্সী শব্দগুলোর সাথে পরিচিত হওয়া যাক।
روز بخیر - بفرمایید - ما می خواهیم - دو تا - کوله پشتی - او - آن چنداست ؟ - کدام - مشکی - آن بالا - کنار - ساک - سفید - 7 هزار تومان - مثل آن - رنگ - دیگر - شما دارید ؟ - او دارد - مشکی - آبی - سبز - ببخشید - قهوه ای - 9 هزار - کمی - بزرگتر - اینجا - چند - مدل - دیگر - ما داریم - لطفا - بیاورید ! - سمت چپ - پشت - پشت شیشه - کوچک - کوچکتر - همان - من می خواهم - چشم - همین الان )
روز بخیر এর অর্থ শুভ দিন বা আপনার দিনটি শুভ হোক। কিন্তু বাংলা ভাষায় এর ব্যবহার নেই বলে রমিন ও মোহাম্মাদ সকালে কেনাকাটা করতে গেছে ধরে নিয়ে আমরা روز بخیر এর অর্থ শুভ সকাল বলবো। শুভ সকাল। আমরা আগেও বলেছি بفرمایی ফাসী ভাষায় অনেকটা ইংরেজি Please এর মত ব্যবহৃত হয়। আজকের কথোপকথোনে بفرمایید জ্বী বলুন অর্থে ব্যবহৃত হবে। জ্বী বলুন। আমরা চাই । দুই টি । পিঠে ঝোলানো ব্যাগ বা স্পোর্টস ব্যাগ। সে । ওটার দাম কত? কোনটি । কালো রংয়ের। ঐ ওপরে। পাশে। ব্যাগ । সাদা । সাত হাজার তোমান। ঐটার মত । রং । অন্য বা আরো। আপনার কাছে আছে কী? তার আছে। কালো। নীল। সবুজ । মাফ করবেন। কফি রংয়ের। নয় হাজার। একটু বা সামান্য । আরো বড়। এখানে। কিছু বা কয়েকটি । মডেল। অন্য বা আরো। আমাদের আছে। দয়া করে। আপনি আনুন। বাম পাশে বা বাম দিকে। পেছনে। কাঁচের পেছনে। ছোট। আরো ছোট। ঐটাই। আমি চাই। چشم এর সরাসরি অর্থ জো হুকুম বা আপনার আদেশ শিরোধার্য । তবে এখানে "তাই হবে" অর্থে ব্যবহৃত হবে। তাই হবে। এখনই। ফার্সী শব্দের অর্থগুলো শুনলেন এতক্ষণ। এবারে চলুন মোহাম্মাদ ও রমিনের সাথে দোকানদারের যে সব কথা হলো তা শুনি।
رامین - سلام آقا . روز بخیر . فروشنده - روز بخیر . بفرمایید . رامین - ما دو تا کوله پشتی می خواهیم . آن کوله پشتی چند است ؟ فروشنده - کدام کوله پشتی ؟ رامین - آن کوله پشتی مشکی . بالا . کنار ساک سفید . فروشنده - بله . بله . آن کوله پشتی 7 هزار تومان است . رامین - مثل آن رنگ دیگر هم دارید ؟ فروشنده - بله . آن کوله پشتی سه رنگ دارد . مشکی ، آبی ، سبز . محمد - ببخشید . این کوله پشتی قهوه ای چند است ؟ فروشنده - آن 9 هزار تومان است . کمی بزرگتر است . اینجا چند مدل دیگر هم داریم . محمد - لطفا آن کوله پشتی را بیاورید . سمت چپ . پشت شیشه . فروشنده - بفرمایید . از این مدل کوچکتر هم داریم . محمد - پس من همان را می خواهم . فروشنده - چشم . همین الان .
রমিন : সালাম জনাব। শুভ সকাল।দোকানদার : শুভ সকাল। জ্বি বলুন।রমিন : আমরা দুটি স্পোর্টস ব্যাগ কিনতে চাই। ঐ স্পোর্টস ব্যাগটির দাম কত?দোকানদার : কোন স্পোর্টস ব্যাগ?রমিন : ঐ যে কালো স্পোর্টস ব্যাগটা। ওপরে, সাদা ব্যাগটার পাশে।দোকানদার : জ্বী, জ্বী, ঐ স্পোর্টস ব্যাগটার দাম সাত হাজার তোমান।রমিন : ঐ ধরনের ব্যাগ অন্য রঙয়ের আছে কি?দোকানদার : হ্যা, ঐ ব্যাগটি তিন রংয়ের আছে। কালো, নীল ও সবুজ।মোহাম্মাদ : দুঃখিত, কফি কালারের এই স্পোর্টস ব্যাগটার দাম কত?দোকানদার : ওটা ৯ হাজার তোমান। ওটা সাইজে একটু বড়। এখানে ভিন্ন কয়েকটি মডেলও আছে।মোহাম্মাদ : দয়া করে ঐ স্পোর্টস ব্যাগটি এদিকে আনুন। বা দিকে, কাঁচের পেছনেরটা।দোকানদার : এই নিন। এই মডেলের ছোট সাইজও আমার কাছে আছে।মোহাম্মাদ : ঠিক আছে, আমি ওটাই নেবো।দোকানদার : তাই হবে, এখনই দিচ্ছি।
এতক্ষণের কথোপকথন শুনে যেমনটি বুঝতে পেরেছেন, মোহাম্মাদ ও রমিন কয়েক মডেলের ও কয়েক রংয়ের স্পোর্টস ব্যাগ দেখলো। দোকানদারও তাদেরকে এ কাজে সহযোগিতা করেছে। শেষ পর্যন্ত মোহাম্মাদ সবুজ রংয়ের একটি ছোট স্পোর্টস ব্যাগ এবং রমিন নীল রংয়ের একটি বড় স্পোটর্স ব্যাগ কিনে দোকান থেকে বের হলো। এবার তারা যাবে জুতার দোকানে । আমরাও যাবো তাদের সঙ্গে। তবে আজ নয়। আগামী সপ্তায়। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রতেকে ভালো থাকুন।#