ডিসেম্বর ০৬, ২০১৬ ১৪:০৮ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৬ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • সাঁওতালদের ‘বাঙালি দুষ্কৃতকারী’ বলায় গাইবান্ধার ডিসিকে তলব-ইত্তেফাক
  • নাফ নদী থেকে আরও এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার-যুগান্তর
  • টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার-প্রথম আলো
  • খালেদা জিয়ার প্রস্তাবনা বঙ্গভবনে-কালের কণ্ঠ
  • প্রতারণার অভিযোগে রাজধানীতে ৭ বিদেশি নাগরিক আটক-মানবজমিন
  • ভিভিআইপি ফ্লাইটে ত্রুটি সন্দেহে পাইলট প্রকৌশলী-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • লাইনে দাঁড়িয়ে মৃতের পরিবারের পাশে থাকার কথা বললেন মিশ্র-সংবাদ প্রতিদিন
  • জয়ললিতার জীবনাবসানশ্র-গণশক্তি
  • কালো টাকা নিয়ে পালটা প্রশ্ন মুখ্যমন্ত্রীকে-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...

খালেদা জিয়ার প্রস্তাবনা বঙ্গভবনে-কালেরকণ্ঠ/ইত্তেফাক

খালেদা জিয়ার প্রস্তাবনা বঙ্গভবনে

 

রাষ্ট্রপতির সাক্ষাতের অনুমতি না পাওয়ায় নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাবনা গণভবনে পৌঁছে দিয়েছে বিএনপি। রবিবার বেলা সোয়া ১১টার দিকে দলের দুই নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বঙ্গভবনে গিয়ে এই প্রস্তাবনা পৌঁছে দেন।
এদিকে চিকিত্সার উদ্দেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিঙ্গাপুরে চলে যাওয়ায় বিএনপি প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাত্ হয়নি। প্রায় ২০ মিনিট বঙ্গভবনে অবস্থানের পর বেরিয়ে আসেন বিএনপির দুই নেতা। তাদের কাছ থেকে খালেদা জিয়ার প্রস্তাবনা গ্রহণ করেন রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব মাইনুর রহমান।রিজভী জানান, রাষ্ট্রপতি দেশে ফিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনায় বসবেন।

ভিভিআইপি ফ্লাইটে ত্রুটি-সন্দেহে পাইলট প্রকৌশলী-বাংলাদেশ প্রতিদিনে

বাংলাদেশ বিমানের ভিিভিআইপি ফ্লাইটে ক্রটি

 

খবরটিতে বলা হয়েছে, লগ বই থেকে ফ্লাইট পরীক্ষার তথ্য উধাও । প্রধানমন্ত্রীকে বহন করা ভিভিআইপি ফ্লাইটের চেকলিস্ট বা নির্দেশনা মানেননি পাইলট ও প্রকৌশলীরা। এতে করে আকাশে ফ্লাইটটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দেড় ঘণ্টা ধরে ঝুঁকি নিয়েই আকাশে উড়ে ফ্লাইটটি। বিমান প্রকৌশল বিভাগের প্রথম তদন্ত কমিটির প্রতিবেদনে প্রকৌশল বিভাগের নিম্ন পর্যায়ের ছয় কর্মীকে দায়িত্বে অবহেলার জন্য দায়ী করা হলেও পাইলটদের বিষয়টি উল্লেখ করা হয়নি। এ ছাড়া শাহজালাল থেকে উড্ডয়নের আগে পাইলটরা কী ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন-সেই তথ্য লগবই থেকে হাওয়া হয়ে গেছে। 

সাঁওতালদের ‘বাঙালি দুষ্কৃতকারী’ বলায় গাইবান্ধার ডিসিকে তলব-ইত্তেফাক

হাইকোর্ট

 

সাঁওতালদের ‘বাঙালি দুষ্কৃতকারী’ হিসেবে উল্লেখ করায় গাইবান্ধার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মোহম্মদ আবদুস সামাদকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১২ ডিসেম্বর তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এই শব্দ চয়নের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
গাইবান্ধার সাহেবগঞ্জে সুগারমিলের অধিগ্রহণ করা জমিতে আখ মাড়াইকে কেন্দ্রে করে সাঁওতাল ও পুলিশের মধ্যে সংগ্রহ করে। ঐ ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণের বিষয়ে আদালতে একটি প্রতিদেন দেয় জেলা ম্যাজিস্ট্রেট।

প্রতারণার অভিযোগে রাজধানীতে ৭ বিদেশি নাগরিক আটক-মানবজমিন

লটারি জেতার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানী থেকে ৭ বিদেশি নাগরিকসহ ৮ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে র‌্যাবের পাঠানো মোবাইল এসএমএস-এ এ তথ্য জানানো হয়। এসএমএস-এ বলা হয়, মিরপুর ও দক্ষিণখান এলাকা থেকে ৮ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৪। আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন নাইজেরিয়ার নাগরিক রয়েছেন। আটক হওয়া ব্যক্তিরা মোবাইল ও এসএমএসের মাধ্যমে সাধারণ লোকজনকে লটারি জেতার প্রলোভন দেখাতেন। প্রতারণার মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।
রোহিঙ্গা সম্পর্কিত বেশ কিছু খবর আজকের পত্রিকাগুলোতে ছাপা হয়েছে।যুগান্তরের খবর-কক্সবাজারের টেকনাফের স্থলবন্দর সংলগ্ন নাফনদী থেকে এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।    মঙ্গলবার বেলা ১ টার দিকে টেকনাফ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। বাংলাদেশ প্রতিদিনের খবর-রহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন হয়েছে।এপির বরাত দিয়ে  মানবজমিন লিখেছে মিয়ানমারে সেনাবাহিনীর হাতে হত্যা, ধর্ষণ, গ্রাম জ্বালিয়ে দেয়ার আরও নতুন নতুন ঘটনা ঘটেছে।
আইন আদালত বিষয়ক বেশ কিছু খবর ছাপা হয়েছে-আজকের পত্রিকাগুলোতে 

কালের কণ্ঠের খবর-নিজাম হাজারীর এমপি পদে থাকা অবৈধ

নিজাম হাজারীর এমপি পদে থাকা অবৈধ

 

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পদে থাকাকে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার নিজাম হাজারীর পদে থাকার বৈধতা নিয়ে জারি করা রুলের এ রায় ঘোষণা করেন বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের হাইকোর্ট বেঞ্চ।
আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টার মামলায়-মুফতি হান্নানের আপিলের রায় বুধবার দেয়া হবে বলে খবর দিয়েছে ইত্তেফাক। দৈনিকটির অন্য একটি খবর-জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পুনরায় সাক্ষ্য নেয়ার আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আবেদনে তিনি মামলার কার্যক্রম স্থগিত চেয়েছেন। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে আবেদনটি দাখিল করেন অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মুত্যু

 

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মুত্যুর খবর ভারত ও বাংলাদেশের প্রায় সব পত্রিকায় বিশেষভাবে ছাপা হয়েছে। জয়ললিতার জীবনাবসান শিরোনামে দৈনিক গণশক্তির খবর-আড়াই মাসের টানাপড়েন, একটানা হাসপাতালেই থাকা। অবশেষে সোমবার গভীর রাতে জীবনাবসান হলো তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতার। এদিন রাত সওয়া বারোটা নাগাদ চেন্নাইয়ের হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর খবর জানায়।  সংবাদ প্রতিদিনের খবর-বৈপ্লবিক নেত্রী। জীবনের বহু যুদ্ধে জয়লাভ করেছেন। তবে মৃত্যুর সঙ্গে শেষ যুদ্ধটা আর জিততে পারলেন না। চলে গিয়েছেন জয়ললিতা। আজকালের খবর- আম্মাকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল।

নোট বাতিলের প্রতিবাদে সংসদে ধরনায় তৃণমূল, বিধানসভায় সরব মমতা-সংবাদ প্রতিদিন

নোট বাতিল ইস্যুতে সংসদে মমতা সমালোচনা করলেন সরকারের

 

খবরটিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের নোট বাতিল ইস্যুতে সংসদ ও বিধানসভা- দুই জায়গাতেই সরব হল তৃণমূল কংগ্রেস৷ সংসদ শুরুর আগে গান্ধী মূর্তির পাদদেশে ধরনা-প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা৷ তাঁদের মুখে স্লোগান, “মোদিজির মন কি বাত, গরিবো কি পেট পে লাথ৷” তৃণমূল-সহ অন্যান্য বিরোধী দলগুলির বিক্ষোভের জেরে দফায় দফায় মুলতুবি হয় দু’কক্ষ৷

লাইনে দাঁড়িয়ে মৃতের পরিবারের  পাশে থাকার কথা বললেন মিশ্র-গণশক্তি
নোট বাতিলের পর টাকা তুলতে লাইনে দাঁড়িয়ে ও নানাভাবে অনেকের মৃত্যু হয়েছে।বেহালার আদর্শনগরের বাসিন্দা কল্লোল রায়চৌধুরীর মৃত্যু হয়েছে সম্প্রতি। তাকে দেখতে গিয়ে সূর্য মিশ্র বলেছেন  এই সমাজ ব্যবস্থাই মানুষকে অমানবিক করে তোলে। ওনারা যা হারিয়েছেন তা অপূরণীয় ক্ষতি, কিন্তু আমরা থাকবো ওঁদের সঙ্গে’।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬