জুলাই ১৮, ২০১৯ ১১:১৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৮ জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • রিফাত শরীফ হত্যা মামলায় রিশান ফরাজী গ্রেপ্তার-দৈনিক প্রথম আলো
  • রিফাত হত্যা পরিকল্পনায় মিন্নি সরাসরি জড়িত : এসপি-দৈনিক যুগান্তরদৈনিক যুগান্তর
  • জি এম কাদের জাপার নতুন চেয়ারম্যান-দৈনিক নয়া দিগন্তজবি ছাত্রলীগের শীর্ষপদ পেতে লবিং, পেলেই
  • ‘কোটিপতি’-দৈনিক ইত্তেফাকসরকারি কর্মকর্তারা সরল বিশ্বাসে দুর্নীতিতে জড়ালে অপরাধ হবে না: দুদক চেয়ারম্যান-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • ‘কুলভূষণকে ভারতের হাতে তুলে দিতে বলেনি আন্তর্জাতিক আদালত’, টুইটে ইমরান-দৈনিক আনন্দবাজার
  • ভয়াবহ বন্যায় ভাসছে বিহার, মৃতের সংখ্যা বেড়ে ৬৭-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ফের প্রতারণার শিকার এলাহাবাদ ব্যাঙ্ক, এবার ৬৮৮ কোটি টাকা-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. সরকারি কর্মকর্তারা সরল বিশ্বাসে দুর্নীতিতে জড়ালে অপরাধ হবে না বলে মন্তব্য্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আপনার মন্তব্য কী?

২. ‘ইরানের সঙ্গে যোগাযোগ করতে র‍্যান্ড পলকে দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

মিন্নির রিমান্ড বাতিল আবেদনে সাড়া দেননি হাইকোর্ট-দৈনিক যুগান্তর

Image Caption

বরগুনা সদরে রাস্তায় ফেলে প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেফতার তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির রিমান্ড বাতিলের জন্য করা একটি আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। তবে আবেদনকারীর প্রতি হাইকোর্ট বলেছেন, ‘আপনারা লিখিতভাবে আবেদন অথবা মামলাটি হাইকোর্টে বিচারের জন্য আবেদন করতে পারেন। এ মুহূর্তে তদন্তাধীন বিষয়ে আমরা কোনো হস্তক্ষেপ করব না।’ বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে জাতীয় একটি দৈনিকে প্রকাশিত ‘মিন্নির রিমান্ড, পাশে কেউ নেই’ শিরোনামের প্রতিবেদনটি নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক হোসেন। তখন আদালত এই আদেশ দেন।

রিফাত শরীফ হত্যা মামলায় রিশান ফরাজী গ্রেপ্তার-দৈনিক প্রথম আলো

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার তিন নম্বর আসামি  রিশান ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার তিন নম্বর আসামি রাশেদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজীকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। আজ সকাল ১০টা ৫ মিনিটে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে বরগুনার পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন সংবাদ সম্মেলন করে জানিয়েছেন।

জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসপি মো. মারুফ হোসেন বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিশান ফরাজীকে আদালতে তোলা হবে। এখন পর্যন্ত এ মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হযেছে। এর মধ্যে ১০ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।সংবাদ সম্মেলনে রিশান ফরাজীকে হাজির করা হয়। তবে তাঁকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানানো হয়নি।

রিফাত হত্যা পরিকল্পনায় মিন্নি সরাসরি জড়িত : এসপি-দৈনিক যুগান্তর

বরগুনা সদরে রাস্তায় ফেলে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় গ্রেফতার তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি এই হত্যায় জড়িত। তিনি হত্যা পরিকল্পনায় সরাসরি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জবি ছাত্রলীগের শীর্ষপদ পেতে লবিং, পেলেই ‘কোটিপতি’-দৈনিক ইত্তেফাক

জবি ছাত্রলীগের শীর্ষপদ পেতে লবিং, পেলেই ‘কোটিপতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কমিটিতে শীর্ষপদ পেলেই নেতারা রাতারাতি কোটিপটি হয়ে যান। পুরান ঢাকার বাণিজ্যিক এলাকার এ ক্যাম্পাসের অবস্থান হওয়ায় তারা নিয়মিত চাঁদাবাজি করে অর্থের পাহাড় গড়ে তোলেন।

তারা ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী মালিক সমিতি, সদরঘাট লঞ্চ টার্মিনাল, বাসস্ট্যান্ড, লেগুনা স্ট্যান্ড, বিভিন্ন খাবারের দোকান, রেঁস্তোরা, ফুটপাত, শো-রুম, ফটোকপি দোকান মালিক সমিতি, হাসপাতাল, কুরিয়ার সার্ভিস, কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয়ের টিএসসির থেকে নিয়মিত ও মাসিক চাঁদা আদায় করেন।

এসব জায়গা থেকে প্রতিমাসে প্রায় ১৫-২০ লাখ টাকা আদায় করে থাকেন জবি ছাত্রলীগের শীর্ষ নেতারা। এছাড়া বিশ্বদ্যালয়ের ছোট বড় সকল ধরনের টেন্ডার বাগিয়ে নেন তারা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসসহ কর্মকর্তা, কর্মচারী নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন শাখা ছাত্রলীগের নেতারা।

সরকারি কর্মকর্তারা সরল বিশ্বাসে দুর্নীতিতে জড়ালে অপরাধ হবে না: দুদক চেয়ারম্যান-দৈনিক মানবজমিন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সিআরপিসি (প্যানাল কোড) অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি সরল বিশ্বাসে কোনও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন সেটি অপরাধ বলে গণ্য হবে না। সেটিকে বড় করে সমস্যা মনে করার কথা নয়। তবে সরল বিশ্বাস যেন সরল বিশ্বাসই থাকে তা নিশ্চিত হতে হবে। 

আজ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষদিনের শেষ অধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের উদ্দেশ্য মামলা করা নয়, দুর্নীতি প্রতিরোধ করা। দমন তার পরে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

ফের প্রতারণার শিকার এলাহাবাদ ব্যাঙ্ক, এবার ৬৮৮ কোটি টাকা-দৈনিক আজকাল

ফের প্রতারণার শিকার এলাহাবাদ ব্যাঙ্ক, এবার ৬৮৮ কোটি টাকা

আবারও প্রতারণার শিকার এলাহাবাদ ব্যাঙ্ক। এবার পরিমাণ প্রায় ৬৮৮ কোটি টাকা। অভিযোগ উঠেছে এসইএল বা সেল ম্যানুফ্যাকচার সংস্থার বিরুদ্ধে। ইতিমধ্যে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে মামলাও চলছে। ব্যাঙ্কে থাকা সংস্থার অ্যাকাউন্টটিও ইতিমধ্যে সিজ করা হয়েছে পাশাপাশি আরবিআইকে গোটা বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)–এর কাছে ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিলের বিরুদ্ধে ১৭৭৫ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ জানিয়েছিল এলাহাবাদ ব্যাঙ্ক। সব মিলিয়ে প্রায় ২৫০০ কোটি টাকা প্রতারণার শিকার এলাহাবাদ ব্যাঙ্ক।

‘কুলভূষণকে ভারতের হাতে তুলে দিতে বলেনি আন্তর্জাতিক আদালত’, টুইটে ইমরান-দৈনিক আনন্দবাজার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুলভূষণ যাদব যে আদতে ‘অপরাধী’, আন্তর্জাতিক ন্যায় আদালতের রায়ের পরেও সেই অবস্থান থেকে সরে আসতে রাজি নয় পাকিস্তান। বরং আন্তর্জাতিক ন্যায় আদালত কুলভূষণকে বেকসুর খালাস ঘোষণা করেনি বা ভারতের হাতে তুলে দিতে বলেনি বলে সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটে লিখেছেন, ‘‘আন্তর্জাতিক আদালত বেকসুর খালাস ঘোষণা করেনি, ছেড়ে দিতে বা ভারতের হাতে তুলে দিতেও বলেনি কুলভূষণ যাদবকে। এই রায়ের প্রশংসা করছি।’’

ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার কুলভূষণকে ‘পাক নাগরিকদের বিরুদ্ধে কাজ করার জন্য অপরাধী’ বলে চিহ্নিত করেছেন ইমরান। এও বলেছেন, আইন মেনেই চলবে ইসলামাবাদ।গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে পাক নিরাপত্তা বাহিনা ২০১৬-য় গ্রেফতার করে কুলভূষণকে। তার পর ২০১৭-র এপ্রিলে পাকিস্তানের সামরিক আদালত কুলভূষণকে মৃত্যদণ্ড দেয়।

ভয়াবহ বন্যায় ভাসছে বিহার, মৃতের সংখ্যা বেড়ে ৬৭-দৈনিক সংবাদ প্রতিদিন

বিহারে বন্যা পরিস্থিতির অবনতি

এখনও উন্নতি হয়নি বিহার ও অসমের বন্যা পরিস্থিতির। এর জেরে শুধু বুধবারই ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে দুটি রাজ্য থেকে। আর বৃহস্পতিবার পর্যন্ত বিহার ও অসমে বন্যার জেরে যথাক্রমে ৬৭ ও ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মিজোরামেও বন্যার জন্য এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।

বিহার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নেপাল হয়ে বিহারে আসা বাগমতী নদীতে বন্যা হওয়ার জেরে রাজ্যের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। সীতামারি, শেহর, মুজাফ্ফরপুর ও খাগারিয়া জেলার অবস্থা খুবই সঙ্গীন। বুধবার নতুন করে জল বাড়ার ফলে সীতামারিতে ১৭ জন ও শেহর জেলায় ন’জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১২টি জেলার ৯২টি ব্লকের ৮৩১টি পঞ্চায়েতের প্রায় ৪৭ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যার জেরে।অন্যদিকে, অসমে ১৭ জুলাই পর্যন্ত বন্যাজনিত কারণে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এই পরিস্থিতির মধ্যে বিতর্কে জড়িয়েছেন বিহারের বিজেপি নেতা ও উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি। রাজ্য যখন বানভাসি তখন তিনি বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের সঙ্গে দেখা করে নতুন সিনেমার জন্য শুভেচ্ছা জানান বলে জানা গিয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮