-
মার্কিন নও-মুসলিম আফ্রা ও এলিজাবেথের ইসলাম গ্রহণের কাহিনী
জানুয়ারি ০৩, ২০১৭ ১৭:৫৬নওমুসলিমদের আত্মকথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা মার্কিন নও-মুসলিম আফ্রা আশশাইবানি এবং এলিজাবেথ এডওয়ার্ডস-এর ধর্মান্তরিত হওয়ার কাহিনীসহ তাদের কিছু বক্তব্য ও চিন্তাধারা তুলে ধরব।
-
জার্মান নও-মুসলিম ইঙ্গু ইয়ানসেন-এর ধর্মান্তরিত হওয়ার কাহিনী
ডিসেম্বর ০১, ২০১৬ ১৬:৩৯প্রকৃত ধর্ম তথা ইসলাম পবিত্রতা ও নিরাপত্তার ধর্ম। এ ধর্ম মানব প্রকৃতির ধর্ম। তাই জাতি, বর্ণ, ভাষা ও ভৌগোলিক সীমারেখার উর্ধ্বে এ ধর্মের রয়েছে সার্বজনীন আবেদন।
-
চীনা নও-মুসলিম ইউলি'র ধর্মান্তরিত হওয়ার কাহিনী
নভেম্বর ০৭, ২০১৬ ১৩:৩২মিসেস ইউলি শৈশব থেকেই ভাবতেন যে, বিশ্বের যে শৃঙ্খলা রয়েছে তার একজন প্রণেতা রয়েছে। ইউলি তাঁকে বলতেন, 'আকাশগুলোর রাজা'। তিনি বড় হয়েছেন শিয়াঙ্গ শহরে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার মধ্যে এ প্রশ্ন জেগেছিল যে, মানুষ কোথা হতে এসেছে, কেন এসেছে এবং কী তাঁর দায়িত্ব? চীনের বিরাজিত পরিস্থিতির কারণে এবং এ সম্পর্কিত যথেষ্ট বই-পুস্তক না থাকায় তিনি এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাননি। তিনি এ প্রসঙ্গে বলেছেন, সে সময় আল্লাহ বা স্রস্টাকে বোঝানোর জন্য কোনো শব্দ আমার কাছে ছিল না।
-
ভারতীয় নও-মুসলিম মুহাম্মাদ মাহদীর ধর্মান্তরিত হওয়ার কাহিনী
অক্টোবর ২৮, ২০১৬ ১৩:৫৩ইসলাম মানুষের প্রকৃতির ধর্ম। মানুষ প্রকৃতিগতভাবেই জানতে চায় কে তার সৃষ্টিকর্তা, যিনি তাকে সৃষ্টির সেরা জীব হিসেবে হিসেবে অস্তিত্বে এনেছেন অনস্তিত্ব থেকে? স্রস্টার প্রতি এই যে আগ্রহ ও ভালোবাসা এটাই মানুষকে টেনে আনে ইসলামের দিকে। ভারতীয় নও-মুসলিম মুহাম্মাদ মাহদী বা সাবেক সুবাশ চাদনার হলেন এমনই একজন সৌভাগ্যবান মানুষ।
-
খ্রিস্টান পাদ্রি সামি ফার্নান্ডেজ-এর ইসলাম গ্রহণের কাহিনী
অক্টোবর ২২, ২০১৬ ১৮:২৩ইসলাম এক পরিপূর্ণ ও সার্বজনীন ধর্ম। মানুষের জীবনের সব দিকের চাহিদা মেটায় এই ধর্ম। ইহুদি ধর্ম ছেড়ে মুসলমান হওয়া পাকিস্তানি নাগরিক মুহাম্মাদ আসাদের ভাষায়- "ইসলাম হচ্ছে এমন এক ভবনের মত যার প্রতিটি অংশের মধ্যে রয়েছে সমন্বয় এবং প্রতিটি অংশ অন্য অংশগুলোর সহযোগী ও পরিপূরক। এ ভবনে কোনো কিছুর ঘাটতি নেই। ফলে বিরাজ করছে নিরঙ্কুশ ভারসাম্য ও প্রশান্তি। আর ইসলামের নীতি হল, প্রত্যেক জিনিস যেখানে থাকা দরকার তা ঠিক সেখানেই থাকতে হবে।"
-
ব্রিটিশ নও-মুসলিম আবদুর রউফ শুকুইয়া'র ধর্মান্তরিত হওয়ার কাহিনী
অক্টোবর ১০, ২০১৬ ১৪:৫৭ব্রিটিশ নও-মুসলিম আবদুর রউফ শুকুইয়া জন্ম নিয়েছিলেন এক খ্রিস্টান পরিবারে। ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী তুলে ধরতে গিয়ে তিনি বলেছিলেন, "জীবনের প্রথম সাত বছরে বাবা-মাকে খুব একটা কাছে পেতাম না। সে সময় ব্রিটেনে বসবাসরত নাইজেরিয় পরিবারগুলো ব্রিটেনেই কোনো পরিবারকে খুঁজে নিয়ে ওই পরিবারের ওপর নিজ সন্তানদের লালন-পালনের দায়িত্ব অর্পণ করত। আর এভাবে তারা নিজের চাকরি বা পড়াশুনার ক্ষেত্রে যথেষ্ট সময় ও শ্রম দিতে পারত।
-
জার্মান নও-মুসলিম মিসেস ভ্যারিনিকা-'র ধর্মান্তরিত হওয়ার কাহিনী
সেপ্টেম্বর ২৭, ২০১৬ ১০:৩৩একজন হিজাব-পরা মুসলিম মহিলার মধ্যে আত্মিক প্রশান্তির ঐশ্বর্য লক্ষ্য করে মুগ্ধ হয়েছিলেন এক সময়ের নাস্তিক ও কমিউনিস্ট ভ্যারিনিকা। এরপর তিনি ইসলাম সম্পর্কে পড়াশুনা শুরু করেন। পবিত্র কুরআনের বাণী ও শিক্ষাগুলো তার কাছে ইসলামের প্রকৃত ছবি তুলে ধরে। আর এ অবস্থায় তিনি গ্রহণ করেন পবিত্র এই ধর্ম। ভ্যারিনিকা ইসলাম সম্পর্কে গবেষণা ও পড়াশুনার সময়ই মহান আল্লাহর অস্তিত্ব অনুভব করতে সক্ষম হন।
-
চিলির নও-মুসলিম খলিল সাহওয়ারি’র ধর্মান্তরিত হওয়ার কাহিনী
সেপ্টেম্বর ২২, ২০১৬ ১৭:৪২ইসলামের আধ্যাত্মিক আকর্ষণ বহু চিন্তাশীল মানুষকে এ ধর্মে দীক্ষিত করছে স্বেচ্ছায়। চিলির নও-মুসলিম খলিল সাহওয়ারি এমনই এক সৌভাগ্যবান ব্যক্তি। অনেক গবেষণা ও পড়াশুনার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
-
ড্যানিশ নও-মুসলিম 'আনা লিন্ডা নুর '-এর ধর্মান্তরিত হওয়ার কাহিনী
সেপ্টেম্বর ১৪, ২০১৬ ১৭:১৮'আনা লিন্ডা' সপরিবারে কানাডায় আসার পর সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসী হন। তিনি কানাডায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সেই থেকে এ পর্যন্ত তিনি বহু দেশ সফর করেছেন পড়াশুনা ও চাকরির কাজে।
-
জার্মান নও-মুসলিম 'জয়নাব কারিন'-এর ধর্মান্তরিত হওয়ার কাহিনী
সেপ্টেম্বর ০৫, ২০১৬ ১২:২৬পাশ্চাত্যে আধ্যাত্মিক শূন্যতা সেখানে সৃষ্টি করছে নৈতিক ও সামাজিক নানা সংকট। ফলে সেখানে দেখা দিচ্ছে সাংস্কৃতিক ও ধর্মীয় দৈন্যতা। মানুষগুলো হয়ে পড়ছে যান্ত্রিক, স্বার্থপর ও হিংস্র। শোচনীয় এ অবস্থা নিয়ে চিন্তিত এলভিন টফলারের মত দার্শনিক ও লেখকরা। কিন্তু এ অবস্থায়ও অর্থহীন জীবনের যাতনার হাত থেকে রক্ষার চেষ্টা করছেন অনেকেই। আধ্যাত্মিক মুক্তির জন্য প্রচেষ্টা চালাতে গিয়ে তারা মুক্তির সন্ধান পাচ্ছেন ইসলামের মধ্যে। জার্মান নও-মুসলিম 'জয়নাব কারিন' এমনই একজন সৌভাগ্যবান নারী।