-
ইলাহাবাদ হাইকোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, স্ত্রী-সন্তানের যত্ন নিতে অক্ষম মুসলিমের দ্বিতীয় বিয়ের অধিকার নেই
অক্টোবর ১১, ২০২২ ১৫:৫৬ইলাহাবাদ হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বলেছে- ইসলামিক আইন একজন মুসলিম পুরুষকে এক স্ত্রী থাকা অবস্থায় পুনরায় বিয়ে করার অধিকার দেয়, কিন্তু প্রথম স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে একসঙ্গে থাকতে বাধ্য করার জন্য আদালত থেকে আদেশ পাওয়ার অধিকার তার নেই। স্ত্রীর সম্মতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা প্রথম স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা বলে মন্তব্য করেছে আদালত।
-
ইমরান খানের সেই হুমকি সন্ত্রাসী তৎপরতা নয় বলে জানাল পাকিস্তানের আদালত
সেপ্টেম্বর ২০, ২০২২ ১৪:৪৭পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সেদেশের আদালত। তারা বলেছে, ইমরান খানের বিরুদ্ধে যে অভিযোগ তা সন্ত্রাসবাদের মধ্যে পড়ে না।
-
সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি: হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত
সেপ্টেম্বর ০১, ২০২২ ০৭:১১বাংলাদেশের সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে হাইকোর্টের রায় আগামী ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এই সময়ের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলা হয়েছে।
-
ইরাকি সুপ্রিম কোর্টকে আল্টিমেটাম দিলেন মুক্তাদা সাদর
আগস্ট ১১, ২০২২ ১১:০৬ইরাকের জাতীয় সংসদ ভেঙে দেয়ার জন্য দেশটির সর্বোচ্চ আদালতকে এক সপ্তাহের সময়সীমা বেধে দিয়েছেন বিশিষ্ট শিয়া আলেম এবং রাজনৈতিক নেতা মুক্তাদা আল সাদর।
-
ওসি প্রদীপের ২০ ও স্ত্রী চুমকির ২১ বছরের সাজা, সম্পদ বাজেয়াপ্ত
জুলাই ২৭, ২০২২ ০৭:৪৮সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে ২০ বছর এবং তার স্ত্রী চুমকি কারণকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রদীপের ঘুষের টাকায় চুমকির নামে নেওয়া কোটি টাকার বাড়ি, গাড়ি ও ফ্ল্যাট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করেন আদালত।
-
সুইডেনের কূটনীতিকে তলব করল ইরান
জুলাই ১৫, ২০২২ ০৪:৪১ইসলামী প্রজাতন্ত্র ইরানের একজন নাগরিককে ভিত্তিহীন অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ায় সুইডেনের কূটনীতিকে তলব করেছে তেহরান।
-
কর্ণাটকে হিজাব নিষিদ্ধ মামলায় আগামী সপ্তাহে শুনানি হবে সুপ্রিম কোর্টে
জুলাই ১৩, ২০২২ ১৫:২৭ভারতের কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ মামলায় আগামী সপ্তাহে শুনানি হবে সুপ্রিম কোর্টে। আবেদনকারীদের পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ ছাত্রীদের শিক্ষার ক্ষতির কথা উল্লেখ করে আদালতে দ্রুত শুনানির আবেদন করেছিলেন।
-
নূপুর শর্মাকে নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্যে আলেমদের প্রতিক্রিয়া, গ্রেফতার দাবি
জুলাই ০১, ২০২২ ১৪:৫৬মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হিন্দুত্ববাদী বিজেপি’র সাবেক মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে ভারতীয় সুপ্রিম কোর্ট কঠোর মন্তব্যকে মুসলিম সংগঠন ও ওলামারা স্বাগত জানিয়েছেন। কিন্তু একইসঙ্গে তারা বলেছেন, নূপুর শর্মাকে ক্ষমা চাওয়া উচিত এবং আইনত তাকে শাস্তিও দেওয়া উচিত যাতে ভবিষ্যতে আর কেউ এমন মন্তব্য করে পরিবেশ নষ্ট করতে না পারে।
-
অবশেষে ভ্রুণ হত্যা নিষিদ্ধ করল আমেরিকার সর্বোচ্চ আদালত
জুন ২৫, ২০২২ ০২:২২অবশেষে গর্ভপাত অধিকার আইন বাতিল করেছে আমেরিকার সর্বোচ্চ আদালত। প্রায় পাঁচ দশকের পুরনো একটি আইনি সিদ্ধান্ত বাতিল করে দেয়ার ফলে আমেরিকায় আবার গর্ভপাত নিষিদ্ধ হতে যাচ্ছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের লাখ লাখ নারী আর আইনি সুরক্ষায় থেকে তাদের গর্ভের ভ্রুণ হত্যার মতো জঘন্য অপরাধ করতে পারবেন না।
-
প্রকাশ্যে অস্ত্র বহনের অনুমতি দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট; বাইডেনের নিন্দা
জুন ২৪, ২০২২ ০৪:০৯আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে প্রকাশ্যে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে এ ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছিল নিউ ইয়র্ক স্টেইট। কেবল বিশেষ প্রয়োজনে আবেদন জানিয়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করার নিয়ম ছিল। কিন্তু তা নাগরিকদের বন্দুক সংরক্ষণ অধিকার বিরোধী বলে মতামত দিয়ে, আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দিলো সুপ্রিম কোর্ট।