-
'রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীর বিজয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ"
নভেম্বর ১৭, ২০২২ ১৫:৫১গতকাল বুধবার ঊর্দ্ধতন মার্কিন সামরিক কর্মকর্তারা ঘোষণা করেছেন যে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সামরিক বিজয়ের সম্ভাবনা কম এবং ইউক্রেনের সেনাবাহিনীর প্রতি ওয়াশিংটনের সমর্থন অব্যাহত রয়েছে।
-
রাশিয়ার যুদ্ধ সক্ষমতার কারণে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা খুব বেশি না
নভেম্বর ১৭, ২০২২ ১০:৪৬মার্কিন জয়েন্টস চিফস অব স্টাফসের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, রাশিয়ার হাতে এখনো উল্লেখযোগ্য মাত্রায় সামরিক সক্ষমতা থাকার কারণে অল্প সময়ের মধ্যে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা খুব একটা নেই।
-
পোল্যান্ডে আঘাত করা ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের, রাশিয়ার নয়: মার্কিন প্রেসিডেন্ট
নভেম্বর ১৬, ২০২২ ১৪:১০ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন থেকে পোল্যান্ডে গিয়ে পড়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ন্যাটোর একটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, পোলান্ডে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীর বলে মিত্রপক্ষকে জানিয়েছেন জো বাইডেন।
-
ইউক্রেন যুদ্ধের বিস্তার রোধ করতে গুতেরেসের আহ্বান
নভেম্বর ১৬, ২০২২ ১২:২৭জাতিসংঘ মহাসচিব ইউক্রেনে যুদ্ধের বিস্তার রোধ করার আহ্বান জানিয়েছেন।
-
ইউক্রেনের ওপর রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা
নভেম্বর ১৬, ২০২২ ০৯:৫১ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল (মঙ্গলবার) রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে মূলত এই হামলা চালায়।
-
জাতিসংঘে ইউক্রেন সংক্রান্ত প্রস্তাবের বিপক্ষে কেন ভোট দিল ইরান
নভেম্বর ১৬, ২০২২ ০৫:৪৪জাতিসংঘের সাধারণ পরিষদে ‘ইউক্রেনের ওপর আগ্রাসনের ক্ষতিপূরণ ও প্রতিকার’ শীর্ষক একটি প্রস্তাব পাস হয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় সময় সোমবার সাধারণ পরিষদের ১৯৩টি দেশের মধ্যে ৯৪টি দেশ প্রস্তাবের পক্ষে এবং ১৪টি দেশ বিপক্ষে ভোট দেয়। ইরান প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে ভোট দানে বিরত ছিল ৭৩টি দেশ যাদের অন্যতম ছিল বাংলাদেশ।
-
রাশিয়াকে ধ্বংস করে ফেলতে চায় আমেরিকা: সর্বোচ্চ রুশ নিরাপত্তা কর্মকর্তা
নভেম্বর ১৬, ২০২২ ০৫:২০আমেরিকা রাশিয়াকে দুর্বল করার পাশাপাশি দেশটিকে ধ্বংস করে দিতে চায় বলে সতর্কবাণী উচ্চারণ করেছেন সর্বোচ্চ রুশ নিরাপত্তা কর্মকর্তা নিকোলাই প্যাতরুশেভ। তিনি গতকাল (মঙ্গলবার) ব্রাইয়ানস্ক শহরে একটি উচ্চ পর্যায়ের সরকারি বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
পোল্যান্ডের গ্রামে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর প্রত্যাখ্যান করল মস্কো
নভেম্বর ১৬, ২০২২ ০৪:১৭রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেন সীমান্ত পেরিয়ে পোল্যান্ডের একটি গ্রামে আঘাত হেনেছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো ব্যাপকভাবে যে খবর প্রচার করেছে মস্কো তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, “রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূমিতে আঘাত হেনেছে বলে পোলিশ গণমাধ্যম ও কর্মকর্তারা যে বিবৃতি দিয়েছেন তা ইচ্ছাকৃত উস্কানি ছাড়া আর কিছু নয় যার উদ্দেশ্য পরিস্থিতিকে আরো উত্তেজনাকর করে তোলা।”
-
আলোচনার জন্য ইউক্রেনের দেয়া শর্ত অবাস্তব: রাশিয়া
নভেম্বর ১৫, ২০২২ ১৬:৪৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সের্গেই ল্যাভরভ বলেছেন, শান্তি আলোচনার জন্য ইউক্রেন যে শর্ত দিচ্ছে তা অবাস্তব এবং অপর্যাপ্ত। মালয়েশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। তবে, রাশিয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করছে না বলে মন্তব্য করেন ল্যাভরভ।
-
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবে না
নভেম্বর ১৫, ২০২২ ০৯:৫৩অবশেষে ইউরোপীয় ইউনিয়ন স্বীকার করেছে যে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো যাবে না। এরপরও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন ইউরোপীয় জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।