-
ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থনের ঘোষণা দিলেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
অক্টোবর ২৬, ২০২২ ০৯:২২ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক চলমান ইউক্রেন যুদ্ধের প্রতি দৃঢ় সমর্থন জানানোর ঘোষণা দিয়েছেন। গতকাল (মঙ্গলবার) তিনি বিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
-
ইউক্রেনের ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনার কথা জাতিসংঘে তুললো রাশিয়া
অক্টোবর ২৬, ২০২২ ০৮:১৫ডার্টি বোমা তৈরি এবং তা দেশের অভ্যন্তরে ব্যবহারের বিষয়ে ইউক্রেন পরিকল্পনা করছে বলে অভিযোগ আরো জোরালো করেছে রাশিয়া। বিষয়টি এরই মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলেছে মস্কো।
-
ইউক্রেনকে কয়েক দশকের পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে আমেরিকা
অক্টোবর ২৬, ২০২২ ০৬:১৭গুদামে পাঠিয়ে দেয়া বহু পুরনো মডেলের একটি ক্ষেপণাস্ত্র প্রতিক্ষা ব্যবস্থা ইউক্রেনকে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এটি বলেছে, মার্কিন সরকার গুদাম থেকে বের করে এমআইএম-২৩ হওক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনকে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে।
-
ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহার করলে তা হবে পরমাণু সন্ত্রাসবাদ: রাশিয়া
অক্টোবর ২৫, ২০২২ ০৯:৩২রাশিয়া বলেছে, চলমান যুদ্ধে ইউক্রেন কথিত ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা করছে যা রাশিয়ার কাছে পরমাণু সন্ত্রাসবাদ বলে বিবেচিত হবে। ইউক্রেনের এই পরিকল্পনা বাতিল করানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো।
-
'ইউক্রেন যুদ্ধে ইরান জড়িত নয়, কোনো পক্ষের কাছে অস্ত্রও বিক্রি করছে না'
অক্টোবর ২৫, ২০২২ ০৮:৪৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোরালো ভাষায় বলেছেন, তার দেশ ইউক্রেন যুদ্ধে জড়িত নয় এবং কোনো পক্ষের কাছে অস্ত্র সরবরাহ না করে বরং দুপক্ষের সঙ্গেই নিরপেক্ষ সম্পর্ক বজায় রাখছে।
-
ড্রোন সংক্রান্ত অভিযোগ নিয়ে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরান
অক্টোবর ২৫, ২০২২ ০৭:২২ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে বলে পশ্চিমা দেশগুলো যে অভিযোগ করছে তা নিয়ে তেহরান কিয়েভের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। সোমবার রাজধানী তেহরানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বার্তা সংস্থাগুলোর সংগঠন ওয়ানার সাধারণ অধিবেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রস্তাব দেন আব্দুল্লাহিয়ান।
-
কিয়েভের অংশগ্রহণ ছাড়া রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা সম্ভব নয়
অক্টোবর ২৫, ২০২২ ০৭:০৯ইউক্রেনের সংঘাত নিয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়ে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ৩০ জন সদস্য যে চিঠি পাঠিয়েছেন তার জবাব দিয়েছে হোয়াইট হাউস।
-
রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে বাইডেনের প্রতি ৩০ কংগ্রেসম্যানের চিঠি
অক্টোবর ২৫, ২০২২ ০৬:৩১রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের ঘটনাকে সামনে রেখে মস্কোর সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি দেশটির ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের ৩০ জন প্রতিনিধি পরিষদ সদস্য একটি চিঠি দিয়েছেন।
-
'ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকলে ইউরোপজুড়ে দারিদ্র ও ক্ষুধা নেমে আসবে'
অক্টোবর ২৪, ২০২২ ১৫:২১ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইতালিতে দেয়া এক বক্তৃতায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বলেছেন, চলমান সংঘাতে শান্তি অর্জনের সুযোগ রয়েছে এবং সেই সময় খুব শিগগিরি আমাদের সামনে উপস্থিত হবে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি স্থাপনের সময় ও শর্ত নির্ধারণের বিষয়টি সম্পূর্ণভাবেই ইউক্রেনের ওপর নির্ভর করছে। যারা রাশিয়ার সঙ্গে শান্তি স্থাপন করাকে ইউক্রেনের জনগণের সংগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিচ্ছেন তাদেরও কঠোর সমালোচনা করেছেন ম্যাকরন।
-
‘ডার্টি বোমা’ মোতায়েন: রাশিয়া-ইউক্রেন দুপক্ষই পরস্পরকে দোষারোপ করছে
অক্টোবর ২৪, ২০২২ ০৬:৫৪রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেন এমন উসকানি সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে যার মধ্যে কোনো ডার্টি বোমা ব্যবহারের বিষয় থাকতে পারে। ডার্টি বোমা হচ্ছে এমন এক বিস্ফোরক যা তেজস্ক্রিয় আবর্জনা ছড়ায়।