-
ইরানের পদক্ষেপে পরমাণু সমঝোতা রক্ষায় দৌড়ঝাঁপ শুরু করেছে ইউরোপ
জুলাই ১১, ২০১৯ ১২:৫৬ফরাসি প্রেসিডেন্টের বিশেষ দূত ইমানুয়ের বোন'র তেহরান সফরের একই সময়ে ভিয়েনায় আমেরিকার উদ্যোগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ'র নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
-
যে কারণে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর সিদ্ধান্ত নিল ইরান
জুলাই ০২, ২০১৯ ১০:৪২পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ৩৬ নম্বর ধারা অনুযায়ী ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ৩০০ কেজির সীমা অতিক্রম করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইউরোপীয় দেশগুলোর গড়িমসির কথা উল্লেখ করে ঘোষণা করেছেন, “নিজের পূর্ব ঘোষণা অনুযায়ী ইরান অত্যন্ত স্বচ্ছতা বজায় রেখে পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত রাখছে।”
-
বিপুল ভোটে প্রস্তাব পাস: ইউরোপীয় কাউন্সিলে ফিরছে রাশিয়া
জুন ২৫, ২০১৯ ১৩:১২ইউরোপীয় কাউন্সিলের সংসদীয় পরিষদে রাশিয়াকে আবার প্রবেশাধিকার দেয়া হয়েছে। রাশিয়াকে ফেরানোর বিষয়ে সেখানে ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে পড়ে ১১৮টি ভোট আর বিপক্ষে পড়ে ৬২ ভোট।
-
ওয়াশিংটন সফরে গিয়ে পরমাণু সমঝোতার প্রতি মোগেরিনির সমর্থন ঘোষণা
জুন ২০, ২০১৯ ১২:১৮ইউরোপীয় ইউনিয়ন এবং পরমাণু সমঝোতায় সইকারী তিনটি প্রভাবশালী দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এ চুক্তি টিকিয়ে রাখার ওপর গুরুত্বারোপ করেছে।
-
এস-৪০০ কেনার প্রয়োজন অনুভব করছে না ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়
জুন ১০, ২০১৯ ০৮:২১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আমরা রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার কোন আবেদন জানায় নি। তিনি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
-
ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউরোপের সমর্থন পেতে মরিয়া আমেরিকা
জুন ০১, ২০১৯ ১৫:১৪ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ইরান বিরোধী ফ্রন্টকে আরো শক্তিশালী করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এখন ইউরোপ সফর করছেন। এ লক্ষ্যে তিনি জার্মানি, সুইজারল্যান্ড ও হল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
-
যুদ্ধ না চাইলেও কঠোর হাতে আগ্রাসন মোকাবিলা করবে ইরান: প্রতিনিধি
মে ২৫, ২০১৯ ১০:৩৪নিজে যুদ্ধ না চাইলেও ‘কঠোর হাতে’ যেকোনো আগ্রাসন মোকাবিলা করবে বলে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে ইরান। মার্কিন সরকার যখন পারস্য উপসাগরে নিজের সামরিক শক্তি জোরদার করছে তখন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
অস্ট্রিয়ায় এবার স্কার্ফও নিষিদ্ধ; কেবল মুসলমানরাই টার্গেট
মে ১৭, ২০১৯ ১১:৫৭অস্ট্রিয়ার প্রাইমারি স্কুলে এখন থেকে আর মুসলিম মেয়েদেরকে স্কার্ফ বা মাথায় কাপড় ব্যবহার করতে দেওয়া হবে না। বুরকা ও নেকাব নিষিদ্ধের পর এবার মুসলিম মেয়েদের স্কার্ফ নিষিদ্ধ করেও আইন পাস করেছে অস্ট্রিয়ার সংসদ। সরাসরি মুসলমানদের টার্গেট করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ ইহুদিদের মাথায় টুপি এবং শিখদের পাগড়ি এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে।
-
ইরান ইস্যুতে ইউরোপের জরুরি বৈঠক: ফলাফল নিয়ে মোগেরিনি যা বললেন
মে ১৪, ২০১৯ ১২:২৭ইউরোপীয় ইউনিয়ন এবং পরমাণু সমঝোতায় সইকারী ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি সবসময়ই এই চুক্তির প্রতি সমর্থন এবং এটি বাস্তবায়নের ওপর জোর দিয়ে এসেছে। কিন্তু গত ৮মে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে সরে আসার পর এবং সমঝোতা অনুযায়ী ইউরোপীয়রাও তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করায় এখন এটি রক্ষায় ইউরোপ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।
-
ইরানের গ্যাস কেনার জন্য আমেরিকা ও ইউরোপের অনুমতি চায় পাকিস্তান
মে ১৩, ২০১৯ ১৫:০৮পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মন্ত্রিসভার এক বৈঠকে ইরান থেকে গ্যাস আমদানির ব্যাপারে মতামত জানার জন্য আমেরিকা ও ইউরোপীয় নেতাদের কাছে চিঠি লেখার আহ্বান জানিয়েছেন।