বিপুল ভোটে প্রস্তাব পাস: ইউরোপীয় কাউন্সিলে ফিরছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i71490-বিপুল_ভোটে_প্রস্তাব_পাস_ইউরোপীয়_কাউন্সিলে_ফিরছে_রাশিয়া
ইউরোপীয় কাউন্সিলের সংসদীয় পরিষদে রাশিয়াকে আবার প্রবেশাধিকার দেয়া হয়েছে। রাশিয়াকে ফেরানোর বিষয়ে সেখানে ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে পড়ে ১১৮টি ভোট আর বিপক্ষে পড়ে ৬২ ভোট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৫, ২০১৯ ১৩:১২ Asia/Dhaka
  • বিপুল ভোটে প্রস্তাব পাস: ইউরোপীয় কাউন্সিলে ফিরছে রাশিয়া

ইউরোপীয় কাউন্সিলের সংসদীয় পরিষদে রাশিয়াকে আবার প্রবেশাধিকার দেয়া হয়েছে। রাশিয়াকে ফেরানোর বিষয়ে সেখানে ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে পড়ে ১১৮টি ভোট আর বিপক্ষে পড়ে ৬২ ভোট।

ইউক্রেন ইস্যুতে ২০১৪ সালে ইউরোপীয় সংসদ রাশিয়ার ভোটাধিকার কেড়ে নেয়। কিন্তু আজ সে অধিকার আবার ফিরিয়ে দেয়া হলো। অবশ্য, পরিষদে রাশিয়ার ফেরার বিষয়ে ইউক্রেন জোরালো আপত্তি জানায়। ইউক্রেনের অভিযোগ, পূর্ব সীমান্তের সংঘাতে রাশিয়া জড়িত।

রাশিয়াকে ভোটাধিকার দেয়ার ফলে আগামীকাল সংস্থার মহাসচিব নির্বাচনে মস্কো অংশ নিতে পারবে।

ইউরোপীয় কাউন্সিলের সঙ্গে ইউরোপেীয় ইউনিয়নের কোনো সম্পর্ক নেই। ৪৭টি দেশ এ সংস্থার সদস্য এবং এসব দেশ থেকে ৩০০ সংসদ সদস্য নির্বাচত হন। এ সংস্থার মাধ্যমে ইউরোপীয় দেশগুলো মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ে নানা সুপারিশ বাস্তবায়ন করে।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।