-
নিউ ইয়র্ক থেকে নাসরুল্লাহকে হত্যার নির্দেশের কথা বিশ্ব ভুলে যাবে না: ইরান
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ০৮:১৫ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার সন্ত্রাসী নির্দেশ যে নিউ ইয়র্ক থেকে জারি করা হয়েছিল তা আন্তর্জাতিক সমাজ ভুলে যাবে না। তিনি শনিবার এক শোকবার্তায় আরো বলেছেন, হিজবুল্লাহ নেতাকে হত্যা করার অপরাধে জড়িত থাকার বিষয়টি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে মুক্ত রাখতে পারবে না।
-
নেতাদের হত্যা করে প্রতিরোধ অক্ষের আকাঙ্ক্ষাকে দুর্বল করা যাবে না: হুথি
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ০৭:৩৪ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতে গভীর শোক প্রকাশ করেছেন।
-
নেতানিয়াহুর অবতরণের সময় বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ০৭:১০ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবার সরাসরি ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নিউ ইয়র্ক থেকে ফিরে এসে যুদ্ধবাজ ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওই বিমানবন্দরে অবতরণ করার সময়কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।
-
শাহাদাতের অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ: হিজবুল্লাহর বিবৃতি
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১৩:৫৯লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে গতকাল (শুক্রবার) ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শাহাদাতের অমীয় সুধা পান করেছেন এবং তিনি তাঁর চূড়ান্ত অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছেন।
-
নিরাপত্তা পরিষদের উচিত ফিলিস্তিন জাতিকে ধ্বংস করার ইসরাইলি প্রচেষ্টা থামানো: ইরান
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১৫:৫১ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেছেন: গত আট দশক ধরে দখলদারিত্ব ও নিপীড়নের মাধ্যমে ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করার ইসরাইলি নিষ্ঠুর পরিকল্পনা বন্ধ করতে হবে।
-
হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১৫:১৯ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিজবুল্লাহর পক্ষ থেকে আজ (শনিবার) সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের খবর নিশ্চিত করা হয়েছে।
-
ইরান ও ইয়েমেনে ইসরাইলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১৩:১৬ফিলিস্তিনের গাজা এবং লেবাননের বৈরুতে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইরান ও ইয়েমেনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
-
বোমায় বিধ্বস্ত বেসামরিক ভবনগুলো অস্ত্রগুদাম ছিল না: হিজবুল্লাহ
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১১:৪৭লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে দাহিয়েহ এলাকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় বিধ্বস্ত বেসামরিক ভবনগুলোর ভেতরে অস্ত্রগুদাম ছিল বলে দখলদার বাহিনী যে দাবি করেছে, হিজবুল্লাহ তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
-
লেবাননের বৈরুতে ইসরাইলি হামলার বিষয়ে ইরানি নেতাদের প্রতিক্রিয়া
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১১:১৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টসহ বিভিন্ন পর্যায়ের নেতারা লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরাইলের বর্বর বিমান হামলার বিষয়ে নিষ্ক্রিয় ভূমিকার নিন্দা জানিয়েছেন। তারা তেল আবিবের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর যথাযথ প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
-
লেবাননের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন সর্বাত্মক যুদ্ধের দরজা খুলে দিয়েছে
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১০:০৭ইয়েমেনের হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে, লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ আগ্রাসন মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের দরজা খুলে দিয়েছে।