• জাপান সাগরে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুঁড়েছে উ. কোরিয়া

    জাপান সাগরে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুঁড়েছে উ. কোরিয়া

    এপ্রিল ০১, ২০১৬ ০৮:০৬

    ১ এপ্রিল (রেডিও তেহরান): উত্তর কোরিয়া আজ(শুক্রবার) একটি ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুঁড়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় দুপুর একটায় জাপান সাগরে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে।

  • ওয়াশিংটনে পরমাণু হামলা হবে: উ. কোরিয়ার ভিডিও হুমকি

    ওয়াশিংটনে পরমাণু হামলা হবে: উ. কোরিয়ার ভিডিও হুমকি

    মার্চ ২৭, ২০১৬ ০৭:২৩

    ২৭ মার্চ (রেডিও তেহরান): উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলেছে, আমেরিকা যদি উস্কানি দেয় তবে সরাসরি ওয়াশিংটনে পরমাণু হামলা চালানো হবে। ‘শেষ সুযোগ’ নামের চার মিনিটের একটি ভিডিও ফুটেজের মাধ্যমে এ হুমকি দেয়া হয়েছে।

  • সিউলকে ছাই ও ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিল পিয়ংইয়ং

    সিউলকে ছাই ও ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিল পিয়ংইয়ং

    মার্চ ২৫, ২০১৬ ০৮:২৬

    ২৬ মার্চ (রেডিও তেহরান): উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, শত্রুরা যদি পিয়ংইয়ং’এর গোলন্দাজ বাহিনীকে চ্যালেঞ্জ করে তবে তার নির্মম প্রতিশোধ নেয়া হবে এবং সিউলকে ছাই ও ধ্বংসস্তূপে পরিণত করা হবে।

  • নতুন রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

    নতুন রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

    মার্চ ২৪, ২০১৬ ০৬:০৪

    ২৪ মার্চ (রেডিও তেহরান): কঠিন-জ্বালানি চালিত একটি নতুন রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। এর ফলে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরো শক্তিশালী হবে।

  • আমেরিকার দুঃখজনক পরিণতি ঘটবে: উত্তর কোরিয়া

    আমেরিকার দুঃখজনক পরিণতি ঘটবে: উত্তর কোরিয়া

    মার্চ ২৩, ২০১৬ ০৮:০০

    ২৩ মার্চ (রেডিও তেহরান): আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার দুঃখজনক পরিণতি ঘটবে বলে হুঁশিয়ার করে দিয়েছে উত্তর কোরিয়া। দেশ দুইটির বিরুদ্ধে কথিত “প্রতিশোধমূলক ন্যায় যুদ্ধ চালানোর” হুমকি দিয়ে পিয়ংইয়ং এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিয়ন-হাই এবং তার মার্কিন মিত্রদের দুঃখজনক পরিণতি ঘটবে।

  • উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানাল নিরাপত্তা পরিষদ

    উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানাল নিরাপত্তা পরিষদ

    মার্চ ১৯, ২০১৬ ১৩:২৭

    ১৯ মার্চ (রেডিও তেহরান): উত্তর কোরিয়ার সাম্প্রতিক ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এটি বলেছে, এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করেছে।

  • জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উ. কোরিয়া

    জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উ. কোরিয়া

    মার্চ ১৮, ২০১৬ ০৮:৪১

    ১৮ মার্চ (রেডিও তেহরান): জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাকচোন কাউন্টি থেকে গতকাল (শুক্রবার) এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং তা জাপান সাগরে গিয়ে আঘাত হানে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ৮০০ কিলোমিটার পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়েছে। তবে তিনি ক্ষেপণাস্ত্রের ধরণ সম্পর্কে কিছু বলেন নি।

  • উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা

    উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা

    মার্চ ১৭, ২০১৬ ১৩:৫৫

    ১৭ মার্চ (রেডিও তেহরান): মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের এক নির্দেশে সই করেছেন। দেশটির সাম্প্রতিক পরমাণু অস্ত্র পরীক্ষা ও মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রতিবাদে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

  • মার্কিন ছাত্রকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিল উত্তর কোরিয়া

    মার্কিন ছাত্রকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিল উত্তর কোরিয়া

    মার্চ ১৬, ২০১৬ ১৫:৪৫

    ১৬ মার্চ (রেডিও তেহরান): উত্তর কোরিয়ার রাষ্ট্র বিরোধী অপরাধে জড়িত থাকার অপরাধে একজন মার্কিন ছাত্রকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গত জানুয়ারি মাসে উত্তর কোরিয়া সফরে গিয়ে একটি হোটেল থেকে রাজনৈতিক স্লোগান সম্বলিত একটি ব্যানার চুরি করার প্রচেষ্টার অপরাধে তাকে এই শাস্তি দেয়া হয়েছে।

  • আবার পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন কিম

    আবার পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন কিম

    মার্চ ১৫, ২০১৬ ১৬:০৯

    ১৫ মার্চ (রেডিও তেহরান): উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার দেশের সেনাবাহিনীকে ‘অতি অল্প সময়ের মধ্যে’ একটি পরমাণু অস্ত্র এবং কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ আজ (মঙ্গলবার) জানিয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কিছু কারিগরি পরীক্ষা পরিদর্শনের পর কিম এ নির্দেশ দিয়েছেন।