-
উ. কোরিয়ার একটি ডুবোজাহাজ হারিয়ে গেছে!
মার্চ ১২, ২০১৬ ০৬:১৬১২ মার্চ (রেডিও তেহরান): উ. কোরিয়ার একটি ডুবোজাহাজ হারিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির পূর্ব উপকূলে মোতায়েন এ ডুবোজাহাজের সঙ্গে পিয়ংইয়ং’এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিউজ চ্যানেল সিএনএন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে।
-
ক্ষুদে পরমাণু বোমার আরো পরীক্ষা চালানোর নির্দেশ দিলেন কিম
মার্চ ১১, ২০১৬ ০৭:১১১১ মার্চ (রেডিও তেহরান): উত্তর কোরিয়ার নেতা কিম জ-উন ক্ষুদে পরমাণু বোমার আরো পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’ আজ(শুক্রবার) এ খবর দিয়েছে। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া বিশাল যৌথ মহড়া চালাচ্ছে তখন এ নির্দেশ দেয়া হলো।
-
আবার স্বল্পপাল্লার ২ ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া
মার্চ ১০, ২০১৬ ০৯:৩৯উত্তর কোরিয়া আজ (বৃহস্পতিবার) আবার দু’টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। দেশটির পূর্ব উপকূলীয় শহর ওনসান থেকে স্বল্পপাল্লার এই দুই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।
-
‘ক্ষেপণাস্ত্রের জন্য ক্ষুদে পরমাণু বোমা তৈরি করছে পিয়ংইয়ং’
মার্চ ০৯, ২০১৬ ০৮:৫১৯ মার্চ (রেডিও তেহরান): উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বসানো যাবে এমন ছোট আকারের পরমাণু বোমা বানাতে সক্ষম হয়েছে তার দেশ। আজ(বুধবার) পরমাণু গবেষকদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন তিনি। আমেরিকার বিরুদ্ধে পরমাণু বোমা হামলা চালানো হবে বলে ঘোষণা করার পরই এ খবর প্রকাশিত হলো।
-
হুমকির মুখেই বিশাল মহড়া শুরু করল দ. কোরিয়া ও আমেরিকা
মার্চ ০৭, ২০১৬ ০৯:০২৭ মার্চ (রেডিও তেহরান): উত্তর কোরিয়ার হুমকি সত্ত্বেও বিশাল সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। উত্তর কোরিয়া বলছিল, দুই দেশ যৌথ মহড়া শুরু করলে পরমাণু অস্ত্রের হামলা চালানো হবে। মহড়ায় অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়ার তিন লাখ সেনা আর মার্কিন সেনা রয়েছে ১৭,০০০।
-
আমেরিকায় নির্বিচারে পরমাণু হামলার হুমকি দিল উ. কোরিয়া
মার্চ ০৭, ২০১৬ ০৫:৫০৭ মার্চ (রেডিও তেহরান): আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নির্বিচারে পরমাণু বোমা হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। ওয়াশিংটন ও সিউল যখন আজ (সোমবার) থেকে যৌথ সামরিক মহড়া শুরু করেছে তখন এ হামলা চালানোর হুমকি দেয়া হলো। উত্তর কোরিয়ার প্রভাবশালী জাতীয় প্রতিরক্ষা কমিশন দেশটির সুপ্রিম কমান্ড অব দ্যা কোরিয়ান পিপলস আর্মি বা কেপিএ’র বরাত দিয়ে এ হুমকি দিয়েছে।
-
উত্তর কোরিয়ার মালবাহী জাহাজ আটক করল ফিলিপাইন
মার্চ ০৫, ২০১৬ ১৫:৫৪৫ মার্চ (রেডিও তেহরান): জাতিসংঘের সদ্য ঘোষিত কঠোর নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়ার একটি মালবাহী জাহাজ আটক করেছে ফিলিপাইন। দেশটির প্রেসিডেন্টের দপ্তর আজ (শনিবার) এক ঘোষণায় বলেছে, মালবাহী জাহাজ ‘জিন তেং’কে আটকের পর ফিলিপাইনের সুবিক বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
-
যে কোনো সময়ে পরমাণু বোমা ব্যবহার হতে পারে: কিম
মার্চ ০৪, ২০১৬ ০৬:৩২৪ মার্চ (রেডিও তেহরান): উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশটিকে যে কোনো সময়ে পরমাণু বোমা ব্যবহারের জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া, শত্রুদের তৎপরতার মুখে দেশটির সেনাবাহিনীকে আগাম হামলার চালানোর জন্য প্রস্তুত থাকতে বলেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ আজ(শুক্রবার) এ খবর দিয়েছে।
-
স্বীকারোক্তি: ‘অপরাধ সংঘটনের জন্য আমেরিকা পাঠিয়েছে’
ফেব্রুয়ারি ২৯, ২০১৬ ১৭:০৫২৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): উত্তর কোরিয়ায় আটক মার্কিন এক ছাত্র স্বীকার করেছে যে, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অপরাধ সংঘটনের জন্য আমেরিকা তাকে অর্থ দেয়ার প্রস্তাব দিয়েছিল। ২১ বছর বয়সী ওট্টো ফ্রেডেরিক ওয়ার্মবিয়ার নামে এ ছাত্র গত জানুয়ারি মাসে উত্তরে কোরিয়ার নিরাপত্তা সংস্থার হাতে ধরে পড়ে।
-
শত্রুর ট্যাংক আলু ভর্তায় পরিণত হবে: উত্তর কোরিয়া
ফেব্রুয়ারি ২৭, ২০১৬ ১৫:১৯২৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): উত্তর কোরিয়া বলেছে, দেশটি লেজার-নিয়ন্ত্রিত এমন একটি রকেট তৈরি করেছে যা দিয়ে শত্রুর ট্যাংককে ‘সেদ্ধ কুমড়োয়’ পরিণত করা যাবে। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ আজ (শনিবার) জানিয়েছে, তাদের নেতা কিম জন-উন নিজে এই রকেট পরীক্ষা পরিদর্শন করেছেন।