• উ. কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার জন্য নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব

    উ. কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার জন্য নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব

    ফেব্রুয়ারি ২৬, ২০১৬ ০৯:১০

    ২৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পেশ করেছে আমেরিকা। উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরমাণু বোমা এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে এ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান প্রস্তাব পেশ করা হয়।

  • উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সম্মত হলো চীন ও আমেরিকা

    উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সম্মত হলো চীন ও আমেরিকা

    ফেব্রুয়ারি ২৫, ২০১৬ ০৮:২৯

    ২৫ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছে চীন ও আমেরিকা। উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরমাণু বোমা পরীক্ষার ‘শাস্তি’ হিসেবে এখন নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হবে। নিরাপত্তা পরিষদের একটি সদস্য দেশের প্রতিনিধি এ সম্পর্কে বলেছেন, “এটি একটি বাস্তব, দীর্ঘ ও পূর্ণাঙ্গ খসড়া। আগামী কয়েকদিনের মধ্যে এটি অনুমোদিত হবে বলে মনে করা হচ্ছে। চীন ও আমেরিকা বিষয়টিতে একমত হয়েছে।”

  • উ. কোরিয়ার বিরুদ্ধে হামলা হতে পারে: আমেরিকা

    উ. কোরিয়ার বিরুদ্ধে হামলা হতে পারে: আমেরিকা

    ফেব্রুয়ারি ২৪, ২০১৬ ২১:১৭

    ২৪ ফেব্রুয়াারি (রেডিও তেহরান): উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার সম্ভাবনা উড়িয়ে দেয় নি আমেরিকা। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার অ্যাডমিরাল হ্যারি হ্যারিস মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে শুনানির সময় গতকাল (মঙ্গলবার) বলেছেন, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানানো অব্যাহত রাখলে আমেরিকা পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে পারে।

  • মার্কিন মূল ভূখণ্ডে হামলার হুমকি দিল উ. কোরিয়া

    মার্কিন মূল ভূখণ্ডে হামলার হুমকি দিল উ. কোরিয়া

    ফেব্রুয়ারি ২৪, ২০১৬ ০৬:২৩

    ২৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): উত্তর কোরিয়া, আসন্ন মার্কিন-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। কোনো রকম সশস্ত্র উস্কানি দেয়া হলে তার বিরুদ্ধে মার্কিন মূল ভূখণ্ডে হামলা করা হবে এবং হাজার গুণ বেশি প্রতিশোধ নেয়া হবে বলে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়েছে পিয়ংইয়ং।

  • উ.কোরিয়ায় হামলার মহড়া চালাবে সিউল-ওয়াশিংটন

    উ.কোরিয়ায় হামলার মহড়া চালাবে সিউল-ওয়াশিংটন

    ফেব্রুয়ারি ২৩, ২০১৬ ০৯:১২

    ২৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যৌথ ভাবে উত্তর কোরিয়ায় আগাম হামলার সামরিক মহড়া চালাবে। এতে ৯০ হাজার দক্ষিণ কোরিয় এবং ১৫ হাজার মার্কিন সেনা অংশ নেবে। মহড়ায় উত্তর কোরিয়ার ভূগর্ভস্থ কল্পিত অস্ত্র গুদামগুলোতে সামরিক হামলা চালানো হবে।

  • নয়া সেনাপ্রধান নিয়োগ দেয়ার কথা নিশ্চিত করল উত্তর কোরিয়া

    নয়া সেনাপ্রধান নিয়োগ দেয়ার কথা নিশ্চিত করল উত্তর কোরিয়া

    ফেব্রুয়ারি ২১, ২০১৬ ১৫:১৯

    ২১ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): রি মিয়ং-সু’কে উত্তর কোরিয়ার নয়া সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়ার কথা নিশ্চিত করেছে পিয়ংইয়ং। সাবেক সেনাপ্রধান রি ইয়ং-গিলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে অসমর্থিত খবর প্রচার করার কয়েক দিনের মাথায় এ নিয়োগ দেয়া হলো। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের খবর প্রচার করতে গিয়ে এ নিয়োগের কথা জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

  • দ. কোরিয়ার সাগর সীমান্তের কাছে সামরিক মহড়া চালাল পিয়ংইয়ং

    দ. কোরিয়ার সাগর সীমান্তের কাছে সামরিক মহড়া চালাল পিয়ংইয়ং

    ফেব্রুয়ারি ২০, ২০১৬ ০৯:০৬

    ২০ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): উত্তর কোরিয়া আজ(শনিবার) খুব ভোরে দক্ষিণ কোরিয়ার সাগর সীমান্তের কাছে গোলন্দাজ মহড়া চালিয়েছে। এ মহড়াকে কেন্দ্র করে ওই এলাকার দক্ষিণ কোরিয়ার দ্বীপ থেকে লোকজন সরিয়ে নেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন ।

  • মহাকাশে আরো উপগ্রহ পাঠাবে উত্তর কোরিয়া

    মহাকাশে আরো উপগ্রহ পাঠাবে উত্তর কোরিয়া

    ফেব্রুয়ারি ১৫, ২০১৬ ০৭:৫৫

    ১৫ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মহাকাশে আরো উপগ্রহ পাঠানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। গত সপ্তাহে দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় যখন পিয়ংইয়ং’এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তৎপর তখন এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন কিম।

  • দ. কোরিয়ায় বাড়তি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বসাল আমেরিকা

    দ. কোরিয়ায় বাড়তি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বসাল আমেরিকা

    ফেব্রুয়ারি ১৩, ২০১৬ ০৬:২৪

    ১৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): আমেরিকা সাময়িক ভাবে বাড়তি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করেছে। উত্তর কোরিয়ার পরমাণু বোমার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে এটি মোতায়েন করা হয়।

  • উত্তর কোরিয়া নানাভাবে জাতিসংঘ নিষেধাজ্ঞাকে ফাঁকি দিচ্ছে: প্রতিবেদন

    উত্তর কোরিয়া নানাভাবে জাতিসংঘ নিষেধাজ্ঞাকে ফাঁকি দিচ্ছে: প্রতিবেদন

    ফেব্রুয়ারি ১০, ২০১৬ ১৫:৪১

    ১০ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি প্যানেল বলেছে, উত্তর কোরিয়া নানা পন্থায় এ বিশ্ব সংস্থার আরোপিত নিষেধাজ্ঞাকে ফাঁকি দিচ্ছে।