-
‘উ. কোরিয়ার পরমাণু কর্মসূচি আমেরিকার জন্য হুমকি’
ফেব্রুয়ারি ১০, ২০১৬ ০৯:০৮১০ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): মার্কিন গোয়েন্দা প্রধান জেমস ক্ল্যাপার বলেছেন, পরমাণু বোমা তৈরির মতো পর্যাপ্ত প্লুটোনিয়াম সংগ্রহ করতে সক্ষম হয়েছে উত্তর কোরিয়া। ইয়ংবিয়ন পরমাণু কেন্দ্র পুনরায় চালু করার মধ্য দিয়ে এ প্লুটোনিয়াম সংগ্রহ করতে পারছে বলে জানান তিনি।
-
ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র কর উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাপান
ফেব্রুয়ারি ০৮, ২০১৬ ০৯:২৫৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): জাপান বলেছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে টোকিও। আজ(সোমবার) দেয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন জাপানের ক্যাবিনেট সচিব ইউশিহাইদে সুগা।
-
উ. কোরিয়ার টহল নৌকায় গুলি: বাড়ছে উত্তেজনা
ফেব্রুয়ারি ০৮, ২০১৬ ০৫:৩১৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): উত্তর কোরিয়ার একটি টহল নৌকাকে লক্ষ্য করে গুলি করেছে দক্ষিণ কোরিয়া। আজ(সোমবার) পিত সাগরের বিতর্কিত পানি সীমায় এ ঘটনা ঘটেছে। উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে যখন পিয়ংইয়ং’এর নিন্দা করছে বিশ্ব তখন এ ঘটনা ঘটল।
-
উ. কোরিয়ার রকেট উৎক্ষেপণের কঠোর নিন্দায় নিরাপত্তা পরিষদ
ফেব্রুয়ারি ০৭, ২০১৬ ২১:২২৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ(রোববার) উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎক্ষেপণের কঠোর নিন্দা জানিয়েছে। এ পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ং’এর বিরুদ্ধে নতুন ইশতেহার গ্রহণ করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি রাফেল রামিরেজ।
-
উ. কোরিয়ার ছোঁড়া রকেটের অংশবিশেষ খুঁজে পেয়েছি: দ. কোরিয়া
ফেব্রুয়ারি ০৭, ২০১৬ ১৬:১১৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): উত্তর কোরিয়ার ছোঁড়া রকেটের অংশবিশেষ খোঁজে পাওয়ার দাবি করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে, তাদের নৌবাহিনীর একটি জাহাজ জিজু দ্বীপের দক্ষিণ-পূর্বের পানিসীমায় একটি ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ খুঁজে পেয়েছে।
-
দূরপাল্লার রকেট ছুঁড়ল উ. কোরিয়া: পাল্লার মধ্যে আমেরিকা
ফেব্রুয়ারি ০৭, ২০১৬ ০৫:৫০৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): উত্তর কোরিয়া একটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করেছে। প্রতিবেশী কয়েকটি দেশ এবং বিশ্বশক্তিগুলোর হুমকি উপেক্ষা করে এ ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে দেশটি।
-
‘দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া’
ফেব্রুয়ারি ০৪, ২০১৬ ০৯:৫৩৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছে দক্ষিণ কোরিয়া ও জাপান। উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলের একটি উৎক্ষেপণ কেন্দ্রের তৎপরতা পর্যবেক্ষণ করে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন আশঙ্কা প্রকাশ করেছে।
-
পশ্চিমা গোয়েন্দাদের ফাঁকি দিয়ে পরমাণু এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে পিয়ংইয়ং
ফেব্রুয়ারি ০২, ২০১৬ ১৪:০৯২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): উত্তর কোরিয়া গোপনে গবেষণা চালানোর এবং প্রস্তুতি নেয়ার পদ্ধতির ব্যাপক উন্নতি ঘটিয়েছে। এতে দেশটির সাম্প্রতিক হাইড্রোজেন বোমার পরীক্ষা বিষয়ে আগাম পূর্বাভাস দিতে ব্যর্থ হয়েছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো।
-
দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া
জানুয়ারি ২৮, ২০১৬ ০৭:৫৯২৮ জানুয়ারি (রেডিও তেহরান): উত্তর কোরিয়া দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আগামী সপ্তাহে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হতে পারে। টোকিও’র নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জাপানের কিয়োদো সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।