• ঐতিহাসিক সফরে কিউবা গেলেন বারাক ওবামা; উষ্ণ সংবর্ধনা

    ঐতিহাসিক সফরে কিউবা গেলেন বারাক ওবামা; উষ্ণ সংবর্ধনা

    মার্চ ২০, ২০১৬ ১৫:২২

    ২০ মার্চ (রেডিও তেহরান): ঐতিহাসিক সফরে দীর্ঘদিনের শত্রুদেশ কিউবা গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ (রোববার) দুই দিনের সফরে তিনি কিউবা পৌঁছান। ওবামাকে কিউবা সরকারের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়েছে। ওবামার আগে আমেরিকার অন্তত ১০ জন প্রেসিডেন্ট কিউবাকে শত্রুদেশ বলে গণ্য করতেন।