• কাতারকে নতুন শর্তের তালিকা দিয়েছে সৌদি জোট

    কাতারকে নতুন শর্তের তালিকা দিয়েছে সৌদি জোট

    জুলাই ১৯, ২০১৭ ০৮:৫১

    কাতারের ওপর অবরোধ আরোপকারী সৌদি আরব ও তার তিন মিত্র আরব দেশ দোহাকে চলমান সংকট নিরসনের জন্য আরো ছয়টি শর্তের তালিকা দিয়েছে। আগের ১৩ দফা দাবির সঙ্গে নতুন ছয়টি শর্ত যোগ হলেও সংকটের অবসান হবে কিনা তা নিশ্চিত নয়। কারণ কাতার আগের ১৩টি দাবির একটিও মেনে নেয় নি।

  • পাকিস্তান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী: নওয়াজের সঙ্গে সাক্ষাৎ

    পাকিস্তান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী: নওয়াজের সঙ্গে সাক্ষাৎ

    জুলাই ১৮, ২০১৭ ১৫:৩৪

    কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি আজ (মঙ্গলবার) পাকিস্তান সফর করেছেন। ইসলামাবাদ সফরের সময় তিনি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর সঙ্গে চলমান কূটনৈতিক সংকট নিয়ে আলোচনা করেন।

  • কাতারের নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা বাতিল করছে মিশর

    কাতারের নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা বাতিল করছে মিশর

    জুলাই ১৮, ২০১৭ ১৩:০৩

    কাতারের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা বাতিল করার ঘোষণা দিয়েছে মিশর। পাশাপাশি সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর পক্ষ থেকে দেয়া ১৩ দফা শর্ত যাতে কাতার মেনে নেয় সেই প্রচেষ্টা চালাবে দেশটি।

  • পিজিসিসি থেকে বহিষ্কারের পথে কাতার: শেষপর্যন্ত টিকবে তো এ সংস্থা!

    পিজিসিসি থেকে বহিষ্কারের পথে কাতার: শেষপর্যন্ত টিকবে তো এ সংস্থা!

    জুলাই ১৭, ২০১৭ ১১:২৮

    আঞ্চলিক জোট পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি থেকে কাতারকে বহিষ্কার করার তৎপরতা চলছে। সৌদি নেতৃত্বাধীন চার দেশের সঙ্গে কাতারের মতপার্থক্য ক্রমেই বেড়ে চলার ধারাবাহিকতায় এমনটি হতে পারে বলে আভাস পাওয়া গেছে। এর মধ্যেই তিনটি দেশই পিজিসিসির সদস্য।

  • কাতারের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছিল আমিরাত: মার্কিন গোয়েন্দা সূত্র

    কাতারের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছিল আমিরাত: মার্কিন গোয়েন্দা সূত্র

    জুলাই ১৭, ২০১৭ ০৫:০৮

    কাতারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং সরকারের সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে সাইবার হামলার সঙ্গে জড়িত ছিল সংযুক্ত আরব আমিরাত বা ইউএই । মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে রোববারের দৈনিক ওয়াশিংটন পোস্ট।

  • কাতারের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করতে হবে: ফ্রান্স

    কাতারের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করতে হবে: ফ্রান্স

    জুলাই ১৫, ২০১৭ ২১:১১

    কাতারের ওপর থেকে শিগগিরি সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ফ্রান্স। পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশটির ওপর সৌদিসহ চারটি আরব দেশ নজিরবিহীন অবরোধ আরোপের পর সংকট জটিল আকার ধারণ করার প্রেক্ষাপটে ফ্রান্স এ আহ্বান জানালো।

  • রাতারাতি কাতার সংকটের সমাধান হবে না: দোহা

    রাতারাতি কাতার সংকটের সমাধান হবে না: দোহা

    জুলাই ১৫, ২০১৭ ০১:৪৪

    কাতার বলেছে, সৌদি নেতৃত্বাধীন ব্লকের সঙ্গে দোহার যে কূটনৈতিক সংকট শুরু হয়েছে তা "একদিনে সমাধান করা সম্ভব নয়।"এই সংকট সমাধানে মধ্যস্থতা করার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মধ্যপ্রাচ্য সফর ব্যর্থ হওয়ার পর এ মন্তব্য করল দোহা।

  • সৌদি-কাতার সংকট দীর্ঘকাল জিইয়ে রাখতে চায় ট্রাম্প ও পাশ্চাত্য

    সৌদি-কাতার সংকট দীর্ঘকাল জিইয়ে রাখতে চায় ট্রাম্প ও পাশ্চাত্য

    জুলাই ১৪, ২০১৭ ১৩:৩৬

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কাতার ও তার প্রতিবেশী কয়েকটি আরব দেশের বিরোধ নিরসনের চেষ্টায় ব্যর্থ হয়েছেন। সম্প্রতি তিনি এই আরব দেশগুলো সফর শেষ করে ওয়াশিংটনে ফিরে গেছেন।

  • সৌদি জোটের অবরোধ: কাতারি সংগ্রামের প্রতীক এখন গরু!

    সৌদি জোটের অবরোধ: কাতারি সংগ্রামের প্রতীক এখন গরু!

    জুলাই ১৪, ২০১৭ ০৭:৪৭

    সৌদি নেতৃত্বাধীন চারটি আরব দেশের পক্ষ থেকে দেয়া অবরোধের বিরুদ্ধে কাতারের প্রতিরোধ সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে গরু। দুধ এবং গোশতের ক্ষেত্রে সৌদি আরবের ওপর কাতারের নির্ভরতা কাটিয়ে ওঠার জন্য ইউরোপ থেকে ৪০০০ গরু বিমানযোগে আনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।

  • মধ্যপ্রাচ্যে ঘুরছেন টিলারসন: আলামত নেই কাতার সংকট সমাধানের

    মধ্যপ্রাচ্যে ঘুরছেন টিলারসন: আলামত নেই কাতার সংকট সমাধানের

    জুলাই ১৩, ২০১৭ ০৮:৪০

    কোনো বিশেষ সফলতা ছাড়াই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সৌদি আরব সফর শেষ হয়েছে। চলতি সপ্তাহে তিনি কুয়েত, কাতার ও সৌদি আরব সফর করেন এবং এসব দেশের নেতাদের সঙ্গে কাতার ইস্যুতে চলমান সংকট কাটানোর উপায় নিয়ে আলোচনা করেন। তবে এখনো এ ইস্যুতে কোনো অগ্রগতি হয় নি।