-
তুরস্ক আরো সেনা পাঠিয়েছে কাতারে
জুলাই ১২, ২০১৭ ১৩:২৮কাতারের সামরিক ঘাঁটিতে আরো সেনা পাঠিয়েছে তুরস্ক এবং দোহার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
-
কাতার-আমেরিকা চুক্তি: সৌদি বলছে অপর্যাপ্ত; অবরোধ চলবে
জুলাই ১২, ২০১৭ ১২:৪৭সন্ত্রাসবাদে অর্থ যোগান দেয়ার বিরুদ্ধে লড়াইয়ে জন্য কাতার ও আমেরিকার মধ্যে গতকাল একটি চুক্তি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন দোহা সফরের সময় এ চুক্তি হয়।
-
পিজিজিসি ছাড়ার আল্টিমেটাম দিয়েছে কাতার
জুলাই ১১, ২০১৭ ১০:০১চলমান সংকেটর অবসান ও কাতারের ওপর থেকে অবেরাধ তুলে নেয়ার জন্য সৌদি নেতৃত্বাধীন দেশগুলোকে তিনদিনের সময়সীমা বেধে দিয়েছে দোহা। কাতার বলেছে, এ সময়ের মধ্যে সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো দোহার ওপর থেকে অবরোধ তুলে না নিলে তারা পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র সদস্যপদ প্রত্যাহার করবে।
-
কাতার ইস্যুতে পিজিসিসি ভেঙে যেতে পারে: ইউরোপীয় ইউনিয়ন
জুলাই ১১, ২০১৭ ০৮:১৩পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলোর মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে সংস্থাটি ভেঙে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।
-
কাতারের হুঁশিয়ারি: সামরিক পদক্ষেপ নিলে চড়া মূল্য দিতে হবে
জুলাই ১১, ২০১৭ ০১:৪৩কাতারের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের বিরুদ্ধে সৌদি আরব সামরিক পদক্ষেপ নিলে সেজন্য গোটা মধ্যপ্রাচ্যকে চড়া মূল্য দিতে হবে। অবরোধ আরোপকারীদের অন্যায় দাবির কাছে কাতার কখনোই মাথা নত করবে না বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।
-
কাতারের বিরুদ্ধে অবস্থান নিতে ইরাককে সৌদি আরবের আজব প্রস্তাব
জুলাই ১০, ২০১৭ ১২:৩৭ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কাতার বিরোধী পদক্ষেপে শামিল হওয়ার জন্য ইরাক সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে সৌদি আরব।
-
সংকট নিষ্পত্তির লক্ষ্যে কাতার, কুয়েত, সৌদি সফর পরিকল্পনা করেছেন এরদোগান
জুলাই ১০, ২০১৭ ০৮:৫১কাতারের চলমান সংকট নিরসনের লক্ষ্যে কাতার, কুয়েত এবং সৌদি আরব সফরের পরিকল্পনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। দোহার পক্ষ দৃঢ় অবস্থান নেয়াকে কেন্দ্র করে আঙ্কারার প্রতি আঞ্চলিক কয়েকটি দেশ ক্ষোভ প্রকাশ করা সত্ত্বেও এ সফর পরিকল্পনা করেছেন তিনি।
-
সৌদি জোটের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের পদক্ষেপ নিচ্ছে কাতার
জুলাই ০৯, ২০১৭ ১৮:২০কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপকারী সৌদি নেতৃত্বাধীন চার দেশের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের পদক্ষেপ নিয়েছে দোহা। কাতারের সরকারি কৌসুলি আলী আল-মাররি আজ(রোববার) এ ঘোষণা দিয়েছেন।
-
সৌদি-কাতার সংকটে সামরিক সংঘাত হবে না: ব্রিটেন
জুলাই ০৯, ২০১৭ ১৫:০৯ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান রাজনৈতিক সংকটে কোনো সামরিক সংঘাতের ঘটনা ঘটবে না। সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের চলমান সংকটের প্রেক্ষাপটে তিনি এ কথা বলেছেন।
-
সৌদি জোটের নতুন দাবিও প্রত্যাখ্যান করল কাতার
জুলাই ০৮, ২০১৭ ০৭:৫৮কাতারের ওপর অবরোধ আরোপকারী সৌদি নেতৃত্বাধীন জোটের নতুন দাবিও প্রত্যাখ্যান করেছে দোহা। গত বুধবার সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা কায়রোয় বৈঠক শেষে বলেছেন, তাদের দেয়া ১৩ দফা দাবি প্রত্যাখ্যান করার মধ্যদিয়ে কাতার প্রমাণ করেছে যে, দেশটি সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে এবং এসব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।