কাতার ইস্যুতে পিজিসিসি ভেঙে যেতে পারে: ইউরোপীয় ইউনিয়ন
https://parstoday.ir/bn/news/world-i41912-কাতার_ইস্যুতে_পিজিসিসি_ভেঙে_যেতে_পারে_ইউরোপীয়_ইউনিয়ন
পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলোর মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে সংস্থাটি ভেঙে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১১, ২০১৭ ০৮:১৩ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে আয়মান সাফাদি (বামে) ও ফেডেরিকা মোগেরিনি
    সংবাদ সম্মেলনে আয়মান সাফাদি (বামে) ও ফেডেরিকা মোগেরিনি

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলোর মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে সংস্থাটি ভেঙে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।

সন্ত্রাসবাদের প্রতি সমর্থনসহ কয়েকটি অভিযোগ এনে সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। তবে সংস্থার অন্য দুই সদস্য কুয়েত এবং ওমান নিরপেক্ষ অবস্থান নিয়েছে। পিজিসিসি’র বাইরে আরেক দেশ মিশরও সৌদি আরবের সঙ্গে জোট বেধে কাতারের বিরুদ্ধে প্রথম থেকেই অবস্থান নিয়েছে। তবে সংস্থার একমাত্র দেশ কাতার সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে এবং তাদের চাপের মুখে কোনোভাবেই আত্মসমর্থন করবে না বলে জানিয়েছে।

এ অবস্থায় গতকাল (সোমবার) ব্রাসেলসে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, “চলমান উত্তেজনা থেকে বের না হতে পারার কারণে পিজিসিসি ভেঙে যেতে পারে এবং বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন চিন্তিত।” অবশ্য, চলমান সংকট নিরসনের জন্য কুয়েতের নেয়া উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, কুয়েতের এ উদ্যোগের মাধ্যমে সংকটের সমাধান হওয়া উচিত।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১