সৌদি-কাতার সংকটে সামরিক সংঘাত হবে না: ব্রিটেন
https://parstoday.ir/bn/news/west_asia-i41794-সৌদি_কাতার_সংকটে_সামরিক_সংঘাত_হবে_না_ব্রিটেন
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান রাজনৈতিক সংকটে কোনো সামরিক সংঘাতের ঘটনা ঘটবে না। সৌদি নেতৃত্বাধীন  কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের চলমান সংকটের প্রেক্ষাপটে তিনি এ কথা বলেছেন।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০১৭ ১৫:০৯ Asia/Dhaka
  • কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
    কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান রাজনৈতিক সংকটে কোনো সামরিক সংঘাতের ঘটনা ঘটবে না। সৌদি নেতৃত্বাধীন  কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের চলমান সংকটের প্রেক্ষাপটে তিনি এ কথা বলেছেন।  

কুয়েত থেকে কাতারে যাওয়ার আগে তিনি গতকাল কুয়েত সিটিতে আরো বলেন, চলমান সংকটে লোকজন উত্তেজনা ও সৌদি অবরোধের অবসান দেখতে চায় এবং এ অঞ্চলে সন্ত্রাসবাদে তহবিল যোগানো বন্ধ হওয়া জরুরি। ব্রিটিশ মন্ত্রী কাতারের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশের অবরোধকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন এবং সামরিক সংঘাতের আশংকা নাকচ করেন। তিনি জানান, এ পর্যন্ত সবাই সামরিক সংঘাতের বিরুদ্ধে কথা বলেছেন।

সৌদি-কাতার সংকট নিরসনের জন্য কুয়েত যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতিও সমর্থন ব্যক্ত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। পারস্য উপসাগরীয় দেশগুলো সফরের প্রথম দিকে তিনি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দোহাতে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে বৈঠক করেন এবং সন্ত্রাসবাদ-বিরোধী সহযোগিতা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯