সৌদি জোটের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের পদক্ষেপ নিচ্ছে কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i41806-সৌদি_জোটের_কাছ_থেকে_ক্ষতিপূরণ_আদায়ের_পদক্ষেপ_নিচ্ছে_কাতার
কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপকারী সৌদি নেতৃত্বাধীন চার দেশের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের পদক্ষেপ নিয়েছে দোহা। কাতারের সরকারি কৌসুলি আলী আল-মাররি আজ(রোববার) এ ঘোষণা দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০১৭ ১৮:২০ Asia/Dhaka
  • সৌদি জোটের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের পদক্ষেপ নিচ্ছে কাতার

কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপকারী সৌদি নেতৃত্বাধীন চার দেশের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের পদক্ষেপ নিয়েছে দোহা। কাতারের সরকারি কৌসুলি আলী আল-মাররি আজ(রোববার) এ ঘোষণা দিয়েছেন।

আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাতারের বেসরকারি কোম্পানি, সরকারি সংস্থা এবং দেশটির নাগরিকদের ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত দাবি দাওয়া দেখবে একটি কমিটি।

এ বিষয়ে বিস্তারিত বিবরণ দেননি তিনি। তবে বলেছেন, ক্ষতিপূরণ আদায়ের জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক প্রক্রিয়ার আশ্রয় নেবে এ কমিটি। সদ্য গঠিত কমিটিতে কাতারের আইন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন বলেও জানান তিনি।

পারস্য উপসাগরীয় চারটি দেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে। সন্ত্রাসবাদের সঙ্গে কথিত যোগসাজশের অভিযোগ এনে এ পদক্ষেপ নেয়া হলেও ওই অভিযোগ পরিষ্কার ভাষায় প্রত্যাখ্যান করেছে দোহা।#

পার্সটুডে/মূসা রেজা/৯