আমিরাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ নাকচ করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/event-i162304-আমিরাতে_ক্ষেপণাস্ত্র_নিক্ষেপের_অভিযোগ_নাকচ_করল_ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সংযুক্ত আরব আমিরাতের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যে, ইরান দেশটির দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি এ অভিযোগকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছেন।
(last modified 2026-08-19T08:08:35+00:00 )
আগস্ট ১৯, ২০২৬ ১৪:০০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সংযুক্ত আরব আমিরাতের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যে, ইরান দেশটির দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি এ অভিযোগকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছেন।

বাকায়ি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের এমন অভিযোগে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ ধরনের আচরণ সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির পরিপন্থী এবং এর ফলে আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা জোরদার ও এই অঞ্চলে আরও অস্থিতিশীলতা প্রতিরোধের চলমান প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সব আঞ্চলিক পক্ষকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে চলমান মার্কিন ও ইসরায়েলি কর্মকাণ্ডের ফলে সৃষ্ট জটিল পরিস্থিতি বিবেচনায় নেয়ার আহ্বান জানান। বিশেষ করে তিনি একাধিক ফলস-ফ্ল্যাগ (মিথ্যা-পতাকা) অভিযানের ইতিহাসের কথা উল্লেখ করেন।

তিনি আঞ্চলিক দেশগুলোর প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থাকারও আহ্বান জানান। #
 

পার্সটুডে/এমএএইচ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন