বক্তৃতা-বিবৃতি দিয়ে ভূগোল বদলানো যায় না: আরব আমিরাতকে বেলায়াতি
-
বেলায়াতি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়াতি আমিরাতের উদ্দেশে বলেছেন, বিবৃতি দিয়ে ভূগোল বদলানো যায় না। তুম্বে বোজর্গ, তুম্বে কোচাক ও বু মুসা—এই তিনটি দ্বীপ ইরানের ছিল এবং ইরানেরই থাকবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে পার্সটুডে জানিয়েছে, শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বেলায়াতি বলেন- যে দেশের রাজনৈতিক অস্তিত্বের বয়স এখনো অর্ধশত বছরও হয়নি, সেই দেশ জাতিসংঘের মঞ্চ থেকে এমন সব দ্বীপের মালিকানা নিয়ে দাবি করছে, যেগুলো অতীত শতাব্দীর ঐতিহাসিক নথি ও মানচিত্রে ইরানের নামে নথিভুক্ত রয়েছে।
বেলায়াতি আরও বলেন, বিবৃতি দিয়ে ভূগোল বদলানো যায় না। তুম্বে বোজর্গ, তুম্বে কোচাক ও বু মুসা ইরানের ছিল, ইরানেরই থাকবে।#
পার্সটুডে/এসএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।