পিজিজিসি ছাড়ার আল্টিমেটাম দিয়েছে কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i41916-পিজিজিসি_ছাড়ার_আল্টিমেটাম_দিয়েছে_কাতার
চলমান সংকেটর অবসান ও কাতারের ওপর থেকে অবেরাধ তুলে নেয়ার জন্য সৌদি নেতৃত্বাধীন দেশগুলোকে তিনদিনের সময়সীমা বেধে দিয়েছে দোহা। কাতার বলেছে, এ সময়ের মধ্যে সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো দোহার ওপর থেকে অবরোধ তুলে না নিলে তারা পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র সদস্যপদ প্রত্যাহার করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১১, ২০১৭ ১০:০১ Asia/Dhaka
  • কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আলে সানি
    কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আলে সানি

চলমান সংকেটর অবসান ও কাতারের ওপর থেকে অবেরাধ তুলে নেয়ার জন্য সৌদি নেতৃত্বাধীন দেশগুলোকে তিনদিনের সময়সীমা বেধে দিয়েছে দোহা। কাতার বলেছে, এ সময়ের মধ্যে সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো দোহার ওপর থেকে অবরোধ তুলে না নিলে তারা পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র সদস্যপদ প্রত্যাহার করবে।

মিশরের বার্তা সংস্থা মিডলইস্ট নিউজ এজেন্সি বা মিনা এ খবর দিয়েছে। বার্তা সংস্থাটি বলছে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আলে সানির লেখা চিঠিতে এ দাবি পেশ করা হয়েছে। চিঠিতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, অবরোধ তুলে নেয়ার পাশাপাশি কাতারের সরকার ও জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। তবে মিনার এ খবরের সত্যতা পিজিসিসি কিংবা কাতার কেউই নিশ্চিত করে নি।

এর আগে অবশ্য কাতারের উপ প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন হামাদ আলে আতিয়া বলেছেন, পিজিসিসি মৃত্যুর পর্যায়ে রয়েছে। তিনি এও বলেছেন, চলমান সংকট থেকে কাতার শিক্ষা নিয়েছে যে, যেসব দেশ কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে তাদের ওপর এত বেশি নির্ভর করা ঠিক নয়।

এদিকে, কাতার সংকট নিরসনের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গতকাল (সোমবার) থেকে কুয়েত, কাতার ও সৌদি আরব সফর শুরু করেছেন। সফরের প্রথম দিনে তিনি কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আস-সাবাহর সঙ্গে বৈঠক করেন। তবে কাতারের আল-জাজিরা টেলিভিশন চ্যানেল মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, টিলারসন আশা করছেন না যে, এ সফরে বিশেষ কোনো সফলতা আসবে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১