তেহরান ও ইসলামাবাদের অভিন্ন স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i162166-তেহরান_ও_ইসলামাবাদের_অভিন্ন_স্বার্থ_ওতপ্রোতভাবে_জড়িত_পেজেশকিয়ান
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের স্বাধীনতার ৭৯তম বার্ষিকী উপলক্ষে এক অভিনন্দন বার্তায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট লিখেছেন: ইরান ও পাকিস্তান, এই দুই জাতির অভিন্ন স্বার্থ ও ভাগ্য আগের চেয়েও বেশি ওতপ্রোতভাবে জড়িত এবং এই বাস্তবতা ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার প্রয়োজনীয়তাকে দ্বিগুণ করে তুলেছে।
(last modified 2026-08-14T09:59:09+00:00 )
আগস্ট ১৪, ২০২৬ ১৫:৫৪ Asia/Dhaka
  • • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
    • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের স্বাধীনতার ৭৯তম বার্ষিকী উপলক্ষে এক অভিনন্দন বার্তায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট লিখেছেন: ইরান ও পাকিস্তান, এই দুই জাতির অভিন্ন স্বার্থ ও ভাগ্য আগের চেয়েও বেশি ওতপ্রোতভাবে জড়িত এবং এই বাস্তবতা ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার প্রয়োজনীয়তাকে দ্বিগুণ করে তুলেছে।

ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, পাকিস্তানের স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে দেওয়া অভিনন্দন বার্তায় মাসুদ পেজেশকিয়ান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে সম্বোধন করে এই উপলক্ষটিকে পাকিস্তানের মহান জাতির অর্জনসমূহকে স্মরণ করার একটি মূল্যবান সুযোগ এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী ও কৌশলগত সম্পর্ককে গভীর করার পথে একটি নতুন সন্ধিক্ষণ হিসেবে বিবেচনা করেছেন।   

ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন: "নিঃসন্দেহে, দুই দেশের মধ্যকার গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক, সভ্যতামূলক এবং জনগণের মধ্যকার সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্কের উজ্জ্বলতর দিগন্ত উন্মোচনের জন্য একটি মূল্যবান সম্পদ।" ইরান ও পাকিস্তান- এই দুই দেশের অভিন্ন স্বার্থ ও ভাগ্য আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ওতপ্রোতভাবে জড়িত এবং এই বাস্তবতা তেহরান ও ইসলামাবাদের মধ্যে ঘনিষ্ঠতর সমন্বয় ও সহযোগিতার প্রয়োজনীয়তাকে দ্বিগুণ করে দিয়েছে- এই বিষয়টির ওপর জোর দিয়ে পেজেশকিয়ান আরও বলেন: "ইসলামী প্রজাতন্ত্র ইরান পাকিস্তানের সাথে ব্যাপক সম্পর্ক আরও জোরদার করার দৃঢ় সংকল্পের ওপর জোর দিচ্ছে এবং পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার আলোকে এবং বিদ্যমান ব্যাপক সক্ষমতাকে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করতে ও দুই জাতির অভিন্ন স্বার্থ সুরক্ষিত করতে আরও কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত।"#

পার্সটুডে/এমআরএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।