ইয়েমেন ও ইরানে বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় ট্রাম্পের যুদ্ধমন্ত্রীকে কংগ্রেসে তলব
https://parstoday.ir/bn/news/world-i162170-ইয়েমেন_ও_ইরানে_বেসামরিক_নাগরিক_হত্যার_ঘটনায়_ট্রাম্পের_যুদ্ধমন্ত্রীকে_কংগ্রেসে_তলব
পার্সটুডে- ইয়েমেনে মার্কিন সামরিক আগ্রাসনের পরিণতি নিয়ে পেন্টাগনের একটি নতুন প্রতিবেদন প্রকাশের পর আবারও সমালোচনার ঝড় উঠেছে। এই প্রতিবেদনে ২০২৫ সালে দেশটিতে তিনটি বিমান হামলায় ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৪৩ জন আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
(last modified 2026-08-14T11:01:24+00:00 )
আগস্ট ১৪, ২০২৬ ১৬:৫৫ Asia/Dhaka
  • • মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট
    • মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট

পার্সটুডে- ইয়েমেনে মার্কিন সামরিক আগ্রাসনের পরিণতি নিয়ে পেন্টাগনের একটি নতুন প্রতিবেদন প্রকাশের পর আবারও সমালোচনার ঝড় উঠেছে। এই প্রতিবেদনে ২০২৫ সালে দেশটিতে তিনটি বিমান হামলায় ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৪৩ জন আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যুদ্ধমন্ত্রী পিট হেগসেটকে ইয়েমেন ও ইরানের ওপর আগ্রাসী হামলা এবং বেসামরিক নাগরিক হত্যার জন্য কংগ্রেসে তলব করা হয়েছে।

আইআরএনএ-কে উদ্ধৃত করে পার্সটুডে পেন্টাগনের আনুষ্ঠানিক স্বীকারোক্তির ভিত্তিতে জানিয়েছে, সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির সিনিয়র ডেমোক্র্যাটিক সিনেটর জ্যাক রিড, বেসামরিক হতাহতের ঘটনা এবং বেসামরিক জীবন রক্ষায় মার্কিন সরকারের নীতি সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ট্রাম্পের যুদ্ধমন্ত্রীকে স্থানীয় সময় বৃহস্পতিবার কংগ্রেসে হাজির হতে তলব করেছেন।

মার্কিন সিনেটের সশস্ত্র পরিষেবা কমিটির এই ডেমোক্র্যাটিক সদস্য দাবি করেছেন যে, ট্রাম্প প্রশাসনের যুদ্ধমন্ত্রীকে তার মেয়াদে মার্কিন সামরিক হামলায় নিহত বেসামরিক নাগরিকদের সংখ্যার বিষয়ে কংগ্রেসের কাছে জবাবদিহি করতে হবে।

রোড আইল্যান্ডের এই সিনেটর কংগ্রেসে জমা দেওয়া পেন্টাগনের একটি সাম্প্রতিক প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে যে গত বছর ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

রেইড আরও বলেন, এ বছর ইরানে মার্কিন আগ্রাসনের বিষয়ে পেন্টাগন এখনও কোনো প্রতিবেদন প্রকাশ করেনি, যেখানে একটি ক্ষেপণাস্ত্র ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে আঘাত হেনেছিল এবং এতে ১৬৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এই ডেমোক্র্যাটিক সিনেটর ট্রাম্পের যুদ্ধমন্ত্রীকে কংগ্রেসের কাছে এই ঘটনাগুলোর ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই সম্পর্কিত একটি বার্তায়, সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার ট্রাম্প প্রশাসনের যুদ্ধমন্ত্রী পিট হেগসেটের সমালোচনা করেছেন এবং তাকে অবিলম্বে বরখাস্ত করার আহ্বান জানিয়ে লিখেছেন: "যখন পিট হেগসেটকে মনোনীত করা হয়েছিল, তখন সবাই জানত যে তিনি সম্পূর্ণ অযোগ্য। এখন, আমাদের সাহসী নাবিকরা এক ভয়াবহ ও অকল্পনীয় মূল্য দিচ্ছে।"

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কলোরাডোর ডেমোক্র্যাটিক সিনেটর মাইকেল বেনেট, ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ক্রমবর্ধমান হতাহতের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন।#

পার্সটুডে/এমআরএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।