-
কাতারের সামনে এখন দু'টি পথ খোলা রয়েছে: মিশরের পররাষ্ট্রমন্ত্রী
জুন ২৯, ২০১৭ ১৪:২৩মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি বলেছেন, কাতারের সামনে কেবলি দু'টি পথ খোলা রয়েছে। এর একটি হলো আরব জাতির নিরাপত্তা রক্ষা করা। আর অন্যটি হলো বিদেশি শক্তির স্বার্থে আরব জাতির নিরাপত্তা দুর্বল করা। এ দু'টি পথের বাইরে অন্য কোনো পথ খোলা নেই বলে তিনি দাবি করেন।
-
সৌদি আরবের বিরুদ্ধে মামলা করবে কাতার
জুন ২৯, ২০১৭ ০৮:৩২কাতারের ওপর অবরোধ আরোপ করার জন্য সৌদি আরব ও তার মিত্র দুটি আরব দেশের বিরুদ্ধে মামলা করার কথা ঘোষেণা করেছে কাতারের জাতীয় মানবাধিকার কমিশন।
-
'কাতারের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা চাপাতে পারে সৌদি জোট'
জুন ২৮, ২০১৭ ১৫:৩৫কাতারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে সৌদি নেতৃত্বাধীন জোট। দেশটির বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের অংশ হিসেবে এটি করা হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত বা ইউএই’র রাষ্ট্রদূত ওমর গোবাশ।
-
শর্তের ব্যাপারে সৌদির কঠোর অবস্থানের নিন্দা জানাল কাতার
জুন ২৮, ২০১৭ ১৫:২৭সৌদি আরব এবং তিনটি আরব রাষ্ট্রের পক্ষ থেকে কাতারকে দেয়া দাবি নিয়ে কোনো রকমের আলোচনা হবে না বলে রিয়াদ যে ঘোষণা দিয়েছে তার নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি বলেছেন, সৌদি আরবের অবস্থান অগ্রহণযোগ্য।
-
পিজিসিসি থেকে কাতারকে বহিষ্কার করা হতে পারে: আমিরাত
জুন ২৮, ২০১৭ ০৮:৪৯কাতারের বিরুদ্ধে আরো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ওমর গোবাশ। এমনকি সংযুক্ত আরব আমিরাতের মিত্র যেসব দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ও বাণিজ্যিক লেনদেন অব্যাহত রাখবে তাদের সঙ্গে আবুধাবি সম্পর্ক কমিয়ে আনবে।
-
সৌদি বলছে দাবি পূরণ করতে হবে; কাতার বলছে অবাস্তব
জুন ২৮, ২০১৭ ০৬:২৮সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে কাতারকে দেয়া দাবি নিয়ে কোনো রকমের আলোচনা হবে না; শুধুমাত্র দোহাকে তা পূরণ করতে হবে।
-
কাতারের কাছে সৌদি দাবি খুবই উসকানিমূলক: জার্মানি
জুন ২৭, ২০১৭ ০৯:১৫জার্মানির ভাইস চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, কাতার সংকট নিরসনের নামে সম্প্রতি সৌদি আরব ও তার সহযোগী কয়েকটি আরব রাষ্ট্রের পক্ষ থেকে যেসব দাবি পেশ করা হয়েছে তা অত্যন্ত উসকানিমূলক।
-
‘সৌদি আরবের কাছে মার্কিন অস্ত্র বিক্রির অনুমোদন আটকে দেয়া হবে’
জুন ২৭, ২০১৭ ০৭:১৬সৌদি আরবের কাছে মার্কিন অস্ত্র বিক্রির অনুমোদন আটকে দেবে বলে ঘোষণা করেছেন রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর বব ক্রোকার। কাতারের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি'র সদস্য দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির অনুমোদন আটকে দেয়া হবে। এতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির অনুমোদনও আটকে যাবে।
-
ফোনে কী আলাপ করলেন কাতারি আমির ও ইরানের প্রেসিডেন্ট?
জুন ২৫, ২০১৭ ২০:১৮কাতারের আমির শেখ মোহাম্মাদ তামিম বিন হামাদ আলে সানি এবং ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন। আজ (রোববার) দু নেতা টেলিফোনে এ আলোচনা করেন এবং তারা দু দেশের মধ্যকার অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলেন।
-
কাতারকে তাবেদার রাষ্ট্র বানাতে চায় সৌদি আরব: নাসির আল-ওমারি
জুন ২৪, ২০১৭ ১৫:৩২সৌদি নেতৃত্বাধীন দেশগুলো কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার শর্ত হিসেবে ১৩ দফা দাবি দোহার কাছে হস্তান্তর করেছে। এদিকে এসব দাবিকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করেছে দোহা। এছাড়া, কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেই কেবল চারটি আরব দেশের সঙ্গে আলোচনা হতে পারে বলে দোহার পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে কথা বলেছেন নিউইয়র্ক থেকে লেখক এবং রাজনৈতিক ভাষ্যকার নাসির আল- ওমারি।