-
‘গাজায় ইসরাইলি আগ্রাসনের ব্যাপারে অন্ধ-নীতি বন্ধ করুন’
ডিসেম্বর ১৪, ২০২৩ ১০:১৮আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রধান আলেহান্দ্রো মায়োর্কাসকে লেখা এক চিঠিতে অবরুদ্ধ গাজা উপত্যকার ব্যাপারে মার্কিন প্রশাসনের চোখ বন্ধ করা নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছে এই বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
-
গাজার বীরত্বপূর্ণ যুদ্ধ উজ্জ্বল সমাপ্তির পথে
ডিসেম্বর ১৪, ২০২৩ ০৯:২০ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় যে বীরত্বপূর্ণ যুদ্ধ চলছে তা উজ্জ্বল সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছে। বীরদর্পে দখলদার ইসরাইলি সেনাদেরকে মোকাবেলা করার জন্য তিনি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের ধন্যবাদ জানান।
-
যুদ্ধের সমাপ্তি ঘটবে, হামাসবিহীন গাজা অলীক কল্পনা: ইসমাইল হানিয়া
ডিসেম্বর ১৪, ২০২৩ ০৬:০৩ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রবাসী পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, দৃশ্যত গাজায় ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের দুঃসাহসিক যুদ্ধের উজ্জ্বল সমাপ্তি ঘটতে যাচ্ছে। তিনি ফিলিস্তিনি যোদ্ধা ও সাধারণ নাগরিকদের বীরোচিত প্রতিরোধের প্রশংসা করেছেন।
-
স্বশাসন কর্তৃপক্ষকে গাজাবাসী কোনোভাবেই মেনে নেবে না: হামাস
ডিসেম্বর ১৩, ২০২৩ ১২:০০ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে: "হামাসের পরে" বলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না।
-
উপর্যুপরি সাইবার হামলায় উদ্বেগে ইসরাইল; 'এটা যুদ্ধের নয়া ফ্রন্ট'
ডিসেম্বর ১৩, ২০২৩ ১১:১৬অবরুদ্ধ গাজায় ইসরাইলের নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্বের সচেতন ও বিবেকবান মহলের তৎপরতা দিন দিন বাড়ছে। ইসরাইলে সাইবার হামলা ব্যাপকভাবে বেড়েছে। ইহুদিবাদী ইসরাইলের সাইবার নিরাপত্তা সংস্থাগুলো বলছে, ইসরাইলে গত দুই মাসে সেখানে ব্যক্তিগত তথ্য ফাঁসের দুই হাজারের বেশি ঘটনা ঘটেছে যা স্বাভাবিক প্রবণতার ১০ গুণ। বলা হচ্ছে, ইহুদিবাদী ইসরাইলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাইবার হামলা।
-
গাজায় নির্বিচার বোমা হামলার জন্য সমর্থন হারাচ্ছে ইসরাইল: বাইডেন
ডিসেম্বর ১৩, ২০২৩ ১০:৪১মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক জনগণের ওপর নির্বিচারে বোমাবর্ষণের জন্য ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে। গতকাল (মঙ্গলবার) নির্বাচনী তহবিল সংগ্রহের এক সভায় প্রেসিডেন্ট বাইডেন একথা বলেন। একই সঙ্গে তিনি ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার সরকারে পরিবর্তন আনার আহ্বান জানান।
-
ইহুদিবাদী ফুটবল দলকে স্পন্সর করবে না পুমা
ডিসেম্বর ১৩, ২০২৩ ১০:৪১ক্রীড়া সামগ্রী বিক্রির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানি পুমা ইহুদিবাদী ইসরাইলের ফুটবল দলকে স্পন্সর করার চুক্তি বাতিল করেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার সেনারা যখন দুই মাসের বেশি সময় ধরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তখন এই সিদ্ধান্তের কথা জানালো কোম্পানিটি।
-
ইসরাইলের আরো ৮ সেনা নিহত, রয়েছেন লেফটেন্যান্ট কর্নেলসহ ৬ কর্মকর্তা
ডিসেম্বর ১৩, ২০২৩ ১০:৩৯দখলদার ইসরাইলের বর্বর সেনারা গাজা উপত্যকায় যুদ্ধ করতে গিয়ে ক্রমেই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ছে। গতকাল (মঙ্গলবার) একদিনেই ইসরাইলের আরো আট সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে খোদ ইসরাইল। নিহত সেনাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল এবং চারজন মেজর রয়েছেন বলে জানিয়েছি ইসরাইল।
-
লোহিত সাগরে ৪টি যুদ্ধজাহাজ মোতায়েন করল ইসরাইল
ডিসেম্বর ১৩, ২০২৩ ০৮:৫৭লোহিত সাগরে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল। দখলদার সামরিক বাহিনী সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে।
-
অবরোধের সমালোচনা করায় পরিচালককে ধরে নিয়ে গেল ইসরাইলি সেনারা
ডিসেম্বর ১৩, ২০২৩ ০৬:৪৮অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অংশের প্রধান হাসপাতালের পরিচালক আহমেদ আবু-কাহলুতকে অপহরণ করেছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। গত প্রায় এক সপ্তাহ ধরে উত্তর গাজার বেইত লাহিয়া শহরের কামাল আদওয়ান হাসপাতাল অবরোধ করে রেখেছে দখলদার সেনারা। আবু-কাহলুত ওই অবরোধের সমালোচনা করে চিকিৎসা সেবার ওপর এর মারাত্মক ধ্বংসাত্মক প্রভাবের নিন্দা জানিয়েছিলেন।