-
গাজার ক্ষমতা এখনও হামাসের হাতে: ইহুদিবাদী গণমাধ্যম
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৩:০৬ইহুদিবাদী ইসরাইলি গণমাধ্যমগুলো স্বীকার করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস দুর্বল হয় নি। গাজার ক্ষমতা এখনও তাদেরই হাতে।
-
‘গাজায় এখনই আগ্রাসন ও ইসরাইলের প্রতি সমর্থন বন্ধ করতে হবে’
ডিসেম্বর ০৯, ২০২৩ ১১:০৬জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক আগ্রাসন এখনই বন্ধ করতে হবে। এর পাশাপাশি তিনি তেল আবিবের প্রতি যেকোনো ধরনের সামরিক সমর্থনের অবসান ঘটানোর দাবি জানান। জাহরা এরশাদি বলেন, গাজায় শত্রুতাপূর্ণ তৎপরতা পুরোপুরি বন্ধ করতে হবে।
-
নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকে ইসরাইলকে ‘ধুয়ে দিল’ রাশিয়া
ডিসেম্বর ০৯, ২০২৩ ০৯:৪৭ইহুদিবাদী ইসরাইল যদি সত্যিই গাজা উপত্যকায় হামাসের টানেল পানি দিয়ে ভরে দেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে তা হবে সরাসরি যুদ্ধাপরাধ। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রথম উপ স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি গতকাল (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে একথা বলেছেন। গাজায় ইহুদিবাদী বর্বর সেনাদের নারকীয় তাণ্ডব শুরুর পর চীন, রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত চলতি ডিসেম্বরের শুরুতে এই জরুরী বৈঠকের আহ্বান জানিয়েছিল।
-
হামাসের হাতে আটক সেনাদের মুক্ত করতে গিয়ে ইসরাইলি সেনা হতাহত
ডিসেম্বর ০৯, ২০২৩ ০৫:৫৩অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক একজন ইসরাইলি সেনাকে মুক্ত করার ব্যর্থ অভিযান চালাতে গিয়ে কয়েকজন ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে। এ সময় দখলদার বাহিনীর বোমাবর্ষণে আটক ইসরাইলি সেনাও নিহত হয়েছে।
-
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাস হয়নি
ডিসেম্বর ০৯, ২০২৩ ০৫:৪৯অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান ইসরাইলি গণহত্যা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির যে প্রস্তাব তোলা হয়েছিল তাতে ভেটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে মানবতার শত্রু ইসরাইলকে বাঁচাতে গিয়ে নিজেকে আরো বেশি একঘরে করে ফেলল ওয়াশিংটন।
-
ইহুদিবাদী সেনাদের বোমাবর্ষণ অব্যাহত; চলছে ইসরাইলি সেনা নিধন
ডিসেম্বর ০৮, ২০২৩ ১৬:০৭অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত বিমান হামলা এবং কামান ও ট্যাংকের গোলাবর্ষণ চলছে। এতে আজও শত শত ফিলিস্তিনি হতাহত হয়েছেন।
-
গাজায় ইসরাইলি গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে: প্রেসিডেন্ট রায়িসি
ডিসেম্বর ০৮, ২০২৩ ১১:৫৪অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান ইসরাইলি ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন রাশিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি গতকাল (বৃহস্পতিবার) মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানিয়েছেন।
-
গাজায় এক বাড়িতেই ৩০ ফিলিস্তিনি শহীদ; প্রচণ্ড সংঘর্ষে বহু ইসরাইলি যান ধ্বংস
ডিসেম্বর ০৭, ২০২৩ ১৭:৪২গাজা সিটিতে এক বাড়িতে দখলদার ইসরাইলের জঙ্গি বিমানের হামলায় ৩০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া গাজার হালাব স্কুলেও জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়েছে।
-
রাশিয়া গেলেন ইরানের প্রেসিডেন্ট; বিশেষ গুরুত্ব পাবে গাজা ইস্যু
ডিসেম্বর ০৭, ২০২৩ ১২:৩৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, রাশিয়া সফরকালে তিনি গাজায় বোমা হামলা বন্ধ, গাজা অবরোধ প্রত্যাহার ও ফিলিস্তিনে সাহায্য পৌঁছানোর বিষয়ে আলোচনা করবেন এবং এ বিষয়ে চেষ্টা চালাবেন।
-
মিশরকে নিঃশর্তভাবে রাফাহ সীমান্ত খুলে দিতে বলল ইরান
ডিসেম্বর ০৭, ২০২৩ ১০:৩৫অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের জন্য জরুরিভিত্তিতে ওষুধ, খাদ্য ও জ্বালানি সরবরাহ করার জন্য রাফাহ সীমান্ত নিঃশর্তভাবে খুলে দিতে মিশরের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।