-
জেলেনস্কির অনুরোধের পর ইউক্রেনকে শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা
মার্চ ১৭, ২০২২ ০৮:১১ইউক্রেনে আরও এক শ কোটি ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার মার্কিন কংগ্রেসে দেওয়া ভার্চ্যুয়াল ভাষণে আমেরিকার কাছে আরও অস্ত্র সাহায্য চাওয়ার পর হোয়াইট হাউজ থেকে বাইডেন এ ঘোষণা দেন।
-
বাইডেনসহ আমেরিকার ১৩ কর্মকর্তার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
মার্চ ১৫, ২০২২ ২১:১৪মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ১৫ মার্চ (মঙ্গলবার) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
ইউক্রেন ইস্যুতে বাইডেনের অযোগ্যতার ফলে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে
মার্চ ১৪, ২০২২ ০৬:১২আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অযোগ্যতার কারণে ইউক্রেনে ইস্যুতে শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। ইউক্রেন যুদ্ধ অবসানের ক্ষেত্রে তিনি প্রেসিডেন্ট বাইডেনকে দুর্বল, ভীরু এবং অযোগ্য বলে উল্লেখ করেন।
-
ইউক্রেনে হস্তক্ষেপ করলে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বাধতে পারে: বাইডেন
মার্চ ১২, ২০২২ ০৬:২৮ইউক্রেনে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করলে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে রাশিয়াকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধে আমেরিকাকে না জড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, মস্কোকে ঘাঁটালে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে।
-
রাশিয়া থেকে তেল-গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা দিলেন বাইডেন
মার্চ ০৮, ২০২২ ২২:২৬রাশিয়া থেকে আমেরিকায় তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১৩০ দশমিক ১৩ মার্কিন ডলারে পৌঁছেছে।
-
ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করতে এবার ন্যাটোর অস্বীকৃতি
মার্চ ০৫, ২০২২ ০৫:২২ইউক্রেনের আকাশে নোফ্লাই জোন ঘোষণা করার আহ্বান এবার সরাসরি প্রত্যাখ্যান করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। এর আগে একই আহ্বান প্রত্যাখ্যান করে মার্কিন সরকার বলেছিল, এ ধরনের ঘোষণা আমেরিকাকে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ফেলবে যা থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে।
-
রুশ ধনকুবের ও ক্রেমলিনের মুখপাত্রের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
মার্চ ০৪, ২০২২ ০৫:৩২এবার রাশিয়ার ১৯ জন ধনকুবের এবং তাদের পরিবারের ৪৭ সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল (বৃহস্পতিবার) নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়ার মানুষের অর্থ দিয়ে যারা পকেট ভর্তি করেন তারাই এই নিষেধাজ্ঞার লক্ষ্য।
-
রাশিয়ার বিমানের জন্য নিষিদ্ধ হলো আমেরিকার আকাশ
মার্চ ০২, ২০২২ ১২:১৮মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এর মাধ্যমে রাশিয়ার ওপর আগেই যেসব দেশ বিমান নিষেধাজ্ঞা দিয়েছিল তাদের কাতারে যোগ দিলো মার্কিন সরকার।
-
রুশ অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটোর নেই: মুখপাত্র
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৩:৫৯রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটো জোটের নেই। তিনি শনিবার মস্কোয় বলেন, ন্যাটো জোটের সদস্য দেশগুলো আলোচনায় বসতে রাজি না হওয়ায় এবং সবার জন্য সমান নিরাপত্তার ভিত্তিতে গোটা ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে অনাগ্রহ দেখানোয় ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। কাজেই এই অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটো জোটের নেই।
-
ভিয়েনায় সম্ভাব্য চুক্তির খসড়া পর্যালোচনা করছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৩:৫২ভিয়েনা সংলাপ থেকে একটি সম্ভাব্য চুক্তি বের করে আনার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া তৈরির কাজ প্রায় শেষ হয়েছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, আমরা আন্তরিকতার সঙ্গে চুক্তির খসড়া পর্যালোচনা করছি; তবে দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি স্বাক্ষর করা যাবে কিনা তা নির্ভর করছে আলোচনার অন্য পক্ষগুলোর সদিচ্ছার ওপর।