রুশ ধনকুবের ও ক্রেমলিনের মুখপাত্রের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/world-i104730-রুশ_ধনকুবের_ও_ক্রেমলিনের_মুখপাত্রের_ওপর_মার্কিন_নিষেধাজ্ঞা
এবার রাশিয়ার ১৯ জন ধনকুবের এবং তাদের পরিবারের ৪৭ সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল (বৃহস্পতিবার) নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়ার মানুষের অর্থ দিয়ে যারা পকেট ভর্তি করেন তারাই এই নিষেধাজ্ঞার লক্ষ্য।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৪, ২০২২ ০৫:৩২ Asia/Dhaka
  • আলীশের বুরহানোভিচ উসমানভ
    আলীশের বুরহানোভিচ উসমানভ

এবার রাশিয়ার ১৯ জন ধনকুবের এবং তাদের পরিবারের ৪৭ সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল (বৃহস্পতিবার) নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়ার মানুষের অর্থ দিয়ে যারা পকেট ভর্তি করেন তারাই এই নিষেধাজ্ঞার লক্ষ্য।

ধনকুবেরদের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন রাশিয়ার শ্রেষ্ঠ বিলিয়নিয়ার আলীশের বুরহানোভিচ উসমানভ যিনি প্রেসিডেন্ট পুতিনের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। এছাড়া, তিনি বিশ্বের সেরা ১০০ ধনীর অন্যতম বলে ফোর্বস ও ব্লুমবার্গ জানিয়েছে।   

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। কিন্তু এর মধ্যেও যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোন লক্ষণ দেখা যায় নি রুশ সেনাদের মধ্যে। বরং গত দুইদিন ধরে ইউক্রেনে আরো জোরালো হয়েছে রাশিয়ার অভিযান।

দিমিত্রি পেসকভ

এ অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের আরো চাপের মুখে রাখতে গতকাল তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন।

রুশ প্রেসিডেন্ট পুতিন ও তার দেশের ওপর কঠিন প্রভাব ফেলা এবং আমেরিকা ও মিত্রদের ওপর থেকে ক্ষতির প্রভাব কমিয়ে আনার লক্ষ্য নিয়ে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এছাড়া, ৫০ জন অভিজাত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য এবং তাদের সহযোগীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণাও দেন প্রেসিডেন্ট বাইডেন। নতুন এই নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার অভিজাত ধনকুবেরদের আমেরিকার আর্থিক ব্যবস্থাপনা থেকে বিচ্ছিন্ন  করা হবে, জব্দ করা হবে তাদের সম্পদ।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৪