-
জার্মানি থেকে হারিয়ে গেছে নিবন্ধিত ১,৩০,০০০ শরণার্থী: বার্লিনের দাবি
ফেব্রুয়ারি ২৭, ২০১৬ ১৪:১৪২৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): জার্মানিতে প্রবেশকারী প্রায় এক লাখ ৩০ হাজার শরণার্থীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বার্লিন। জার্মান সরকার জানিয়েছে, ২০১৫ সালে দেশটিতে ১১ লাখ শরণার্থী প্রবেশ করেছে। নিবন্ধিত এসব শরণার্থীর শতকরা ১৩ ভাগ নিখোঁজ হয়ে গেছে।
-
জার্মানির একটি নির্মাণাধীন মসজিদে ফেলে রাখা হলো মরা শুকর
ফেব্রুয়ারি ২৬, ২০১৬ ১৩:০৪২৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): জার্মানির পুলিশ বলেছে, দেশটির পূর্বাঞ্চলীয় লিপজিগ শহরের একটি নির্মাণাধীন মসজিদে মরা শুকর ফেলে রাখা হয়েছিল। শুকরের গায়ে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের নাম লিখে রাখা হয়েছিল।
-
ন্যাটোর যুদ্ধকামী নীতির বিরুদ্ধে জার্মানির মিউনিখ শহরে বিক্ষোভ
ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ১৬:০৫১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের যুদ্ধকামী নীতির বিরুদ্ধে জার্মানির মিউনিখ শহরে হাজার হাজার মানুষের বিক্ষোভ হয়েছে। কোনো কোনো খবরে বলা হয়েছে, ২,০০০ মানুষ রাজপথের মিছিলে অংশ নিয়ে ন্যাটো জোটের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
-
যৌথ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থাপন করার পথে ইরান এবং জার্মানি
ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ০৯:২০১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইরান এবং জার্মানি একটি যৌথ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থাপন করবে। ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি প্রেসিডেন্ট তোরাজ মোহাম্মদী এ কথা জানিয়েছেন।
-
শরণার্থীদের হাতে ধর্ষিত হওয়ার গল্প ফেঁদেছিলাম: জার্মান কিশোরী
ফেব্রুয়ারি ০২, ২০১৬ ১৩:৫৯২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা থেকে যাওয়া শরণার্থীদের হাতে গণধর্ষিত হওয়ার অভিযোগকারী এক জার্মান কিশোরী স্বীকার করেছে, তার ওই অভিযোগ মিথ্যা ছিল। জার্মানির পুলিশ জানিয়েছে, স্কুলে একটি অপরাধ করার পর বাবা-মায়ের কাছ থেকে বকা খাওয়ার ভয়ে ধর্ষিত হওয়ার গল্প সাজিয়েছিল ১৩ বছর বয়সি লিসা।