-
লেবাননের জন্য ইরানি জ্বালানি বহনকারী দ্বিতীয় জাহাজ সিরিয়ার বন্দরে
সেপ্টেম্বর ২৪, ২০২১ ১৫:২১লেবাননের জন্য ইরানি জ্বালানি বহনকারী দ্বিতীয় জাহাজ সিরিয়ার বানিয়াস বন্দরে নোঙর করেছে। ডিজেলভর্তি এই জাহাজ সিরিয়ার বন্দরে পৌঁছার খবর জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
-
লেবাননের জন্য জ্বালানি নিয়ে যাচ্ছে ইরানের তৃতীয় জাহাজ
সেপ্টেম্বর ২০, ২০২১ ১৩:১৩লেবাননের জন্য জ্বালানি নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে ইরানের তৃতীয় জাহাজ। এরিমধ্যে ট্যাংকারটি ইরানের পানিসীমা ত্যাগ করেছে বলে জানিয়েছে ট্যাংকার চলাচল বিষয়ক ওয়েবসাইট ট্যাংকার ট্র্যাকার।
-
ইসরাইলি জাহাজে হামলায় ইরানকে জড়িয়ে উত্থাপিত দলিল ‘জাল’
আগস্ট ০৮, ২০২১ ০৩:৩৯ওমান সাগরে ইসরাইলি মালিকানাধীন একটি তেল ট্যাংকারে হামলায় ইরানের জড়িত থাকার যে প্রমাণ তুলে ধরা হয়েছে তাকে ‘জাল’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি এক টুইটার বার্তায় কথিত ওই প্রমাণকে ভুয়া বলে মন্তব্য করেছেন।
-
সূচনাকারীরাই সমাপ্তি টানল ওমান সাগরের ‘জাহাজ ছিনতাই’ নাটকের
আগস্ট ০৫, ২০২১ ০২:০৭ব্রিটিশ কর্তৃপক্ষ দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতে উপকূলের কাছে ওমান সাগরে যে জাহাজটি ‘ছিনতাই হওয়ার উপক্রম হয়েছিল’ সেটি এখন নিরাপদে রয়েছে এবং ছিনতাই নাটকের অবসান হয়েছে। ব্রিটিশ মেরিটাইম এজেন্সি এক টুইটার বার্তায় লিখেছে, “যারা জাহাজটিতে অনুপ্রবেশ করেছিল তারা এটি ছেড়ে চলে গেছে। জাহাজটি নিরাপদে আছে। ঘটনা শেষ হয়েছে।”
-
ওমান উপকূলে উত্তেজনা সৃষ্টি: ইরান বিরোধী জোট গঠনই কী এর উদ্দেশ্য?
আগস্ট ০৪, ২০২১ ১৩:৪৮সংযুক্ত আরব আমিরাতের সমুদ্র উপকূলে কয়েকটি জাহাজ ছিনতাই নাটকের ঘটনা আন্তর্জাতিক সংবাদ মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। বার্তাসংস্থা এসোসিয়েটেড প্রেস এ সংক্রান্ত এক প্রতিবেদনে দাবি করেছে, অন্তত চারটি জাহাজ আমিরাতের উপকূল থেকে ছিনতাই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরেকটি জাহাজ নিখোঁজ হওয়ার খবর দিয়েছিল কয়েকটি বার্তাসংস্থা।
-
ওমান সাগরে জাহাজ 'ছিনতাইয়ের' অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান
আগস্ট ০৪, ২০২১ ০৩:২১ওমান সাগর ও পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজে ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা অনুপ্রবেশ করেছে বলে যে গুজব ছড়ানো হচ্ছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান এ ধরনের প্রচারণামূলক খবর ছড়ানোর ব্যাপারে পশ্চিমা ও ইহুদিবাদী গণমাধ্যমকে সতর্ক করে দিয়েছে।
-
নিয়ন্ত্রণ হারিয়েছে ৪ জাহাজ; ‘ছিনতাই’ বলে ব্রিটেনের দাবি
আগস্ট ০৪, ২০২১ ০২:৪১সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে ওমান সাগরে অন্তত চারটি জাহাজ সতর্কতামূলক বার্তা পাঠিয়েছে যা প্রমাণ করে অস্পষ্ট কারণে এসব জাহাজ তাদের স্টিয়ারিং-এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কুইন এমাথা, গোল্ডেন ব্রিলিয়ান্ট, জাগ পুজা ও অ্যাবিস নামের ওই চার জাহাজ তাদের অটোমেটিক আইডিন্টিফিকেশন সিস্টেম বা এআইএস ট্র্যাকারের সাহায্যে মঙ্গলবার ঘোষণা করে জাহাজগুলো তাদের নিয়ন্ত্রণে নেই।
-
ওমান সাগরে জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করল ইসরাইল: তেহরানের প্রতিক্রিয়া
আগস্ট ০২, ২০২১ ১১:৫৬লন্ডনভিত্তিক ইসরাইলি ধনকুবের ইয়াল অফারের ‘জোডিয়াক মেরিটাইম কোম্পানি’ শুক্রবার এক বিবৃতিতে জানায়, ওমান উপকূলে ইসরাইলি মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। ওই হামলায় তাদের দুই ক্রু নিহত হয়েছে।
-
ইরানকে অভিযুক্ত করা শিশুসুলভ আচরণ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
আগস্ট ০২, ২০২১ ০১:১২ওমান সাগরে ইসরাইলি মালিকানাধীন একটি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে ওয়াশিংটন ও তেল আবিব যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এই অভিযোগকে ‘শিশুসুলভ’ আখ্যায়িত করে বলেছেন, আমেরিকায় ইহুদিবাদী লবির চাপে ওয়াশিংটন ইরানকে অভিযুক্ত করে বক্তব্য দিয়েছে।
-
ওমানের পানিসীমার বাইরে ইসরাইলি জাহাজে হামলা হয়েছে: মাস্কাট
আগস্ট ০১, ২০২১ ০২:২৭ওমান সরকার ঘোষণা করেছে, সম্প্রতি দেশটির উপকূলে একটি ইসরাইলি জাহাজে হামলা হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা পুরোপুরি সত্য নয়। জাহাজটি ওমানের আঞ্চলিক পানিসীমার বাইরে হামলার শিকার হয়েছে।