• ১৩৭ সন্দেহভাজন পিকেকে গেরিলাকে আটক করেছে তুরস্ক

    ১৩৭ সন্দেহভাজন পিকেকে গেরিলাকে আটক করেছে তুরস্ক

    অক্টোবর ০৭, ২০১৮ ০৬:১৬

    তুরস্কের নিরাপত্তা বাহিনী দেশটির নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকে’র ১৩৭ সন্দেহভাজন সদস্যকে আটক করেছে। সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে সারাদেশ থেকে গত দু’দিনে এসব বিদ্রোহীকে আটক করা হয়।

  • যুদ্ধ চলছে; মার্কিন কোম্পানির কাছ থেকে পরামর্শ নেবেন না: এরদোগান

    যুদ্ধ চলছে; মার্কিন কোম্পানির কাছ থেকে পরামর্শ নেবেন না: এরদোগান

    অক্টোবর ০৭, ২০১৮ ০৩:১৬

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার মন্ত্রিসভার সদস্যদেরকে মার্কিন পরামর্শক কোম্পানি ‘ম্যাককিনসে এন্ড কোম্পানি’র কাছ থেকে পরামর্শ গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকার সঙ্গে বর্তমানে তুরস্কের অর্থনৈতিক যুদ্ধ চলছে; কাজেই শত্রুর কাছ থেকে পরামর্শ গ্রহণ করা যাবে না।

  • নিখোঁজ সৌদি সাংবাদিককে কনস্যুলেটের মধ্যে হত্যা করা হয়েছে: তুর্কি সূত্র

    নিখোঁজ সৌদি সাংবাদিককে কনস্যুলেটের মধ্যে হত্যা করা হয়েছে: তুর্কি সূত্র

    অক্টোবর ০৭, ২০১৮ ০২:৪৯

    সৌদি আরবের সরকার বিরোধী নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগি ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর নিহত হয়ে থাকতে পারেন বলে তুর্কি কর্তৃপক্ষ আভাস দিয়েছে। খাশোগি গত মঙ্গলবার ওই কনস্যুলেটে প্রবেশ করার পর থেকে নিখোঁজ রয়েছেন। সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী এই সাংবাদিক দেশটির রাজতন্ত্রের ঘোর সমালোচক।

  • 'নিখোঁজ সাংবাদিককে সৌদি নেয়া হয়েছে'

    'নিখোঁজ সাংবাদিককে সৌদি নেয়া হয়েছে'

    অক্টোবর ০৬, ২০১৮ ১৫:০০

    তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে নিখোঁজ হওয়া সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে রিয়াদে নিয়ে যাওয়া হয়েছে। একটি আরব সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-আখবার পত্রিকা এ খবর দিয়েছে।

  • আমেরিকা থেকে অর্থনৈতিক পরামর্শ নেবেন না: মন্ত্রীদেরকে এরদোগান

    আমেরিকা থেকে অর্থনৈতিক পরামর্শ নেবেন না: মন্ত্রীদেরকে এরদোগান

    অক্টোবর ০৬, ২০১৮ ১৪:২৩

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার মন্ত্রীদেরকে মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান মিকিনজে থেকে অর্থনৈতিক পরামর্শ না নেয়ার নির্দেশ দিয়েছেন। আমেরিকার সঙ্গে তার দেশের অর্থনৈতিক যুদ্ধের প্রেক্ষাপটে তিনি এ নির্দেশনা দেন।

  • ভিন্ন মতাবলম্বী সাংবাদিক নিখোঁজ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক

    ভিন্ন মতাবলম্বী সাংবাদিক নিখোঁজ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক

    অক্টোবর ০৪, ২০১৮ ২০:২৬

    সৌদি আরবের সরকার-বিরোধী সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় তুরস্কে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদেল সিরাজুদ্দিন মিরদাদকে তলব করেছে আংকারা। সম্প্রতি জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কন্স্যুলেট পরিদর্শন করেন। এরপরই তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।  

  • কৃষিতে সহযোগিতা বাড়াবে ইরান ও তুরস্ক

    কৃষিতে সহযোগিতা বাড়াবে ইরান ও তুরস্ক

    অক্টোবর ০৩, ২০১৮ ২০:৩২

    ইসলামি প্রজাতন্ত্র ইরান ও প্রতিবেশী তুরস্ক কৃষিক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াবে। এ নিয়ে আজ (বুধবার) ইরানের কৃষিমন্ত্রী জিহাদ মাহমুদ হোজ্জাতি তুরস্কের কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

  • জাতিসংঘে ইরান, রাশিয়া ও তুরস্কের বৈঠক; ইদলিব ইস্যুতে সন্তোষ

    জাতিসংঘে ইরান, রাশিয়া ও তুরস্কের বৈঠক; ইদলিব ইস্যুতে সন্তোষ

    সেপ্টেম্বর ২৭, ২০১৮ ১৩:০৩

    সিরিয়ার ইদলিব প্রদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জাতিসংঘে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। গতকাল (বুধবার) নিউ ইয়র্কে জাতিংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক সম্মেলনের অবকাশে এ বৈঠক হয়েছে।

  • হুমকি সত্ত্বেও ইরান থেকে গ্যাস কিনবে তুরস্ক

    হুমকি সত্ত্বেও ইরান থেকে গ্যাস কিনবে তুরস্ক

    সেপ্টেম্বর ২৬, ২০১৮ ১৫:১৭

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যব এরদোগান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ নভেম্বর সময়সীমা বেধে দেয়ার পরও তার দেশ ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে গ্যাস কেনা অব্যাহত রাখবে।

  • চুক্তি মানবে না জঙ্গিরা; ইদলিবে ঢুকেছে তুর্কি সেনারা

    চুক্তি মানবে না জঙ্গিরা; ইদলিবে ঢুকেছে তুর্কি সেনারা

    সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১৫:৩৬

    সিরিয়ার ইদলিব প্রদেশে তুরস্কের সামরিক বাহিনীর বিরাট একটি বহর প্রবেশ করেছে। তুর্কি সমর্থিত জঙ্গিগোষ্ঠী ‘ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট’ তুরস্ক এবং রাশিয়ার মধ্যে সই হওয়া চুক্তি না মানার ঘোষণা দেয়ার পর তুরস্ক ইদলিবে সেনা পাঠালো।