সামুদ ত্রাণবহর অপহরণ আন্তর্জাতিক সন্ত্রাসবাদের একটি উদাহরণ: জেনারেল কায়ানি
-
জেনারেল কায়ানি
পার্সটুডে- ইরানের আইআরজিসি-র কুদস ফোর্সের কমান্ডার সামুদ ফ্রিডম কনভয় অপহরণের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসি-র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কায়ানি লিখেছেন: ইসরায়েলি অপরাধীদের দ্বারা সামুদ ফ্রিডম কনভয়ের মুখোমুখি হওয়া এবং সেটাকে অপহরণ আন্তর্জাতিক সন্ত্রাসবাদের একটি উদাহরণ এবং গাজার নিপীড়িত জনগণের উপর থেকে অবরোধ ভাঙা এবং ফিলিস্তিনি শিশু ও নারীদের ইসরায়েলিদের কবল থেকে বাঁচানোর জন্য সামুদ ফ্রিডমের প্রচেষ্টা হলো ইসরায়েলি শিশুহত্যাকারীদের বিরুদ্ধে বিশ্বব্যাপী সংগ্রামের চূড়ান্ত পরিণতি।
কায়ানি বলেন, ইসরায়েলিদের এই কাপুরুষোচিত অপরাধ গাজার নিপীড়িত জনগণের উপর থেকে অবরোধ ভাঙার জন্য বিশ্বজুড়ে স্বাধীনতাকামীদের ইচ্ছাকে আরও দৃঢ় করবে। #
পার্সটুডে/এমআরএইচ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন