হুমকি সত্ত্বেও ইরান থেকে গ্যাস কিনবে তুরস্ক
-
ইরানের গ্যাস পাইপলাইন
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যব এরদোগান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ নভেম্বর সময়সীমা বেধে দেয়ার পরও তার দেশ ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে গ্যাস কেনা অব্যাহত রাখবে।
তিনি বলেন, “আমাদেরকে বাস্তববাদী হতে হবে। আমি কী আমার দেশের জনগণকে শীতের সময় জমে যেতে দেব? ইরান থেকে গ্যাস না কিনলে আমি আমার জনগণের ঘর-বাড়ি কীভাবে গরম করার ব্যবস্থা করব?” বার্তা সংস্থা রয়টার্সকে এসব কথা বলেছেন এরদোগান।
জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে তীব্র ভাষায় বক্তৃতা দেয়ার পর এরদোগান এসব কথা বললেন। ট্রাম্প বলেছেন, ৪ নভেম্বর ইরানের বিরুদ্ধে সর্বাত্মক তেল নিষেধাজ্ঞা দেয়া হবে এবং ৫ নভেম্বর থেকে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষেণ এরদোগান মাার্কিন সরকারের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, “নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে আমেরিকা; মার্কিন সরকারের এসব পদক্ষেপের মুখে আমরা চুপ থাকতে পারি না।”#
পার্সটুডে/এসআইবি/২৬