-
তুরস্কে আবার বোমা হামলা: ৬ সেনা নিহত
ফেব্রুয়ারি ১৮, ২০১৬ ১৫:৩৬১৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): তুরস্কে আজ(বৃহস্পতিবার) এক বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ছয় সদস্য নিহত এবং এক সেনা মারাত্মক ভাবে আহত হয়েছে। তুর্কি সশস্ত্র বাহিনী আজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
-
তুরস্ক হয়ে ৫০০ জঙ্গি সিরিয়ায় প্রবেশ করেছে: অবজারভেটরি
ফেব্রুয়ারি ১৮, ২০১৬ ০৮:২৮১৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): তুরস্ক হয়ে অন্তত ৫০০ বিদেশি সন্ত্রাসী সিরিয়ায় প্রবেশ করেছে। এসব সন্ত্রাসী সিরিয়ার উত্তরাঞ্চলীয় একটি সীমান্ত শহরের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে লন্ডন-ভিত্তিক একটি মনিটরিং গ্রুপ।
-
সিরিয়ায় সরাসরি আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০১৬ ২১:৫৪১৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ায় সরাসরি সামরিক আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। বিশেষ করে তুরস্কের উত্তরাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনী ও কুর্দি যোদ্ধাদের ধারাবাহিক সাফল্যের পর তুরস্ক সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং সন্ত্রাসীদের হাত থেকে আলেপ্পোর পতন ঠেকাতে ওই অঞ্চলে আরো সামরিক সরঞ্জাম ও সেনা পাঠিয়েছে।
-
সিরিয়ার সন্ত্রাসীদের সহায়তা করছে তুরস্ক: দেমিরতাস
ফেব্রুয়ারি ১৭, ২০১৬ ১৭:৪৩১৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): তুরস্কের প্রধান বিরোধীদল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিপি’র কো-চেয়ারম্যান সালাহউদ্দিন দেমিরতাস বলেছেন, সিরিয়ার উগ্র সন্ত্রাসীদেরকে সহায়তা করছে তুর্কি সরকার। এ কাজে সরকার সামরিক বাহিনীকে ব্যবহার করছে বলে তিনি অভিযোগ করেন।
-
‘তুরস্কের বিরুদ্ধে রাশিয়ার সাহায্য চাইতে পারে ইরাক’
ফেব্রুয়ারি ১৭, ২০১৬ ০০:১৯১৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইরাকের ভেতরে তুরস্কের মোতায়েন করা সেনা ফেরত না নিলে আংকারার বিরুদ্ধে রাশিয়ার সাহায্য চাইতে পারে বাগদাদ সরকার। ইরাক থেকে সেনা সরিয়ে নেয়ার বিষয়ে তুরস্কের ওপর চাপ সৃষ্টি করতে ব্যর্থ হওয়ার জন্য আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের নিন্দাও করেছে ইরাক।
-
সিরিয়ার হাসপাতালে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল রাশিয়া
ফেব্রুয়ারি ১৬, ২০১৬ ১৭:৩৭১৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার একাধিক হাসপাতালে বোমাবর্ষণ ও যুদ্ধাপরাধের অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনে মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “যারা এ ধরনের অভিযোগ তুলেছে তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ তুলে ধরতে সক্ষম নয়।”
-
গ্রিসের আকাশসীমা লঙ্ঘন করছে তুর্কি সামরিক বিমান
ফেব্রুয়ারি ১৬, ২০১৬ ০৮:২৩১৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): তুরস্কের সামরিক বিমানগুলো একাধিকবার গ্রিসের আকাশসীমা লঙ্ঘন করেছে। গ্রিসের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এজিয়ান দ্বীপপুঞ্জের আকাশে এ ঘটনা ঘটেছে।
-
সিরিয়ায় বোমাবর্ষণ বন্ধ করুন: তুরস্ককে ফ্রান্স
ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ২২:৩৮১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার কুর্দি এলাকায় বোমাবর্ষণ বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। প্যারিস বলেছে, তুর্কি বোমাবর্ষণে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পরিস্থিতি আরো খারাপ হবে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ মন্তব্য করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের কুর্দি অধ্যুষিত এলাকায় তুর্কি বোমাবষর্ণে পরিস্থিতির অবনতি হওয়ায় প্যারিস উদ্বিগ্ন বলেও উল্লেখ করা হয়েছে।
-
সন্ত্রাসীদের সমর্থন দিতেই তুর্কি গোলাবর্ষণ: সিরিয়া
ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ১৭:৪৯১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়া অভিযোগ করেছে, উগ্র সন্ত্রাসীদের সমর্থন দিতেই তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে গোলাবর্ষণ করছে। এ নিয়ে সিরিয়া আজ (রোববার) একটি চিঠিও দিয়েছে জাতিসংঘকে। চিঠিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় “তুর্কি সরকারের এ অপরাধমূলক কর্মকাণ্ড” বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।
-
ইউরোপকে শরণার্থীদের বন্যায় ডুবিয়ে দিতে পারি: এর্দোগান
ফেব্রুয়ারি ০৯, ২০১৬ ০৮:৫৯৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইউরোপকে শরণার্থীদের বন্যায় ডুবিয়ে দেয়া হবে বলে হুমকি দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। শরণার্থী সংকট নিয়ে বিরাজমান সমস্যা কাটিয়ে ওঠার জন্য তুরস্ককে তহবিলের যোগান দেয়া না হলে ইউরোপকে শরণার্থী-বন্যায় ডুবিয়ে দেয়ার এ হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট এর্দোগান। সদ্য ফাঁস হওয়া এক খবরে এটি তুলে ধরা হয়েছে।