রাশিয়ার পর এবার গুরুত্বপূর্ণ সফরে বেইজিং যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i159182-রাশিয়ার_পর_এবার_গুরুত্বপূর্ণ_সফরে_বেইজিং_যাচ্ছেন_ইরানি_পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক ঘটনাবলি নিয়ে তাঁর চীনা প্রতিপক্ষের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার জন্য আজ মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন।
(last modified 2026-05-05T14:03:42+00:00 )
মে ০৫, ২০২৬ ১৯:৪৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক ঘটনাবলি নিয়ে তাঁর চীনা প্রতিপক্ষের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার জন্য আজ মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন।

এই সফরটি গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে তেহরানের বৃহত্তর কূটনৈতিক তৎপরতার একটি অংশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতি অনুসারে, আরাকচির আলোচ্যসূচিতে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনাও অন্তর্ভুক্ত রয়েছে।

আরাকচির এই চীন সফর এমন এক সময়ে হচ্ছে, যখন তিনি গত সোমবার একটি বৃহত্তর কূটনৈতিক সফরের অংশ হিসেবে রাশিয়া ভ্রমণ করেছেন, যে সফরে পাকিস্তান ও ওমানও অন্তর্ভুক্ত ছিল। মস্কো সফরকালে আরাঘচি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন এবং তাঁর রুশ প্রতিপক্ষ সের্গেই ল্যাভরভ র সঙ্গেও বৈঠক করেছিলেন।

২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল আগ্রাসন শুরু হলে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেয়ী এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইরানি সামরিক কমান্ডার শহীদ হন। এরপর ইরান প্রতিপক্ষ ও তাদের মিত্রদের জন্য কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। #
 

পার্সটুডে/এমএএইচ/০৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন