-
ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংস আচরণের তীব্র নিন্দা জানাল ইরান
অক্টোবর ২১, ২০২২ ০৬:১৮গোটা ফ্রান্সজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির পুলিশের সহিংস আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। কম বেতন ও কর্মস্থলের বাজে পরিবেশের প্রতিবাদে ফ্রান্সের হাজার হাজার কর্মী ধর্মঘট করেছেন এবং প্যারিসসহ দেশজুড়ে রাজপথে নেমে বিক্ষোভ করছেন।
-
বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দ্বারপ্রান্তে আমরা: ইরান
অক্টোবর ১৮, ২০২২ ১৫:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দিন শেষ হতে চলেছে এবং বহু কেন্দ্রিক বিশ্বব্যবস্থা আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল সম্প্রতি ইউরোপীয় দেশগুলোকে উন্নত এবং বিশ্বের বাকি অঞ্চলকে জঙ্গলের সঙ্গে তুলনা করে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর নিন্দা জানান নাসের কানয়ানি। আজ (মঙ্গলবার) এক টুই
-
বাইডেনের স্মরণশক্তি কমে গেছে, তাকে পরামর্শ দেয়ারও কেউ নেই: ইরান
অক্টোবর ১৬, ২০২২ ১১:৩৯মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, বাইডেন দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়ে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন। এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্য তিনি আগেও কয়েকবার দিয়েছেন যা নিন্দনীয়।
-
মানবাধিকার ইস্যুতে ভণ্ডামির আশ্রয় নিয়েছেন ইমানুয়েল ম্যাকরন: ইরান
অক্টোবর ১৫, ২০২২ ০৪:১৯ইরানের দাঙ্গাবাজদের প্রতি সমর্থন ঘোষণা করায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের তীব্র সমালোচনা করেছে ইরান। একইসঙ্গে মানবাধিকার ইস্যুতে প্যারিস যে দ্বৈত নীতি গ্রহণ করেছে সেকথাও ফরাসি প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দিয়েছে তেহরান।
-
সময়মতো ইরান-বিরোধী পদক্ষেপের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে: কানয়ানি
অক্টোবর ১০, ২০২২ ১২:৩৭ইরান বিরোধী যে-কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
-
ইরানবিরোধী নয়া মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল চীন
অক্টোবর ১০, ২০২২ ০৫:২১ইরানে বিদেশি মদদে চলমান নৈরাজ্যের অজুহাতে দেশটির ওপর আমেরিকার আরোপিত সর্বশেষ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে চীন। একজন চীনা মুখপাত্র এ নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যায়িত করে বলেছেন, “ইরানের ওপর আমেরিকার অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করছে চীন।”
-
ইরানের সঙ্গে বিদ্বেষী আচরণের উপযুক্ত জবাব দেয়া হবে: মুখপাত্র
অক্টোবর ০৮, ২০২২ ০৩:৩৪ইউরোপীয় পার্লামেন্টের ইরান বিষয়ক একটি প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ওই প্রস্তাবকে ‘হস্তক্ষেপমূলক’ ও ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইউরোপের পক্ষ থেকে ইরানি জনগণের ওপর বিধিনিষেধ আরোপের যেকোনো প্রচেষ্টার ‘উপযুক্ত’ জবাব দেবে তেহরান।
-
চাপ সৃষ্টির জন্য মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে পশ্চিমারা: ইরান
অক্টোবর ০৬, ২০২২ ১৪:৫৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি পশ্চিমা সরকারগুলো সমালোচনা করে বলেছেন, বিভিন্ন দেশের ওপর পাশ্চাত্য চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে মানবাধিকারকে ব্যবহার করে আসছে। ইরানের সাম্প্রতিক সহিংস ঘটনার প্রতি পশ্চিমা সরকারগুলোর সমর্থনের প্রেক্ষাপটে এই কথা বললেন ইরানি মুখপাত্র।
-
‘ইরানের জনগণ তাদের শত্রু ও মিত্রদের আরো ভালোভাবে চিনতে পেরেছে’
অক্টোবর ০৬, ২০২২ ০৩:১৪ইরানের সাম্প্রতিক নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি কোনো কোনো পশ্চিমা দেশের প্রকাশ্য সমর্থন ও হস্তক্ষেপমূলক আচরণে এদেশের সরকার ও জনগণ তাদের শত্রু ও মিত্রদের আরো ভালোভাবে চিনতে পেরেছে। এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।
-
রাশিয়াকে ড্রোন সরবরাহের দাবি আবারও প্রত্যাখ্যান করল ইরান
অক্টোবর ০৪, ২০২২ ০৩:১৭ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়া ইরানের কাছ থেকে কমব্যাট ড্রোন সংগ্রহ করেছে বলে যেসব কথাবার্তা ছড়ানো হচ্ছে তাকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো গত কিছুদিন ধরে এই দাবি করে আসছিল।