-
পশ্চিমা দেশগুলোর বিশেষ বার্তা নিয়ে ইরানে কাতারের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ৩০, ২০২৩ ০৬:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে পশ্চিমা পক্ষগুলোর কাছ থেকে বিশেষ বার্তা নিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী রোববার তেহরান সফর করেছেন। ২০১৫ সালে স্বাক্ষরিত ওই সমঝোতা থেকে ২০১৮ সালে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর থেকে এটি অকার্যকর হয়ে রয়েছে এবং এটির ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা চলছে।
-
পরমাণু সমঝোতা নিয়ে মার্কিন নীতির সমালোচনা করলো রাশিয়া
জানুয়ারি ২০, ২০২৩ ০৭:৪২ভিয়েনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ক আলোচনায় রাশিয়ার আলোচনাকারী দলের প্রধান "মিখাইল উলিয়ানভ" একটি টুইট বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি লিখেছেন ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারি কমানোর কারণ যুক্তরাষ্ট্র।
-
ইরানে কোনো অঘোষিত পরমাণু তৎপরতা বা স্থাপনা নেই: ইসলামি
জানুয়ারি ১৯, ২০২৩ ০৫:৫৭ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, তার দেশে কোনো অঘোষিত পরমাণু স্থাপনা বা তৎপরতা নেই।তিনি গতকাল (বুধবার) তেহরানে এক বক্তব্যে বলেন, “আমরা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছি যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র ঘোষিত স্থাপনাগুলোর বাইরে ইসলামি প্রজাতন্ত্র ইরানে কোনো অঘোষিত পরমাণু তৎপরতা বা স্থাপনা নেই।”
-
রাশিয়া পরমাণু অস্ত্র প্রয়োগে ব্যবহৃত সমরাস্ত্রের আধুনিকায়ন করে যাবে’
জানুয়ারি ১১, ২০২৩ ০৬:২৭রাশিয়া চলতি বছর তার পরমাণু অস্ত্র প্রয়োগের কাজে ব্যবহৃত তিনটি সমরাস্ত্রের উন্নয়ন কাজ চালিয়ে যাবে বলে প্রত্যয় জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ইউক্রেন যখন রুশ সেনাদের প্রতিহত করার জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কাছ থেকে ভারী ট্যাংকসহ অন্যান্য যুদ্ধাস্ত্র পাওয়ার চেষ্টা করছে তখন এ ঘোষণা দিলেন শোইগু।
-
পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা একটি চলমান প্রক্রিয়া: বাকেরি
জানুয়ারি ০৩, ২০২৩ ০৭:৩৭ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সদস্যরাষ্ট্র হিসেবে তার দেশ সব সময় এই সংস্থাকে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
-
এখনও ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহালের চুক্তি করা সম্ভব: চীন
ডিসেম্বর ২৭, ২০২২ ০৭:০২২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে এবং এটিকে পুনর্বহাল করার জন্য একটি চূড়ান্ত চুক্তি সই করা এখনও সম্ভব বলে মন্তব্য করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (সোমবার) বেইজিং-এ এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
-
২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার কোনো বিকল্প নেই: বোরেল
ডিসেম্বর ২৪, ২০২২ ০৭:৩৯২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল। তিনি গতকাল (শুক্রবার) এক ব্লগ পোস্টে এ মন্তব্য করেন।ওই সমঝোতাকে জয়েন্ট কমপ্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিওএ বলা হয়।
-
এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র রয়েছে ইরানে: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান
ডিসেম্বর ২৩, ২০২২ ১৪:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, এই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র রয়েছে ইরানে। গতকাল (বৃহস্পতিবার) স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন।
-
ভিয়েনা সংলাপ ফলপ্রসূ করা সম্ভব কিন্তু আমেরিকা চায় না: রাশিয়া
ডিসেম্বর ২২, ২০২২ ০৬:০৮রাশিয়া বলেছে, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে স্থগিত হয়ে যাওয়া ভিয়েনা সংলাপকে কয়েক দিনের মধ্যে ফলপ্রসূ করা সম্ভব কিন্তু আমেরিকার অনীহার কারণে তা সম্ভব হচ্ছে না। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি এবং ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানভ এ মন্তব্য করেছেন।
-
বোরেল-আব্দুল্লাহিয়ান বৈঠক: পরমাণু সমঝোতা ও ইরান পরিস্থিতি নিয়ে মতবিনিময়
ডিসেম্বর ২১, ২০২২ ১১:৪১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জর্দানের রাজধানী আম্মানে দ্বিতীয় ‘বাগদাদ সম্মেলনের' অবকাশে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। এ সাক্ষাতে ইরানের পরমাণু সমঝোতার বিষয়ে কথাবার্তা হয়েছে।