-
‘আগামী কয়েকদিনের মধ্যে ভিয়েনা সংলাপে ফিরতে প্রস্তুত ইরান’
জুন ২৬, ২০২২ ০১:৪৮ইরান সফরকারী ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। বোরেল মূলত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে স্থগিত হয়ে যাওয়া ভিয়েনা সংলাপ আবার চালু করার প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার তেহরান সফর করেন।
-
ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা আবার শুরু হবে: ইইউ
জুন ২৫, ২০২২ ১৪:১৪পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত আলোচনা আবারও শুরু করতে প্রস্তুত আছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এ কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
-
ইইউ মুখপাত্রের দাবি: ভিয়েনা সংলাপে চুক্তি আসন্ন!
জুন ২২, ২০২২ ০৩:২৫ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের মুখপাত্র পিটার স্ট্যানো দাবি করেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হবে এবং শিগগিরই এখানে একটি চুক্তি হতে যাচ্ছে। তিনি গতকাল (মঙ্গলবার) ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, ভিয়েনায় একটি চুক্তি সম্ভব হলে ২০১৫ সালে ইরানের সঙ্গে পাশ্চাত্যের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হবে।
-
‘আমেরিকার প্রতিটি অগঠনমূলক আচরণের উপযুক্ত জবাব দেবে ইরান’
জুন ১৯, ২০২২ ০০:৫৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ যেকোনা ফলদায়ক ও যৌক্তিক আলোচনাকে স্বাগত জানায়।কিন্তু ভিয়েনা সংলাপে একটি ভালো ও টেকসই চুক্তিতে পৌঁছার জন্য ইরানের প্রতিপক্ষকে দ্বৈত ও সাংঘর্ষিক অবস্থান ত্যাগ করতে হবে। তিনি শনিবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ অবস্থান তুলে ধরেন।
-
‘আমেরিকাকে নিষেধাজ্ঞার উন্মাদনা থেকে বেরিয়ে আসতে হবে’
জুন ১৮, ২০২২ ০৫:৫৯আমেরিকাকে ‘নিষেধাজ্ঞার উন্মাদনা’ থেকে এবং আইএইএ’কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইরান। একইসঙ্গে তেহরান বলেছে, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার আলোচনা চালিয়ে যেতেও দেশটি সংকল্পবদ্ধ রয়েছে।
-
‘ইসরাইলের দেয়া ভুয়া তথ্যের ভিত্তিতে অভিযোগ করবেন না’
জুন ১৮, ২০২২ ০২:২০ইহুদিবাদী ইসরাইলের ভুয়া তথ্যের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে পুরনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করার ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে সতর্ক কর দিয়েছে তেহরান।
-
ইরান এবং পরমাণু সমঝোতা প্রশ্নে আমেরিকার অবস্থানে পরস্পরবিরোধিতা স্পষ্ট
জুন ১৭, ২০২২ ১৫:০৩মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকে আমেরিকা গুরুত্বপূর্ণ একটি শ্লোগান দিয়ে যাচ্ছে। সেটা হলো তারা পরমাণু সমঝোতায় ফিরে যাবে।
-
আইএইএ’র মহাপরিচালককে কঠোর ভাষায় সতর্ক করল ইরান
জুন ১৬, ২০২২ ০১:২৭রাজনৈতিক বিবৃতি দিয়ে পরিস্থিতিকে ‘আরো ঘোলাটে’ করার ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে সতর্ক করে দিয়েছে ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বুধবার তেহরানে এক বক্তৃতায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ইরান পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে না: রাফায়েল গ্রোসি
জুন ১৫, ২০২২ ০২:০৩আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, তার সংস্থার কাছে এমন কোনো দলিল নেই যা দিয়ে প্রমাণ করা যাবে যে, ইরানের কাছে পরমাণু অস্ত্র আছে কিংবা দেশটি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তিনি মঙ্গলবার সৌদি আরবের নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান।
-
পশ্চিমা দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে: ইরান
জুন ১৫, ২০২২ ০১:১৩ইরানের আনবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, তার দেশের সঙ্গে পরমাণু আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’কে পুরোপুরি সহযোগিতা করতে ইরানের আপত্তি নেই।