• এনআরসি করার দরকার নেই, বিজেপিকে তাড়ালে সব মানুষ থাকবে: মমতা বন্দ্যোপাধ্যায়

    এনআরসি করার দরকার নেই, বিজেপিকে তাড়ালে সব মানুষ থাকবে: মমতা বন্দ্যোপাধ্যায়

    এপ্রিল ১৪, ২০২১ ১২:৩৭

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) প্রসঙ্গে বিজেপিকে টার্গেট করে বলেছেন, এনআরসি করার দরকার নেই, এনআরসি করে মানুষ তাড়ানোর দরকার নেই। আগে বিজেপিকে এনআরসি-এনপিআর করুন, ওদের আগে তাড়ান, তাহলে সব মানুষ থাকবে।’ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) জলপাইগুড়িতে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • তৃতীয়বারের জন্য মমতার মুখ্যমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা মাত্র: অভিষেক

    তৃতীয়বারের জন্য মমতার মুখ্যমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা মাত্র: অভিষেক

    এপ্রিল ১৩, ২০২১ ১৩:৫৬

    সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘আড়াইশো আসন নিয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ায় কেবল সময়ের অপেক্ষা মাত্র।’ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) পূর্ব বর্ধমান জেলার রায়নায় দলীয় সমাবেশ বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • বিজেপি জোর করে বাংলা দখল করতে চাচ্ছে : অভিষেক বন্দ্যোপাধ্যায়

    বিজেপি জোর করে বাংলা দখল করতে চাচ্ছে : অভিষেক বন্দ্যোপাধ্যায়

    এপ্রিল ১১, ২০২১ ১৪:১৪

    সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘বিজেপি জোর করে বাংলা দখল করতে চাচ্ছে। কিন্তু দিল্লির স্তাবকতা করে বাংলার মানুষ বেঁচে থাকবে না।’ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (রোববার) উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁয় দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

  • কেন্দ্রীয় বাহিনী ত্রাস সৃষ্টি করায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটাররা আতঙ্কিত: কামরুজ্জামান  

    কেন্দ্রীয় বাহিনী ত্রাস সৃষ্টি করায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটাররা আতঙ্কিত: কামরুজ্জামান  

    এপ্রিল ১১, ২০২১ ০৬:০০

    ভারতের পশ্চিমবঙ্গের ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বলেছেন, ‘রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী যেভাবে ‘সংখ্যালঘু এলাকাগুলোতে’ ত্রাস সৃষ্টি করছে তাতে সংখ্যালঘু ভোটাররা অত্যন্ত আতঙ্কিত!’ তিনি শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায়  রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।     

  • পশ্চিমবঙ্গে রক্তাক্ত নির্বাচন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর গুলিতে নিহত ৪, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি মমতার

    পশ্চিমবঙ্গে রক্তাক্ত নির্বাচন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর গুলিতে নিহত ৪, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি মমতার

    এপ্রিল ১০, ২০২১ ১৩:১৯

    ভারতের পশ্চিমবঙ্গে চতুর্থ দফার বিধানসভা নির্বাচন চলাকালীন কুচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন বলে খবর।

  • বাংলা কোনোদিনও তোমাদের হবে না: বিজেপির প্রতি মমতা

    বাংলা কোনোদিনও তোমাদের হবে না: বিজেপির প্রতি মমতা

    এপ্রিল ০৮, ২০২১ ১৪:২৮

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘আগে দিল্লী সামলা, তারপরে দেখিস বাংলা। কোনোদিনও বাংলা তোমাদের হবে না।’ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বৃহস্পতিবার) হাওড়া জেলার ডোমজুড়ে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময়ে ওই মন্তব্য করেন।

  • নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের উপরে অত্যাচার করছে: মমতা বন্দ্যোপাধ্যায়

    নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের উপরে অত্যাচার করছে: মমতা বন্দ্যোপাধ্যায়

    এপ্রিল ০৬, ২০২১ ১৩:৫৮

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের উপরে অত্যাচার করছে। তিনি এ ব্যাপারে নির্বাচন কমিশনসহ কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) আলীপুরদুয়ার জেলার কালচিনিতে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন।

  • পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ‘দিদি’র বিদায় নিশ্চিত হয়ে গেছে: মোদি

    পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ‘দিদি’র বিদায় নিশ্চিত হয়ে গেছে: মোদি

    এপ্রিল ০৬, ২০২১ ১৩:৪৩

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিধানসভা নির্বাচনে মমতা দিদির বিদায় নিশ্চিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) কুচবিহারে রাসমেলার মাঠে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • মমতা বন্দোপাধ্যায়কে বাংলা ছাড়া করতে গিয়ে ২০২৪ সালে বিজেপি ভারত ছাড়া হবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

    মমতা বন্দোপাধ্যায়কে বাংলা ছাড়া করতে গিয়ে ২০২৪ সালে বিজেপি ভারত ছাড়া হবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

    এপ্রিল ০৫, ২০২১ ১৫:৪৮

    সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে টার্গেট করে বলেছেন, মমতা বন্দোপাধ্যায়কে বাংলা ছাড়া করতে গিয়ে ২০২৪ সালে (লোকসভা নির্বাচনে) বিজেপি ভারত ছাড়া হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (সোমবার) হুগলী জেলার পাণ্ডুয়ায় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • বাংলাকে বিহার ও উত্তর প্রদেশের গুণ্ডাদের দিয়ে দখল করতে চাচ্ছে, আমরা হতে দেবো না: মমতা

    বাংলাকে বিহার ও উত্তর প্রদেশের গুণ্ডাদের দিয়ে দখল করতে চাচ্ছে, আমরা হতে দেবো না: মমতা

    এপ্রিল ০৪, ২০২১ ১৬:৫৪

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাংলাকে গুজরাটিরা দখল করতে চায়। বাংলাকে বিহারের গুণ্ডাদের দিয়ে দখল করতে চায় বিজেপি। উত্তর প্রদেশের বহিরাগত গুণ্ডাদের দিয়ে দখল করতে চায়।’ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (রোববার) হাওড়া জেলার আমতায় দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।