• রুশ বিরোধী নিষেধাজ্ঞা নবায়ন করলেন বারাক ওবামা

    রুশ বিরোধী নিষেধাজ্ঞা নবায়ন করলেন বারাক ওবামা

    মার্চ ০৪, ২০১৬ ১৩:২৮

    ৪ মার্চ (রেডিও তেহরান): মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরেক বছরের জন্য নবায়নের নির্দেশে সই করেছেন। হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনামায় বলা হয়েছে, ‘ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের’ কারণে মস্কোর ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা ২০১৭ সালের ৬ মার্চ পর্যন্ত নবায়ন করা হলো।

  • যুদ্ধবিরতি মেনে চলতে পুতিনকে আশ্বাস দিলেন আসাদ

    যুদ্ধবিরতি মেনে চলতে পুতিনকে আশ্বাস দিলেন আসাদ

    ফেব্রুয়ারি ২৪, ২০১৬ ১৪:৫৬

    ২৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ায় আসন্ন যুদ্ধবিরতি মেনে চলার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বুধবার) প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে টেলিফোনে কথা বলেন। সে সময় আসাদ পুতিনকে আশ্বস্ত করেন যে, তার পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে চলতে সমস্যা নেই।

  • সিরিয়ায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা: ২৭ ফেব্রুয়ারি কার্যকর

    সিরিয়ায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা: ২৭ ফেব্রুয়ারি কার্যকর

    ফেব্রুয়ারি ২৩, ২০১৬ ০৮:১৯

    ২৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলোচনা করেছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে দু নেতা আলোচনা করেন। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এ খবর নিশ্চিত করেছে।

  • এপ্রিলে সিরিয়ায় নির্বাচন হবে: প্রেসিডেন্ট আসাদের ঘোষণা

    এপ্রিলে সিরিয়ায় নির্বাচন হবে: প্রেসিডেন্ট আসাদের ঘোষণা

    ফেব্রুয়ারি ২৩, ২০১৬ ০৭:৪৭

    ২৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): আগামী এপ্রিল মাসে সিরিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আমেরিকা ও রাশিয়া সিরিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পর প্রেসিডেন্ট আসাদের কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে ১৩ এপ্রিল সংসদ নির্বাচনের ঘোষণা দেয়া হয়।

  • পুতিনের বিশেষ বার্তা পৌঁছে দেয়া হলো রুহানিকে

    পুতিনের বিশেষ বার্তা পৌঁছে দেয়া হলো রুহানিকে

    ফেব্রুয়ারি ২১, ২০১৬ ২১:২৮

    ২১ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে পাঠানো বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেয়া হয়েছে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির কাছে। ইরান সফররত রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ বার্তা পৌঁছে দেন।

  • রুশ প্রেসিডেন্টের সঙ্গে ইরানের প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ

    রুশ প্রেসিডেন্টের সঙ্গে ইরানের প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ

    ফেব্রুয়ারি ১৭, ২০১৬ ১৪:২২

    ১৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): মস্কো সফররত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তিনি সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।

  • পুতিনই সিরিয়া যুদ্ধের অবসান ঘটাতে পারেন: ব্রিটেন

    পুতিনই সিরিয়া যুদ্ধের অবসান ঘটাতে পারেন: ব্রিটেন

    ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ২১:৫১

    ১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, একমাত্র পুতিনই হচ্ছেন বিশ্বের সেই নেতা যিনি একটি ফোন কলের মাধ্যমে পাঁচ বছর ধরে চলা সিরিয়া যুদ্ধের অবসান ঘটাতে পারেন। ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত গণমাধ্যম বিবিসি’র ‘দ্যা অ্যান্ড্রু মার শো’-তে হ্যামন্ড আজ (রোববার) এ মন্তব্য করেছেন।