-
পশ্চিমারা আবার ক্রুসেড শুরু করতে চায়: এরদোগান
অক্টোবর ২৯, ২০২০ ০৬:৫২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পশ্চিমা দেশগুলো ইসলামের ওপর আক্রমণ করে নতুন করে ক্রুসেড শুরু করতে চায়। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ (স)-কে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশের মাধ্যমে অবমাননা করার কারণে যখন সারা বিশ্বের নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে তখন এরদোগান এই বক্তব্য দিলেন।
-
মহানবীর (সা) অবমাননার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ
অক্টোবর ২৮, ২০২০ ১৯:১৭ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে প্রিয় রাসুল বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সা.) এর এবং তাঁর অনুসারীদের প্রতি যে অবমাননা করা হয়েছে তার প্রতিবাদে বিশ্বের সব দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও প্রতিবাদ-বিক্ষোভে সোচ্চার হয়েছেন।
-
উত্তেজনার মধ্যেই তুর্কি প্রেসিডেন্টের ব্যঙ্গচিত্র ছাপালো ফরাসি ম্যাগাজিন; তীব্র প্রতিবাদ
অক্টোবর ২৮, ২০২০ ১৪:০৩এবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে ইসলামবিরোধী ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। আজ (বুধবার) সর্বশেষ সংখ্যার প্রচ্ছদ পাতায় এরদোগানের ব্যঙ্গচিত্র প্রকাশ করে লেখা হয়েছে, 'এরদোগান: একান্তে খুবই মজার'।
-
মুসলিম দেশগুলোতে হস্তক্ষেপ বন্ধ করুন: ফ্রান্সকে রুহানি
অক্টোবর ২৮, ২০২০ ১৩:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ফ্রান্সসহ পাশ্চাত্যের দেশগুলো মুসলিম দেশগুলোতে হস্তক্ষেপ করছে। মানব সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও নিরাপত্তা প্রতিষ্ঠার যে স্লোগান তারা দেয় সে ব্যাপারে আন্তরিকতা থাকলে তাদের উচিৎ মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা।
-
কথাবার্তা: ৭ মাসে দেশে ফিরেছেন সোয়া ২ লাখ প্রবাসী
অক্টোবর ২৭, ২০২০ ১৪:৩৯সুপ্রিয় পাঠক/শ্রোতা! আজ ২৭ অক্টোবর মঙ্গলবারের প্রাত্যহিক আয়োজন পত্রপত্রিকার পাতা বিশ্লেষন অনুষ্ঠান কথাবার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো।
-
ঢাকায় ইসলামী আন্দোলনের ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
অক্টোবর ২৭, ২০২০ ১২:৪৪বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার কারণে মাঝপথেই সমাপ্ত ঘোষণা করতে হয়েছে। ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূল (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
-
ম্যাকরনের ইসলাম অবমাননার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ফরাসি কূটনীতিক তলব
অক্টোবর ২৭, ২০২০ ১২:৩১ফ্রান্সের প্রেসিডেন্টের ইসলাম অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত ফরাসি চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তার দেশে বিশ্বনবী (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে বলে ঘোষণা করার পর এ পদক্ষেপ নিল ইরান।
-
ম্যাকরনকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাল লিবিয়া
অক্টোবর ২৭, ২০২০ ০৮:১০বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)কে অবমাননা করে দেয়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে লিবিয়া। দেশটির জাতীয় ঐক্যমত্যের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অবিলম্বে ম্যাকরনকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।
-
‘ফরাসি পণ্য বয়কট করুন’: তুর্কি জনগণের প্রতি এরদোগানের আহ্বান
অক্টোবর ২৭, ২০২০ ০৭:৫৬ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন মহানবী (সা.)-এর অবমাননা করে বক্তব্য দেয়ায় ফরাসি পণ্য বর্জন করতে তুরস্কের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি গতকাল (সোমবার) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জনগণকে উদ্দেশ করে বলেছেন, ফরাসি পণ্যের বিজ্ঞাপন প্রচার এবং এই দেশটির পণ্য কেনা থেকে বিরত থাকুন।
-
ফ্রান্স যেন আরো কঠিন প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকে: আইআরজিসি
অক্টোবর ২৭, ২০২০ ০৩:১৭ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের ইসলাম অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই বাহিনী সোমবার তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আধিপত্যকামী ও ইহুদিবাদী চেতনার অধিকারী পশ্চিমা শাসকরা গভীর সংকটে পতিত মানবতাবিরোধী পশ্চিমা সমাজকে তাদের নিজেদের সৃষ্ট ঘুর্ণিপাক থেকে রক্ষা করতে পারবে না।