-
ইসরাইলকে বয়কট করুন: মুসলিম বিশ্বকে রুহানি
মে ১৯, ২০১৮ ০৬:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ইহুদিবাদী ইসরাইলকে চূড়ান্তভাবে বয়কট এবং তেল আবিবের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি আমেরিকার সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করারও আহ্বান জানিয়েছেন।
-
ইসরাইলি অপরাধের আন্তর্জাতিক তদন্ত চেয়েছে ইরান
মে ১৮, ২০১৮ ১৮:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইহুদিবাদী ইসরাইলকে “বর্বর ও দুর্বৃত্ত বর্ণবাদী সরকার” বলে ফিলিস্তিনি জনগণের ওপর সাম্প্রতিক গণহত্যার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি এ ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন।
-
খোদায়ি বিধানেই ফিলিস্তিনের মুক্তি অনিবার্য: খামেনেয়ী
মে ১৮, ২০১৮ ১৪:৪৮খোদায়ি বিধানের আলোকে অবশেষে শত্রুদের কবল থেকে ফিলিস্তিন মুক্ত হবে বলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আবারও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। ফিলিস্তিনের মুক্তির বিষয়টি যে সুনিশ্চিত ও অনিবার্য সে বিষয়ে প্রায়ই বক্তব্য রেখে আসছেন বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নেতা ও আলেম আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
-
শত্রুদের কবল থেকে চূড়ান্তভাবে ফিলিস্তিন মুক্ত হবে: ইরানের সর্বোচ্চ নেতা
মে ১৮, ২০১৮ ০৭:১২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শত্রুদের কবল থেকে চূড়ান্তভাবে ফিলিস্তিন মুক্ত হবে এবং বাস্তবতা পাল্টে দেয়ার জন্য মার্কিন প্রচেষ্টা সত্ত্বেও বায়তুল মুকাদ্দাস হবে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী।
-
ফিলিস্তিন ইস্যুতে ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের ফোনালাপ
মে ১৭, ২০১৮ ১৪:১২ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি দখলদার ইসরাইলের হাতে নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যাকাণ্ডের ঘটনাকে অনেক বড় বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে টেলিফোন সংলাপে এ কথা বলেছেন।
-
গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন; 'জাতিসংঘ খেলাঘর'
মে ১৭, ২০১৮ ১৩:৫৩বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষাথীরা গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে মানববন্ধন করেছে। আজ (বৃহস্পতিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
জাতিসংঘ ভেঙে পড়েছে: তুর্কি প্রেসিডেন্ট
মে ১৭, ২০১৮ ০৮:৪৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ ও সহিংসতার বিষয়ে জাতিসংঘ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর মধ্যদিয়ে জাতিসংঘ ভেঙে পড়েছে। গতকাল (বুধবার) তুরস্কের রাজধানী আঙ্কারায় এক ভাষণে তিনি এ কথা বলেন।
-
গাজায় গণহত্যার নিন্দা জানাল ইরানের বিচার বিভাগ
মে ১৬, ২০১৮ ১৪:০০আমেরিকা আবারো মজলুম ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংস অপরাধযজ্ঞ চালানোর সুযোগ করে দিয়েছে দখলদার ইসরাইলকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক সমাজের ব্যাপক বিরোধিতা উপেক্ষা করে গত সোমবার তাদের দূতাবাস তেলআবিব থেকে বায়তুল মোকাদ্দাসে স্থানান্তর করেন।
-
ইসরাইলের সঙ্গে সম্পর্ক করা হারাম: লেবাননের মুফতি
মে ১৬, ২০১৮ ১৩:৫০লেবাননের প্রভাবশালী মুফতি শেইখ রাশিদ কাব্বানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা হারাম। কোনো মুসলমানেরই উচিত নয় ইসরাইলের সঙ্গে আপোশ করা। তিনি আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।
-
ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ফল জরুরি বৈঠক
মে ১৬, ২০১৮ ০১:১৮ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। বৈঠকে অংশগ্রহণকারী বেশিরভাগ সদস্যদেশ সোমবারের গাজা গণহত্যার ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানালেও এ সংক্রান্ত বিবৃতি আটকে দিয়েছে আমেরিকা।