-
'বিজনেস ব্রোকার' ম্যাডি শর্মার সঙ্গে বিজেপি’র যোগসূত্র কেন: প্রশ্ন কংগ্রেসের
অক্টোবর ৩১, ২০১৯ ১১:৫১ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ইউরোপীয় পার্লামেন্টের এমপিদের সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিজনেস ব্রোকার নামে পরিচিত ম্যাডি শর্মা’র ভূমিকা ও তাঁর সঙ্গে কেন্দ্রীয় সরকারের শাসকদল বিজেপি’র যোগসূত্র নিয়ে প্রধান বিরোধীদল কংগ্রেস প্রশ্ন তুলেছে। কংগ্রেসের সিনিয়র নেতা রণদীপ সূর্যেওয়ালা গতকাল (বুধবার) সংবাদ সম্মেলন ওই ইস্যুতে কেন্দ্রীয় মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন।
-
মন দিয়ে বিজেপি করুন, এনআরসি সামলে নেব: শঙ্কুদেব পণ্ডা
অক্টোবর ১৬, ২০১৯ ০৮:৩৬ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বলেছেন, একমাত্র বিজেপিই সুরক্ষিত ভারত ও সুরক্ষিত বাংলা দিতে পারে। তাঁর দাবি, বিজেপি করলে তাঁরা জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি সামলে দেবেন। গতকাল (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।
-
৩৭০ ধারা অপসারণের ফলে কাশ্মীরে দীর্ঘকাল শান্তি থাকবে: অমিত শাহ
অক্টোবর ১৫, ২০১৯ ১৬:০২ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের ফলে সেখানে দীর্ঘকাল ধরে শান্তি থাকবে। তিনি আজ (মঙ্গলবার) জাতীয় নিরাপত্তা প্রহরী বা এনএসজির ৩৫তম প্রতিষ্ঠা দিবসে ব্ল্যাক ক্যাট কমান্ডোদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
-
‘আগামী লোকসভা নির্বাচনের আগে অনুপ্রবেশকারীদেরকে বহিষ্কার করা হবে’
অক্টোবর ১০, ২০১৯ ১৩:১০ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী লোকসভা নির্বাচনের আগে সমস্ত অনুপ্রবেশকারীকে দেশ থেকে বহিষ্কার করা হবে। গতকাল (বুধবার) হরিয়ানায় এক নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।
-
'সীমালঙ্ঘন না করতে রাজ্যপালের উচিত বিজেপি নেতা-কর্মীদের পরামর্শ দেয়া'
অক্টোবর ০৭, ২০১৯ ১৭:০৭ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখর কাউকে সীমালঙ্ঘন না করার অনুরোধ জানিয়েছেন। আজ (সোমবার) শ্রীরামপুরে এক পুজো অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেয়া বক্তব্যে তিনি ওই আবেদন জানান।
-
কেজরিওয়াল বাংলাদেশি ও রোহিঙ্গাদের বাঁচাতে চাচ্ছেন: বিজেপি
সেপ্টেম্বর ২৬, ২০১৯ ১৫:২৩ভারতে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি ইস্যুতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপি নেতা-কর্মীরা। 'দিল্লিতে এনআরসি কার্যকর হলে দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারিকে প্রথম দিল্লি ছাড়তে হবে' বলে অরবিন্দ কেজওরিওয়াল মন্তব্য করায় বিজেপি’র নেতা-কর্মীরা আজ (বৃহস্পতিবার) বিক্ষোভ প্রদর্শন করেন।
-
বিজেপি এই এনআরসি মানবে না, এটা জাতীয় দলিল নয়: হিমন্ত বিশ্ব শর্মা
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ১১:১৬ভারতের অসমের প্রভাবশালী বিজেপি নেতা এবং অর্থ, স্বাস্থ্য ও পূর্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বিজেপি এই এনআরসি মানবে না। গতকাল (সোমবার) শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপি’র এক সভায় জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেন।
-
'দিলীপ ঘোষের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করা উচিত'
সেপ্টেম্বর ২২, ২০১৯ ১১:৩৩ভারতের জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি’র আতঙ্কে রাজ্যে চারজনের মৃত্যুর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা উচিত বলে মন্তব্য করেছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মুহাম্মদ সেলিম।
-
এনআরসি নিয়ে হিন্দুদের ভয় নেই, অনুপ্রবেশকারীদের ভারত ছাড়তে হবে: রাম মাধব
সেপ্টেম্বর ২১, ২০১৯ ০৮:০৪ভারতে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন, জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে হিন্দুদের ভয়ের কিছু নেই, যাদের নাম এনআরসি থেকে বাদ পড়েছে তাঁদের সুরক্ষার দায় কেন্দ্রীয় সরকারের উপরে বর্তাবে।
-
বিজেপি যুব মোর্চার বিক্ষোভে পুলিশের হামলা, কোলকাতা রণক্ষেত্র
সেপ্টেম্বর ১১, ২০১৯ ১৪:৫০ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার বিক্ষোভ মিছিলে পুলিশ পানিকামান ব্যবহার ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। আজ (বুধবার) বিজেপি যুব নেতা-কর্মীরা বিদ্যুতের দাম কমানোর দাবিতে কোলকাতা বিদ্যুৎ সরবরাহ কর্পোরেশনের সদর দফতর ভিক্টোরিয়া হাউস অভিযান কর্মসূচিতে মাঠে নামেন।