-
'হিন্দু উদ্বাস্তুদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি বিজেপি, ওদের টার্গেট মুসলিম-দলিত'
সেপ্টেম্বর ০৯, ২০১৯ ১৪:৩৫বিজেপি হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেয়ার প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে মন্তব্য করেছেন ‘জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বেঙ্গলি রিফিউজিস’-এর সর্বভারতীয় সভাপতি ও দলিত আন্দোলনের বিশিষ্ট নেতা সুকৃতিরঞ্জন বিশ্বাস। আজ (সোমবার) রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন।
-
চন্দ্রযান-২ অভিযানে ব্যর্থতার জন্য মমতাকে দায়ী করলেন বিজেপি নেতা
সেপ্টেম্বর ০৭, ২০১৯ ১৮:৩৯ভারতের চন্দ্রযান-২ কর্মসূচির ব্যর্থতা প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, ‘মুখ্যমন্ত্রী বাগড়া দেয়ার জন্য ব্যাপারটা কেঁচিয়ে গেল। কোনও ভালো তা উনি চান না। সব ব্যাপারেই উনি বাগড়া দেন। ঠাকুর ওনাকে সুবুদ্ধি দিক। ৩৭০ ধারা তুলে দেয়ায় ওখানে কষ্ট, তিন তালাক তুলে দিলে ওনার কষ্ট, চন্দ্রযান পাঠালেও ওনার কষ্ট! ওনার কিসে আনন্দ সেটা এখনও বোঝা গেল না।’
-
এনআরসিকে কেন্দ্র করে বিজেপি আদালত ও সংবিধান অবমাননা করছে: কংগ্রেস
সেপ্টেম্বর ০২, ২০১৯ ১১:০২ভারতের বিজেপিশাসিত অসমে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি’র চূড়ান্ত তালিকা প্রকাশকে কেন্দ্র করে বিজেপি নেতারা আদালত ও সংবিধান অবমাননা করছেন বলে অভিযোগ করেছে কংগ্রেস।
-
রাহুল গান্ধী যখনই কথা বলেন তাতে পাকিস্তানের প্রশংসা থাকে: অমিত শাহ
সেপ্টেম্বর ০১, ২০১৯ ১৩:১৪ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, রাহুল গান্ধী যখনই কথা বলেন তাতে পাকিস্তানের প্রশংসা থাকে। তিনি আজ (রোববার) কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস দলকে কঠোর সমালোচনা করেন।
-
বর্ধমানে বিজেপি সভাপতিকে কালো পতাকা প্রদর্শন ও গো ব্যাক ধ্বনি
আগস্ট ৩১, ২০১৯ ১৫:৪২ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও সংসদ সদস্য দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে 'গো ব্যাক ধ্বনি' দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পাল্টা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়েছেন বিজেপি কর্মীরা। দিলীপ ঘোষ আজ (শনিবার) বর্ধমানে দলীয় কর্মসূচিতে গেলে বিক্ষোভ ও বাধার মুখে পড়েন। অবশেষে পুলিশের সহযোগিতায় তিনি সভাস্থলে পৌঁছতে সমর্থ হন।
-
হামলার শিকার বনগাঁর বিজেপি বিধায়ক, 'দলীয় কোন্দল' দাবি তৃণমূলের
আগস্ট ৩০, ২০১৯ ১৬:২৫ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস আক্রান্ত হয়েছেন। আজ (শুক্রবার) সকালে গোপালনগর এলাকার বাসা থেকে নিজ গাড়িতে করে বিধানসভায় যাওয়ার উদ্দেশ্যে বেরোলে কিছুদূর না যেতেই এক হামলাকারীর কবলে পড়েন ওই বিধায়ক। এসময় তাঁর গাড়ি ভাঙচুর করার পাশপাশি তাঁকে মারধর করলে তিনি বুকে, মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পান বলে অভিযোগ। গোপালনগর থানার পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছেন।
-
বিজেপি সরকার মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করতে চাচ্ছে: ওয়াইসি
আগস্ট ২৬, ২০১৯ ১৫:২৮ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, বিজেপি সরকার মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করতে চাচ্ছে। ভারতের মুসলিমরা তা বুঝতে পারছে না।
-
বাংলা মাথানত করবে না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব: বিজেপির উদ্দেশে মমতা
জুলাই ২১, ২০১৯ ১৩:৩৮ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশে বলেছেন, বিজেপি জেনে রাখো এই বাংলা মাথানত করবে না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় দলীয় কর্মসূচিতে বিশাল জনসমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
দেশের প্রতি ইঞ্চি ভূমি থেকে অবৈধ অভিবাসীদের বহিষ্কার করা হবে: অমিত শাহ
জুলাই ১৭, ২০১৯ ১৩:০৪ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের প্রতি ইঞ্চি ভূমি থেকে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে বহিষ্কার করা হবে। তিনি আজ (বুধবার) সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় সম্পূরক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন। তিনি এ সময় অসমসহ দেশের বিভিন্ন অংশ থেকে অনুপ্রবেশকারীদের বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেন।
-
মুসলিম অটো চালককে পেটালেন বিজেপি নেতা, গণপিটুনিতে মুসলিম কনস্টেবল নিহত
জুলাই ১৪, ২০১৯ ১২:০৭ভারতের মধ্য প্রদেশে এক মুসলিম অটোরিকশা চালককে মারধর ও তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে কমল শুক্লা নামে বিজেপির এক নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। যদিও তিনি জামিনে মুক্ত হয়েছেন।